আফগানিস্তান বিশ্ব সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: পাক প্রতিরক্ষামন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
আফগানিস্তানকে বিশ্ব সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক বলে আখ্যা দিয়ে দেশটির বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক দীর্ঘ বার্তায় তিনি এ ঘোষণা দেন।

খাজা আসিফ জানান, আফগানিস্তানের বর্তমান তালেবান সরকার আন্তর্জাতিক সন্ত্রাসবাদে মদত দিচ্ছে এবং ভারতের বিভিন্ন প্রক্সি গোষ্ঠীকে ব্যবহার করে পাকিস্তানের ভেতরে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে এটি কার্যত পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রকাশ্য যুদ্ধে রূপ নিয়েছে।

পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে উত্তেজনার সূচনা গত রোববার। সেদিন পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায়। ইসলামাবাদ দাবি করে, ওই অভিযানে ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। তবে কাবুল সরকার জানিয়েছে, হামলায় ১৮ জন নিহত হয়েছেন।

এর জবাবে আফগান বাহিনী পাকিস্তানের সীমান্তবর্তী সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের পাল্টা হামলা চালায়। আফগানিস্তান জানায়, এতে পাকিস্তানের ৫৫ জন সেনা নিহত হয়েছেন। তবে, পাকিস্তান সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে দুইজন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে।

সংঘাত আরও তীব্র আকার ধারণ করে বৃহস্পতিবার রাত থেকে। আফগানিস্তানের রাজধানী কাবুলসহ কান্দাহার, নানগারহার ও পাকতিয়া প্রদেশের বিভিন্ন সামরিক স্থাপনায় পুনরায় বিমান হামলা চালায় পাকিস্তান। ইসলামাবাদের দাবি, সর্বশেষ অভিযানে অন্তত ১৩৩ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন।

অন্যদিকে আফগানিস্তান দাবি জানিয়েছে, পাকিস্তানি বাহিনীর একটি আকাশযান ভূপাতিত করেছে তারা। যদিও এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

খাজা আসিফ তার বার্তায় বলেন, প্রতিবেশী দেশ হিসেবে আফগানিস্তানের গতিবিধি সম্পর্কে ইসলামাবাদ সম্পূর্ণ অবগত এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করা হবে না। পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব আফগানিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ঐকমত্যে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ইস্যু এবং ভারতের সংশ্লিষ্টতা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সীমান্তজুড়ে উভয় পক্ষের অতিরিক্ত সেনা ও সমরাস্ত্র মোতায়েনের খবর পাওয়া যাচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে