আন্তর্জাতিক

আমি আর আয়াতুল্লাহ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

আমি আর আয়াতুল্লাহ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দ্রুত পুনরায় চালুর সম্ভাবনার কথা জানিয়েছেন। একই সঙ্গে তিনি এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য যৌথ নিয়ন্ত্রণের বিষয়েও ইঙ্গিত দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'ইরানের সঙ্গে চলমান আলোচনা ইতিবাচকভাবে এগোলে প্রণালিটি খুব শিগগিরই খুলে দেওয়া হতে পারে। এটি যৌথভাবে নিয়ন্ত্রিত হবে—আমি এবং আয়াতুল্লাহ, যেই থাকুন না কেন, বর্তমান বা ভবিষ্যৎ।'

২৫ জুলাই, ২০২৬
তেলের দাম ছাড়াল ১১৫ ডলার, যুদ্ধের উত্তাপে অস্থিরতা বিশ্ববাজারে

তেলের দাম ছাড়াল ১১৫ ডলার, যুদ্ধের উত্তাপে অস্থিরতা বিশ্ববাজারে

সোমবার (৩০ মার্চ) সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়ে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দামও প্রায় ৩.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০৩ ডলারে পৌঁছেছে। ফলে ব্রেন্ট তেল ইতিহাসের সর্বোচ্চ মাসিক লাভের দিকে এগোচ্ছে। সংঘাতের প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। এশিয়ার প্রধান সূচকগুলোতে বড় ধরনের পতন দেখা গেছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ৪.৫ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৪ শতাংশ কমেছে।

২৫ জুলাই, ২০২৬
পর্দার আড়ালে ইরানের দুর্ধর্ষ বাহিনী সাবেরিন ও নোহেদ

পর্দার আড়ালে ইরানের দুর্ধর্ষ বাহিনী সাবেরিন ও নোহেদ

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে আলোচনা হলে সাধারণত ‘কুদস ফোর্স’-এর নাম প্রথমে আসে। দীর্ঘমেয়াদী আঞ্চলিক প্রভাব বিস্তারে এই বাহিনীর গুরুত্ব অস্বীকারযোগ্য নয়। তবে স্বল্পমেয়াদী সংঘাত বা হঠাৎ অভিযান চালানোর ক্ষেত্রে ইরানের আসল শক্তি লুকিয়ে আছে অন্য বিশেষ বাহিনীর মধ্যে, যা আন্তর্জাতিক পর্যবেক্ষকের নজরের বাইরে থাকে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, কোনো দ্বীপ, বন্দর বা কৌশলগত স্থাপনায় হঠাৎ হামলার প্রয়োজন পড়লে কুদস ফোর্স নয়, বরং ইরানের বিকেন্দ্রীকৃত বিশেষ বাহিনী এগিয়ে আসে।

২৫ জুলাই, ২০২৬
‘ডার্ক ইগল’: যুক্তরাষ্ট্রের নতুন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, মুহূর্তেই বদলে দিতে পারে যুদ্ধের চিত্র

‘ডার্ক ইগল’: যুক্তরাষ্ট্রের নতুন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, মুহূর্তেই বদলে দিতে পারে যুদ্ধের চিত্র

‘ডার্ক ইগল’ সাধারণ কোনো ক্ষেপণাস্ত্র নয়। এটি শব্দের গতির কমপক্ষে পাঁচ গুণ বেশি গতিতে ছুটতে পারে। এর পাল্লা প্রায় ১ হাজার ৭২৫ মাইল বা প্রায় ২ হাজার ৭৭৬ কিলোমিটার। ফলে কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও এটি অল্প সময়ের মধ্যেই আঘাত হানতে পারে। এই অতিদ্রুত গতির কারণে শত্রুপক্ষের বিদ্যমান রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটিকে শনাক্ত করা কিংবা মাঝপথে প্রতিহত করা অত্যন্ত কঠিন।

২৫ জুলাই, ২০২৬
ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের ড্রোন হামলা!

ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের ড্রোন হামলা!

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল থেকে ইসরায়েলের সামরিক সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করে অভিযান চালায় ইরানের সেনাবাহিনী। এর মধ্যে ইসরায়েলের সাইবার-প্রযুক্তি কেন্দ্র এবং রাফায়েল অস্ত্র উৎপাদন ভবন উল্লেখযোগ্য। ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, অধিকৃত ইসরায়েলি ভূখণ্ডে অবস্থিত একটি অস্ত্র নির্মাণ কমপ্লেক্সে ড্রোন হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও দাবি করা হয়, ইসরায়েলের সংশ্লিষ্ট সাইবার-প্রযুক্তি কেন্দ্রটি দেশটির সামরিক বাহিনীকে গাইডেড অস্ত্র ব্যবস্থার সফটওয়্যার ও হার্ডওয়্যার সরবরাহ করে আসছে।

২৫ জুলাই, ২০২৬
ট্রাম্পের সঙ্গে সংলাপের দাবিকে তেহরান: ‘বাঁচার জন্য মিথ্যা’

ট্রাম্পের সঙ্গে সংলাপের দাবিকে তেহরান: ‘বাঁচার জন্য মিথ্যা’

সোমবার (২৩ মার্চ) ফ্লোরিডার একটি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের “খুবই জোরালো” আলোচনা হয়েছে এবং গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে ঐকমত্যে পৌঁছানো গেছে। তিনি দাবি করেন, ইরান একটি চুক্তির জন্য আগ্রহী। ট্রাম্প আরও জানান, তার মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার এই যোগাযোগ প্রক্রিয়ায় ভূমিকা রাখছেন। এমনকি উভয় পক্ষের মধ্যে টেলিফোনে কথোপকথনের সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
ট্রাম্পের দাবি: সম্মানের নিদর্শন হিসেবে ২০ তেলের ট্যাঙ্কার দিচ্ছে ইরান

ট্রাম্পের দাবি: সম্মানের নিদর্শন হিসেবে ২০ তেলের ট্যাঙ্কার দিচ্ছে ইরান

ট্রাম্প বলেন, 'সোমবার সকাল থেকে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী এসব জাহাজ যাত্রা শুরু করবে। এটি তেহরানের পক্ষ থেকে বিশেষ সম্মান প্রদর্শনের ইঙ্গিত।' মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, গত এক মাস ধরে চলা সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক নতুন মোড় নিতে পারে। তিনি ইরানের সঙ্গে চলমান আলোচনাকে ‘অত্যন্ত সফল’ আখ্যা দিয়ে বলেন, 'খুব শিগগিরই একটি বড় ধরনের চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।'

২৫ জুলাই, ২০২৬
কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ৬৬

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ৬৬

বিধ্বস্ত বিমানটি ছিল যুক্তরাষ্ট্রে নির্মিত ‘সি-১৩০ হারকিউলিস’ মডেলের একটি সামরিক পরিবহন বিমান। এতে সেনাসদস্য, ক্রু এবং পুলিশ কর্মকর্তাসহ মোট ১২৫ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর নিখোঁজ ও আহতদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দল। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উড্ডয়নের কিছুক্ষণ পর আকাশেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি বসতবাড়ির কাছ দিয়ে নিচে পড়ে যায়।

২৫ জুলাই, ২০২৬
ট্রাম্পের সন্দেহ উড়িয়ে জীবিত থাকার বার্তা দিলেন মোজতবা খামেনি

ট্রাম্পের সন্দেহ উড়িয়ে জীবিত থাকার বার্তা দিলেন মোজতবা খামেনি

রাষ্ট্রীয় বার্তায় ইরাকের শিয়া ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী সিস্তানি এবং সাধারণ জনগণের সাহসিকতার প্রশংসা করেন মোজতবা খামেনি। ইরানের বিরুদ্ধে বিদেশি আগ্রাসনের বিরোধিতা এবং তেহরানের প্রতি ইরাকের সমর্থনকে তিনি ‘প্রশংসনীয়’ বলে উল্লেখ করেন। গত ২৮ ফেব্রুয়ারি শুরুর দিকের বিমান হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করেন। তবে এরপর থেকে তিনি জনসমক্ষে না আসায় তার শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা তৈরি হয়।

২৫ জুলাই, ২০২৬
আমেরিকা–ইসরায়েল পরাজয় স্বীকারের পূর্বে আলোচনা নয়: আয়াতুল্লাহ মোজতবা

আমেরিকা–ইসরায়েল পরাজয় স্বীকারের পূর্বে আলোচনা নয়: আয়াতুল্লাহ মোজতবা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করেছেন। মঙ্গলবার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, দুই মধ্যস্থতাকারী দেশ এসব প্রস্তাব তেহরানে পৌঁছে দিয়েছিল। প্রথম বৈদেশিক নীতিবিষয়ক বৈঠকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের প্রশ্নে খামেনির অবস্থান ছিল ‘খুব কঠোর ও গুরুতর’। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, বৈঠকে খামেনি সরাসরি উপস্থিত ছিলেন কি না, তা স্পষ্ট নয়।

২৫ জুলাই, ২০২৬
কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: ৮০ লাশ উদ্ধার

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: ৮০ লাশ উদ্ধার

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানি ঘটেছে। সোমবার (২৩ মার্চ) এই দুর্ঘটনায় ১২১ আরোহীর মধ্যে অন্তত ৮০ জন নিহত হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। আহত অবস্থায় বহুজনকে উদ্ধার করা হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, দুর্ঘটনাটি আমাজনীয় প্রদেশ পুতুমায়োর প্রত্যন্ত পৌরসভা পুয়ের্তো লেগুইজামো এলাকায় ঘটেছে, যা পেরু এবং ইকুয়েডর সীমান্তের কাছে অবস্থিত। তিনি এটিকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন।

২৫ জুলাই, ২০২৬
মোজতবা খামেনির জীবিত থাকা নিয়ে ট্রাম্পের উদ্বেগ

মোজতবা খামেনির জীবিত থাকা নিয়ে ট্রাম্পের উদ্বেগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নিশ্চিত নন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি জীবিত আছেন কি না। তবে ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি চান না খামেনির মৃত্যু ঘটুক। সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নতুন নেতার স্বাস্থ্যের বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে ৮ মার্চ তার বাবা, আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে ঘোষণা করা হয়। তবে ঘোষণার পর থেকে তিনি জনসম্মুখে দেখা দেননি এবং কোনো ভিডিও বা অডিও বার্তাও প্রকাশ করেননি।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা