আন্তর্জাতিক
হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। ডেইলি মেইল জানিয়েছে, এ পরিস্থিতিতে তেল ও গ্যাস পরিবহন নিরাপদ রাখতে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। সোমবার (৯ মার্চ) সাইপ্রাসে দেওয়া এক বক্তব্যে মাখোঁ জানান, ফ্রান্স ও তার মিত্রদের নেতৃত্বে একটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক মিশন পরিচালিত হবে। এর লক্ষ্য গুরুত্বপূর্ণ সমুদ্রপথে তেল ও গ্যাস পরিবহন নিরাপদ রাখা। ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সাম্প্রতিক সময়ে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
সোমবার (৯ মার্চ) বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা দেখা যায়। দিনের শুরুতে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়, যা ২০২২ সালে রাশিয়ার ইরান আক্রমণের পর প্রথমবারের মতো এ উচ্চতায় পৌঁছায়। একপর্যায়ে সোমবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৯ দশমিক ৫০ ডলারে ওঠে। তবে দিন শেষে দাম দ্রুত কমে দাঁড়ায় ৯৮ দশমিক ৯৬ ডলারে।
গোপন অডিও ফাঁস: আয়াতুল্লাহ খামেনি নিহত হলেও যেভাবে প্রাণে বাঁচেন মোজতবা
আজ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। টানা এই ছুটিতে ঠিক কবে মেট্রোরেল চলাচল করবে আর কবে বন্ধ থাকবে, তা নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সোমবার (১৬ মার্চ) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে যথারীতি নির্ধারিত সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে। ঈদ উপলক্ষে যাত্রীদের যাতায়াত পরিকল্পনা আগেভাগে নির্ধারণ করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইরানের সঙ্গে হরমুজ প্রণালি যৌথভাবে পরিচালনা করতে চান ট্রাম্প
পারস্য উপসাগরে চলমান অস্থিরতার মধ্যেই অভূতপূর্ব কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের সঙ্গে ‘শান্তি আলোচনা’ দ্রুত অগ্রসর হচ্ছে। একই সঙ্গে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে এবং এটি যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে নিয়ন্ত্রণ করবে।
ইরানে অভিযান চালাতে অস্বীকৃতি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর, ১২ শীর্ষ কর্মকর্তা বরখাস্ত
ইরানের বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালানোর নির্দেশ অমান্য করার কারণে যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সাংবিধানিক ও সামরিক সংকট সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এই নির্দেশ অমান্য করেছেন দেশটির এক ডজন জ্যেষ্ঠ জেনারেল, যার ফলে হোয়াইট হাউস ও সামরিক নেতৃত্বের মধ্যে গভীর বিভাজন তৈরি হয়েছে।
সৌদিতে মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের এক মুখপাত্র দাবি করেছেন, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি এবং বাহরাইনে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
ইরানের সেই জেনারেল সোলাইমানির দুই স্বজন যুক্তরাষ্ট্রে গ্রেফতার
ইরানের বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালানোর নির্দেশ অমান্য করার কারণে যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সাংবিধানিক ও সামরিক সংকট সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এই নির্দেশ অমান্য করেছেন দেশটির এক ডজন জ্যেষ্ঠ জেনারেল, যার ফলে হোয়াইট হাউস ও সামরিক নেতৃত্বের মধ্যে গভীর বিভাজন তৈরি হয়েছে।
প্রধান প্রধান বিষয়ে ইরানের সঙ্গে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তার পর সাংবাদিকদের সামনেও তিনি দাবি করেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং প্রধান কয়েকটি বিষয়ে ঐকমত্যের ক্ষেত্র তৈরি হয়েছে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের শিল্পাঞ্চলে আগুন
ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বিরসেবা এলাকার নিওত হোভাব শিল্পাঞ্চলে হামলার পর কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। রোববার (২৯ মার্চ) টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। দেশটির উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, আগুন নেভানোর কাজ শুরু হয়েছে, তবে এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।
রাশিয়ায় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি!
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আহত হওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে তিনি মস্কো গেছেন বলে জানিয়েছে কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ মার্চ বৃহস্পতিবার মোজতবা খামেনির সঙ্গে ফোনে কথা হয় পুতিনের। সেই দিনই তিনি রাশিয়ার একটি সামরিক বিমানে মস্কোর উদ্দেশে রওনা হন।
ঐতিহাসিক অভিযানে ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, 'প্রিয় মার্কিন নাগরিকবৃন্দ, আমরা তাকে খুঁজে পেয়েছি। গত কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের ইতিহাসের অন্যতম সাহসী অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে।' তিনি আরও বলেন, 'উদ্ধার হওয়া ব্যক্তি একজন সম্মানিত কর্নেল এবং দক্ষ ক্রু সদস্য। আপনাদের জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত যে তিনি এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন।'
ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এ দাবি করেন। তবে এ বিষয়ে এখনও ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, যদি এই দাবিটি সত্য হয়, তবে চলমান সংঘর্ষে এটি হবে সবচেয়ে উচ্চপর্যায়ের হত্যাকাণ্ডগুলোর মধ্যে একটি। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন।