কলকাতায় গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা–কর্মী গ্রেপ্তার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে প্রাণভয়ে ভারতে গিয়ে মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থানের অভিযোগে এক বাংলাদেশি গায়কসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করলেও তাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও দেশে না ফিরে পশ্চিমবঙ্গের কলকাতা শহরের পার্ক স্ট্রিট ও কলিন স্ট্রিট এলাকার বিভিন্ন হোটেলে গোপনে অবস্থান করছিলেন।

পার্ক স্ট্রিট থানার কর্মকর্তারা নিয়মিত হোটেল তল্লাশির সময় বিদেশি বোর্ডারদের কাগজপত্র পরীক্ষা করে দেখতে পান, ছয়জনের ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। পরে কলিন স্ট্রিটের একটি হোটেলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আজম মোল্লা নামের একজন নিজেকে বাংলাদেশি গায়ক হিসেবে পরিচয় দিয়েছেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের সময় তিনি নিজের গিটার ছাড়তে চাননি এবং গান গাওয়ার অনুমতিও চেয়েছিলেন। অন্য গ্রেপ্তাররা হলেন আবির হোসেন, মোহাম্মদ মামুন রশিদ, মোহাম্মদ আলিমুন গাজী, ফয়জল আমিন ও জায়দুল ইসলাম। সবার কাছ থেকেই বৈধ বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, তাঁদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে এবং বাড়ি নোয়াখালী ও টাঙ্গাইল জেলায়। তাঁরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–এর সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছেন।

তদন্তে আরও জানা যায়, গত বছর বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তে শুরু করলে তাঁরা আলাদাভাবে ভারতে যান। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মেডিকেল ভিসা সংগ্রহ করেছিলেন। পরে কলকাতায় এসে একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে হোটেল পরিবর্তন করে অবস্থান করতে থাকেন। কয়েকজন স্থানীয়ভাবে কাজের খোঁজও করছিলেন। গায়ক আজম মোল্লা বিভিন্ন পরিচিত মহলে গান গেয়ে আয়ের চেষ্টা করছিলেন বলেও জানিয়েছে পুলিশ।

চলতি বছরের জানুয়ারির মধ্যেই তাঁদের সবার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। তবে দেশে না ফিরে তাঁরা কলকাতা থেকে অন্য দেশে গিয়ে কাজের পরিকল্পনা করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, দণ্ডভোগ শেষে নিয়ম অনুযায়ী তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর (পুশ ব্যাক) প্রক্রিয়া শুরু করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে