আন্তর্জাতিক

তুমুল লড়াই শেষে ইরান থেকে যেভাবে উদ্ধার হলেন মার্কিন পাইলট

তুমুল লড়াই শেষে ইরান থেকে যেভাবে উদ্ধার হলেন মার্কিন পাইলট

ইরানের দক্ষিণাঞ্চলে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের নিখোঁজ দ্বিতীয় ক্রুকে অবশেষে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। রোববার (৫ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, উদ্ধার হওয়া ওই বিমানসেনা বর্তমানে নিরাপদ ও শঙ্কামুক্ত অবস্থায় আছেন। এর আগে, গত শুক্রবার ইরানের আকাশসীমায় গুলিতে মার্কিন যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পর দুই ক্রু সদস্য নিখোঁজ হন। ঘটনার পরপরই তাদের উদ্ধারে বিশেষ তল্লাশি অভিযান শুরু করে মার্কিন সামরিক বাহিনী।

২৫ জুলাই, ২০২৬
ইরানের বাসিজ ফোর্সের প্রধান সোলাইমানি নিহত!

ইরানের বাসিজ ফোর্সের প্রধান সোলাইমানি নিহত!

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এর আওতাধীন আধা সামরিক বাহিনী বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলাইমানিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, 'লক্ষ্যভিত্তিক রাতের বিমান হামলার পর লারিজানি ও ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানি ‘নরকের গভীরে’ নিহত আয়াতুল্লাহ খামেনির সঙ্গে যোগ দিয়েছেন।'

২৫ জুলাই, ২০২৬
ইরান ইসরাইল-যুক্তরাষ্ট্র ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের

ইরান ইসরাইল-যুক্তরাষ্ট্র ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের

বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে। প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, যিনি এর আগেও জাতীয় দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন।

২৫ জুলাই, ২০২৬
দায়িত্বের প্রথম দিনেই ছাত্ররাজনীতি নিষিদ্ধ করলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী

দায়িত্বের প্রথম দিনেই ছাত্ররাজনীতি নিষিদ্ধ করলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী

নেপালের নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতা বালেন্দ্র শাহ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই একটি উচ্চাভিলাষী ১০০ দফার সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছেন। রোববার (২৯ মার্চ) প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই পরিকল্পনা অনুমোদন করা হয়, যার একটি বড় অংশ দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণকে কেন্দ্র করে।

২৫ জুলাই, ২০২৬
ইরানের বিরুদ্ধে ক্রুজ মিসাইলের পুরো মজুদ ব্যবহার করবে যুক্তরাষ্ট্র! দীর্ঘমেয়াদী সক্ষমতা নিয়ে শঙ্কা

ইরানের বিরুদ্ধে ক্রুজ মিসাইলের পুরো মজুদ ব্যবহার করবে যুক্তরাষ্ট্র! দীর্ঘমেয়াদী সক্ষমতা নিয়ে শঙ্কা

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক ‘জেএএসএসএম-ইআর’ ক্রুজ মিসাইলের প্রায় পুরো মজুদ ব্যবহারের পথে এগিয়েছে বলে জানা গেছে। এমনকি অন্যান্য অঞ্চলের সম্ভাব্য সংঘাতের জন্য সংরক্ষিত অস্ত্রভাণ্ডার থেকেও এখন মিসাইল সরিয়ে আনা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্যাসিফিক কমান্ডের মজুদ থেকে এসব মিসাইল সরিয়ে সেন্ট্রাল কমান্ডের অধীন যুদ্ধক্ষেত্র এবং যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
যুদ্ধ এড়াতে চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের দাবি মানবে না ইরান: পেজেশকিয়ান

যুদ্ধ এড়াতে চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের দাবি মানবে না ইরান: পেজেশকিয়ান

ইরান যুদ্ধ এড়াতে আগ্রহী, তবে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া কোনো দাবি মেনে নেওয়া হবে না—এমন অবস্থান জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (২৫ মার্চ) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “আমরা যুদ্ধ চাই না। দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি বিশ্বাস করি, যুদ্ধ এড়িয়ে চলা উচিত।” তবে তিনি প্রশ্ন তোলেন, “যদি আমাদের ওপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া হয় বা অপমান করা হয়, আমরা কি তা মেনে নেব?”

২৫ জুলাই, ২০২৬
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া দুইজনের ফাঁসি কার্যকর, উদ্বেগ মানবাধিকার সংস্থাগুলোর

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া দুইজনের ফাঁসি কার্যকর, উদ্বেগ মানবাধিকার সংস্থাগুলোর

প্রতিবেদন অনুযায়ী, গত জানুয়ারিতে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ চলাকালে তারা তেহরানের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালায় এবং অস্ত্রাগার দখলের চেষ্টা করে। এ ঘটনায় বিচারে দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। উল্লেখ্য, অর্থনৈতিক সংকটের প্রতিবাদে জানুয়ারিতে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই দেশব্যাপী আন্দোলনে রূপ নেয়। পরে তা ইসলামি প্রজাতন্ত্রের শাসনব্যবস্থা পরিবর্তনের দাবিতে রূপ নেয়।

২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম ৭৫% বৃদ্ধির দায় একমাত্র ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম ৭৫% বৃদ্ধির দায় একমাত্র ট্রাম্পের

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শুমার জানান, মাত্র এক মাসেরও কম সময়ে দেশটিতে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় মূল্য ২.৯৩ ডলার থেকে বেড়ে ৩.৯৪ ডলারে পৌঁছেছে। এ বিষয়ে চাক শুমার বলেন, 'এই পরিস্থিতির জন্য কেবল একজন মানুষ দায়ী—ডোনাল্ড ট্রাম্প।' ডেমোক্রেটিক পার্টির এই জ্যেষ্ঠ নেতা শুরু থেকেই মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরানকে ঘিরে সামরিক পদক্ষেপের বিরোধিতা করে আসছেন। তিনি অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, এই ‘অপ্রয়োজনীয় যুদ্ধ’ পরিচালনায় রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ অপচয় হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
ট্রাম্পের আলটিমেটামের পর ইসরায়েল-কুয়েতে ইরানের হামলা

ট্রাম্পের আলটিমেটামের পর ইসরায়েল-কুয়েতে ইরানের হামলা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামের পর। স্থানীয় সময় রোববার ভোরে ইরান ইসরায়েল ও কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এ তথ্য জানিয়েছে এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার এক দিন আগে ট্রাম্প ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলেন। অন্যথায় দেশটির ওপর ‘চরম বিপর্যয়’ নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
সতর্ক করার পরও  ইরান ভুল পদক্ষেপ নিচ্ছে: এরদোগান

সতর্ক করার পরও ইরান ভুল পদক্ষেপ নিচ্ছে: এরদোগান

সোমবার (৯ মার্চ) মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, 'তুরস্ক ইরানকে ঘিরে চলমান পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং তাদের উদ্বেগ সরাসরি তেহরানের কাছে জানানো হয়েছে।' তিনি বলেন, 'ইরানকে প্রয়োজনীয় সতর্কবার্তা দেওয়া হয়েছে। কিন্তু সেই সতর্কবার্তার পরও তারা ভুল পদক্ষেপ নিতে থাকছে।' এরদোগান আরও জোর দিয়ে বলেন, 'তুরস্কের লক্ষ্য হলো দেশটিকে যেকোনো যুদ্ধ থেকে দূরে রাখা এবং কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নেওয়া।'

২৫ জুলাই, ২০২৬
‘পাকিস্তানের সঙ্গে আর আলোচনা নয়’, প্রতিশোধের পথে আফগানিস্তান

‘পাকিস্তানের সঙ্গে আর আলোচনা নয়’, প্রতিশোধের পথে আফগানিস্তান

তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি এই হামলাকে ‘নির্মম’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান। এ ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে আফগানিস্তান। তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ঘোষণা দিয়েছেন, পাকিস্তানের সঙ্গে আর কোনো কূটনৈতিক আলোচনা করা হবে না। বরং এই হামলার জবাবে প্রতিশোধ নেওয়া হবে।

২৫ জুলাই, ২০২৬
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে পেজেশকিয়ানকে পরামর্শ শেহবাজের

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে পেজেশকিয়ানকে পরামর্শ শেহবাজের

বিবৃতিতে বলা হয়, ইরানের জাতীয় উৎসব ‘নওরোজ’ এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রোববার (২২ মার্চ) প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী শেহবাজ। উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই ফোনালাপে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ছাড়াও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানের জনগণকে শুভেচ্ছা জানান। জবাবে শেহবাজ শরিফ ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং চলমান সংঘাতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা