ইবিতে জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে ফুয়াদ-তামিম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

জাতীয় ছাত্রশক্তি ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে ফুয়াদ হাসানকে এবং সদস্যসচিব মনোনীত হয়েছেন ইফতেখার উদ্দিন মো. তামিম। এছাড়া মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন যায়েদ বিন ওসমান।

রোববার (৫ জুলাই) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছর মেয়াদি এই আংশিক কমিটির ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের কথাও জানানো হয়েছে।

নবগঠিত কমিটির আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, “আমরা মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থানসহ এই ভূখণ্ডের জন্য আত্মত্যাগ করা প্রতিটি শহীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। দলীয় এজেন্ডার বাইরে গিয়ে শুধুমাত্র শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, “আমরা ধর্ম, বর্ণ ও লিঙ্গের ঊর্ধ্বে গিয়ে একটি নতুন ধারার মধ্যপন্থী রাজনীতি বিনির্মাণের পথে এগোচ্ছি। এই পথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে পাশে চাই।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে