ইবিতে আইইউমুনার আয়োজনে ‘জেনেসিস ৭.১’ অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ইসলামী বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (আইইউমুনা) নবীনবরণ উপলক্ষে ‘জেনেসিস ৭.১’ আয়োজন করেছে। এতে সংগঠনটির ১৫০ নবাগত সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ৪৩৫ নম্বর কক্ষে এ নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় নবাগতদের ফুল, কলম, লজিস্টিক ফাইল, প্লেকার্ড ও ডেমো পাসপোর্ট উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া আইইএলটিএস কেয়ার-এর পরিচালক দীপক কুমার মণ্ডল, এমটু সলিউশনের পরিচালক মাকসুর রহমান ও মুস্তাফিজুর রহমান। এছাড়া এলামনাই হিসেবে উপস্থিত ছিলেন মুকসিতুর রহমান মুগ্ধ, সাধারণ সম্পাদক নাজমুশ সাকিব জিতু ও সংগঠনের অন্যান্য সদস্যরা।

নবীনবরণ প্রসঙ্গে সংগঠনটির সাধারণ সম্পাদক নাজমুশ সাকিব জিতু বলেন,
“আইইউমুনা পাবলিক স্পিকিং, লিডারশিপ ও ডিবেট নিয়ে কাজ করে থাকে। প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক সদস্য রিক্রুটমেন্ট করি। তার ধারাবাহিকতায় এবারের নবাগতদের নিয়ে ‘জেনেসিস ৭.১’ ওরিয়েন্টেশন আয়োজন করেছি। আশা করছি, শিক্ষার্থীরা আমাদের কার্যক্রমগুলো শিখে ভবিষ্যৎ জীবন ও কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারবে।”

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে আইইউমুনা ছায়া জাতিসংঘের আদলে কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি শিক্ষার্থীদের বিভিন্ন ডেভেলপমেন্ট স্কিল প্রদানে কাজ করে যাচ্ছে এবং তাদের গুণগত ও গঠনগত সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রেখে আসছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে