ঈদুল আজহায় চাঁদাবাজি ঠেকাতে হটলাইন চালু করছে সরকার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাট, পশু পরিবহনসহ বিভিন্ন খাতে চাঁদাবাজি ও অনিয়ম প্রতিরোধে পুলিশের বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে রাজধানীতে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ চালুর ঘোষণাও দিয়েছেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। বৈঠকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপদ ঈদযাত্রা, কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা এবং ন্যায্যমূল্যে চামড়া বিপণনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদুল আজহার আগে সাত দিন এবং পরে সাত দিন পুলিশ হেডকোয়ার্টার্স–এ একটি মনিটরিং সেল কার্যকর থাকবে। ঈদকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হবে। কোরবানির পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন করা হবে এবং প্রয়োজন অনুযায়ী আনসার সদস্য মোতায়েন করা হবে।

তিনি আরও বলেন, কোরবানির হাট, পশু পরিবহন ও অন্যান্য স্থানে চাঁদাবাজি প্রতিরোধে একটি হটলাইন নম্বর চালু করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডি ওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে, যাতে অনিয়ম বা চাঁদাবাজির ঘটনা নজরদারিতে রাখা যায়। পাশাপাশি সিভিল ড্রেসে গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে থাকবেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, কোথাও চাঁদাবাজির ঘটনা নজরে এলে হটলাইনে জানানো হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া ঈদের আগে পোশাকশ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে পোশাক খাতের মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার বলেও জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার