আন্তর্জাতিক
গোয়েন্দা সংস্থা থিঙ্কট্যাংকের দাবি: পাকিস্তানের হামলায় তালেবানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত
আন্তর্জাতিক গোয়েন্দাভিত্তিক থিঙ্কট্যাংক সংস্থা ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওসিন্ট)- ইউরোপ এর চাঞ্চল্যকর এক দাবি করেছে। সংস্থাটির দাবি অনুযায়ী, পাকিস্তান সেনাবাহিনীর পরিচালিত ‘অপারেশন গজব-লিল হক’ অভিযানে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওসিন্ট ইউরোপ জানায়, কাবুলে তালেবান সদরদপ্তর লক্ষ্য করে পাকিস্তানি বিমান বাহিনীর হামলায় আখুন্দজাদাসহ কয়েকজন জ্যেষ্ঠ তালেবান কমান্ডার প্রাণ হারিয়েছেন।
তুরস্কের দিকে ছোড়া ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত
আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, বুধবার এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে অগ্রসর হচ্ছিল। আল জাজিরা জানায়, ক্ষেপণাস্ত্রটি ঠিক কোন লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা হয়েছিল, তা স্পষ্ট নয়। এ ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি।
কলকাতায় গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা–কর্মী গ্রেপ্তার
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আজম মোল্লা নামের একজন নিজেকে বাংলাদেশি গায়ক হিসেবে পরিচয় দিয়েছেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের সময় তিনি নিজের গিটার ছাড়তে চাননি এবং গান গাওয়ার অনুমতিও চেয়েছিলেন। অন্য গ্রেপ্তাররা হলেন আবির হোসেন, মোহাম্মদ মামুন রশিদ, মোহাম্মদ আলিমুন গাজী, ফয়জল আমিন ও জায়দুল ইসলাম। সবার কাছ থেকেই বৈধ বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের প্রতিবেদন
মঙ্গলবার দীর্ঘ দুই বছরের রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটিয়ে নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে বাংলাদেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রাণঘাতী বিক্ষোভ, রাজনৈতিক অস্থিরতা ও গভীর বিভাজনের মধ্য দিয়ে যাওয়া দেশকে পুনর্গঠন ও স্থিতিশীল করার কঠিন দায়িত্ব এখন তাঁর কাঁধে।
ইকুয়েডরে মার্কিন যৌথ সামরিক অভিযান
ইরানের বিরুদ্ধে চলমান বিধ্বংসী সামরিক সংঘাতের মধ্যেই লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে সরাসরি সামরিক অভিযানে নেমেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (৪ মার্চ) মার্কিন সাউদার্ন কমান্ড নিশ্চিত করেছে, মাদক পাচার নির্মূল এবং ইকুয়েডরের ভেতরে সক্রিয় ‘নির্ধারিত সন্ত্রাসী সংগঠনগুলোর’ বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু হয়েছে। ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদক সম্রাটদের নেটওয়ার্ক ভেঙে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
আফগানিস্তান বিশ্ব সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: পাক প্রতিরক্ষামন্ত্রী
আফগানিস্তানকে বিশ্ব সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক বলে আখ্যা দিয়ে দেশটির বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক দীর্ঘ বার্তায় তিনি এ ঘোষণা দেন। খাজা আসিফ জানান, আফগানিস্তানের বর্তমান তালেবান সরকার আন্তর্জাতিক সন্ত্রাসবাদে মদত দিচ্ছে এবং ভারতের বিভিন্ন প্রক্সি গোষ্ঠীকে ব্যবহার করে পাকিস্তানের ভেতরে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।
পাকিস্তানে ধারাবাহিক বোমা হামলা-বন্দুকযুদ্ধ: নিহত এক ডজনের বেশি
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়া-তে ধারাবাহিক বোমা হামলা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। সীমান্তঘেঁষা অস্থির অঞ্চলগুলোতে সাম্প্রতিক এই সহিংসতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রদেশের বাজাউর জেলায় বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিরাপত্তা চৌকির দিকে ধেয়ে গিয়ে বিস্ফোরিত হলে এক শিশুসহ অন্তত ১১ জন নিরাপত্তা সদস্য নিহত হন। আহত হন আরও সাতজন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে ইরানি জাহাজ ডুবিয়ে দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, হামলায় অন্তত ৮৭ জন নিহত হয়েছেন। তিনি উল্লেখ করেছেন, ডুবে যাওয়া জাহাজে প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছেন।
রমজানের আগে আল-আকসা মসজিদের ইমাম আটক করলো ইসরায়েল
রমজান মাস শুরুর প্রাক্কালে ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদ থেকে মসজিদের ইমাম শায়খ মোহাম্মদ আল-আব্বাসিকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে পুরোনো শহর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় মসজিদের প্রাঙ্গণ থেকেই শায়খ আল-আব্বাসিকে আটক করে ইসরায়েলি বাহিনী। তবে আটকের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি ইসরায়েলি পুলিশ।
ইরানের হামলায় তছনছ সৌদি ও দুবাইয়ের মার্কিন দূতাবাস
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩ মার্চ) গভীর রাতে দূতাবাসের আশপাশে ক্ষেপণাস্ত্র হামলার কারণে অগ্নিকাণ্ড ঘটে। জরুরি টিমের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এ পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আলজাজিরার যাচাই করা ভিডিওতে দেখা গেছে, ধোঁয়া উঠছে এবং ভবনের ক্ষতি লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণ শোনার সঙ্গে আগুন দেখার কথা জানিয়েছে। পুলিশ আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে।
ট্রাম্পকে হত্যার চেষ্টা ইরানের: যুক্তরাষ্ট্রের দাবি
মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, ইরান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ‘হত্যা করার চেষ্টা’ করেছিল এবং ট্রাম্প শেষ পর্যন্ত তা মোকাবিলা করতে পেরেছেন। হেগসেথ জানিয়েছেন, মঙ্গলবার (৩ মার্চ) যুক্তরাষ্ট্র সেই ইউনিটের নেতাকে শনাক্ত করে হত্যা করেছে, যা ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল।
ইরানের খেলায় ব্যয়ের চাপে বারবার কৌশল বদলের মুখে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করার সময় তাদের মূল লক্ষ্য ছিল দ্রুত তেহরানের শাসনব্যবস্থায় চাপ সৃষ্টি করে রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করা। প্রাথমিক ধারণা অনুযায়ী, আকস্মিক ও তীব্র হামলা—যা সামরিক পরিভাষায় ‘শক অ্যান্ড অ’ নামে পরিচিত—ইরানের ক্ষমতার কেন্দ্রকে অস্থিতিশীল করবে এবং অভ্যন্তরীণ জনরোষ উসকে দেবে।