আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র ‘শক্তিশালী’ ইহুদি লবির চাপে ইরানে আগ্রাসন চালিয়েছে : মার্কিন গোয়েন্দা প্রধান
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রতিবাদ জানিয়ে মার্কিন ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্ট পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো এক চিঠিতে তিনি নিজের এই সিদ্ধান্তের কথা জানান বলে জানিয়েছে আল জাজিরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই চিঠিতে জো কেন্ট যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, তাঁর বিবেক ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধকে সমর্থনের অনুমতি দিচ্ছে না।
যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি বিশাল তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) এই শক্তিশালী বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি তাদের প্রতিবেদনে জানিয়েছে, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, নগর কর্তৃপক্ষ আশপাশের বাসিন্দাদের দ্রুত ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
পারস্য উপসাগরে মার্কিন বাহিনী হাঙ্গরের খোরাক’ হবে'
ইরানের দাবি, ইতোমধ্যে মার্কিন সেনারা ধ্বংসপ্রাপ্ত ঘাঁটি ছেড়ে পার্শ্ববর্তী দেশের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলোতে আশ্রয় নিয়েছে, তবে সেখানেও তারা নিরাপদ নয়। ইরানি এই মুখপাত্র জানান, দেশটির সশস্ত্র বাহিনী দীর্ঘদিন ধরেই সম্ভাব্য স্থল যুদ্ধের জন্য প্রস্তুত। যেকোনো অনুপ্রবেশের জবাবে তারা আক্রমণকারী বাহিনীকে বন্দি বা ধ্বংস করতে দ্বিধা করবে না বলেও সতর্ক করেন তিনি। মার্কিন নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে জোলফাকারি বলেন, 'ইরানের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত।'
নিজের প্রতি খেয়াল রাখুন, যেন নির্মূল হয়ে না যান- ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি
ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে উড়িয়ে দিয়ে বলেছেন, তেহরান এসব হুমকিকে ভয় পায় না।সম্প্রতি ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি কৌশলগত জলপথ হরমুজ প্রণালি দিয়ে তেলের সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে।
ইরানি ক্ষেপণাস্ত্রের আতঙ্কে সংবাদ সম্মেলন ফেলে পালালেন ইসরায়েলি প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট হারজগ ওই সময়ে সাংবাদিকদের উপস্থিতিতে বক্তব্য দিচ্ছিলেন। ঠিক তখনই এলাকায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। বিকট শব্দে ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়ার পর হারজগ দ্রুত নিরাপদ আশ্রয়ের দিকে দৌড় শুরু করেন। তার দেহরক্ষীরা সঙ্গে সঙ্গে তাকে ধরে নিকটস্থ বাঙ্কারে নিয়ে যান। এই পরিস্থিতি দেখেই সাংবাদিক ও উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যুদ্ধ বন্ধে ইরান যুক্তরাষ্ট্রের ১৫ দফার বেশিরভাগ শর্ত মেনে নিয়েছে'
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, 'তারা আমাদের বেশিরভাগ দাবি মেনে নিয়েছে। কেন নেবে না? আলোচনাগুলো সরাসরি এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলছে এবং এটি খুব ভালোভাবে এগোচ্ছে।' ইরানের আন্তরিকতার প্রমাণ হিসেবে ট্রাম্প জানিয়েছেন, দেশটি তেল পাঠানোর প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, “তারা আমাদের ২০ জাহাজভর্তি তেল দিয়েছে, যা আগামীকাল থেকে পাঠানো শুরু হবে।”
ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
আইআরজিসি জানিয়েছে, যখন লাখ লাখ ইরানি মানুষ রাজপথে নেমে ইসলামি প্রজাতন্ত্রের প্রতি সমর্থন প্রকাশ করছে, ঠিক তখনই তারা ‘শত্রুর দুর্গ’ লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুঁড়েছে। বিশেষ করে উত্তর তেল আবিব এবং ইলাতের সুরক্ষিত স্থাপনাগুলোতে ‘ইমাদ’ ও মাল্টি-ওয়ারহেড ‘কদর’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নিখুঁত নিশানায় আঘাত হানা হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, ডিমোনা শহরের পারমাণবিক চুল্লি ইতিমধ্যেই দুইবার আক্রমণের শিকার হয়েছে। এর আগে ডিমোনা ও পার্শ্ববর্তী আরাদ শহরে অন্তত ২০০ জন আহত হয়েছিল। নতুন হামলা এসব এলাকায় চরম ভীতি সৃষ্টি করেছে।
যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্রের মজুদ কমছে: ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্রের মজুদ কমে আসছে এবং তারা এসব ক্ষেপণাস্ত্রের ব্যবহার করছে মূলত বেসামরিক লক্ষ্যবস্তুতে। সোমবার (৩০ মার্চ) এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি এই মন্তব্য করেছেন। তিনি বলেন, 'যুক্তরাষ্ট্র ইরানের স্কুল ও অন্যান্য অসামরিক স্থাপনায় হামলা চালিয়ে তাদের মূল্যবান অস্ত্রভাণ্ডার অপচয় করছে। যদি তারা বেসামরিক স্থাপনা ধ্বংস না করত, হয়তো এখনো তাদের ভাণ্ডারে কিছু ক্ষেপণাস্ত্র রয়ে যেত।'
রাশিয়ার তেলের পাইপলাইনে ইউক্রেনের ড্রোন হামলা
লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো টেলিগ্রামে এক বার্তায় জানান, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই অঞ্চলে ১৯টি ড্রোন ভূপাতিত করেছে। তবে, একটি ড্রোনের ধ্বংসাবশেষ পাইপলাইনের একটি অংশে আঘাত হানে। বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে পাইপলাইনটি নিরাপদে পুড়িয়ে ফেলা হচ্ছে। তিনি আরও জানান, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইরানে আজ ‘সবচেয়ে তীব্র হামলা’ চালানো হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
যুদ্ধ শুরুর দশদিন পর ইরানের ওপর এখন পর্যন্ত ‘সবচেয়ে তীব্র হামলা’ চালানো হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইরান সবচেয়ে কম সংখ্যক অস্ত্র ব্যবহার করেছে। মঙ্গলবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নির্দেশে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে নিহত মার্কিন সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানান যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন।
পাকিস্তানে জনরোষের মুখে গণপরিবহন ফ্রি ঘোষণা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও তীব্র মুদ্রাস্ফীতির প্রভাবে দিশেহারা পাকিস্তানের সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা দিয়েছেন, আগামী এক মাসের জন্য রাজধানী ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশের সকল সরকারি গণপরিবহন সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চলবে। শুক্রবার (৩ এপ্রিল) শাহবাজ গভীর রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, 'মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। জনগণের জীবন স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি শান্ত থাকব না।'
মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করা যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস ট্রিপোলি সিঙ্গাপুর
মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করা যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস ট্রিপোলি সিঙ্গাপুরের কাছে মালাক্কা প্রণালিতে পৌঁছেছে। যাত্রা জাহাজটিতে হাজারো মেরিন ও নৌসেনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মেরিটাইম ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী এ খবর জানিয়েছে সিএনএন।