আন্তর্জাতিক

ইরান নয়, সৌদি আরবের তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল!

ইরান নয়, সৌদি আরবের তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান অভিযোগ করেছে, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর স্থাপনায় সাম্প্রতিক হামলার পেছনে সরাসরি জড়িত রয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৩ মার্চ) তেহরানভিত্তিক সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন ইরানের এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা। ওই কর্মকর্তা হামলাটিকে ‘ফলস ফ্ল্যাগ’ বা ছদ্মবেশী অভিযান হিসেবে উল্লেখ করে বলেন, 'ইসরায়েল নিজেদের সাম্প্রতিক কর্মকাণ্ড থেকে আন্তর্জাতিক ও আঞ্চলিক দৃষ্টি সরাতেই এমন পরিকল্পিত পদক্ষেপ নিয়েছে।'

২৫ জুলাই, ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে ইরানে বড় হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সিএনএন

২৪ ঘণ্টার মধ্যে ইরানে বড় হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সিএনএন

ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান টানা চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) পর্যন্ত চলমান এ অভিযানে তেহরানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দেশ দুটির অতর্কিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সহ অন্তত ৪৮ জন শীর্ষ কর্মকর্তা ও সামরিক কমান্ডার নিহত হয়েছেন। অন্যদিকে, হামলার জবাবে ইরানও পাল্টা আক্রমণ জোরদার করেছে। দেশটির পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চলছে বলে জানা গেছে।

২৫ জুলাই, ২০২৬
মধ্যপ্রাচ্য সংকটে টানা তৃতীয় দিনও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্য সংকটে টানা তৃতীয় দিনও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় টানা তৃতীয় দিনের মতো আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পুরো অঞ্চলজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল হুমকির মুখে পড়ায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৩ মার্চ) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৭০ ডলার বেড়ে ৭৯ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না চীন

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না চীন

ইরান ও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে চীন স্পষ্টভাবে জানিয়েছে, তারা ইরানকে কোনো সামরিক সাহায্য বা অস্ত্র সরবরাহ করছে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'কে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয়, তিনি সরাসরি বলেছেন, 'ইরানকে অস্ত্র সরবরাহ বা সামরিকভাবে সহায়তা করা হচ্ছে না।' চীন তাদের তেলের প্রায় ৭০ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে আমদানি করে। এর মধ্যে বেশিরভাগই আসে ইরান থেকে।

২৫ জুলাই, ২০২৬
যুদ্ধের মাঝেই ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

যুদ্ধের মাঝেই ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা আজ চতুর্থ দিনে প্রবেশ করেছে। দেশজুড়ে নারকীয় পরিস্থতিতি। মঙ্গলবার (৩ মার্চ) চলমান সংঘাতের মধ্যেই দেশটির গেরাশ অঞ্চলে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে চলমান যুদ্ধের কারণে পরিস্থিতি আরও ভীতিকর হয়ে উঠেছে।

২৫ জুলাই, ২০২৬
ইসরায়েলে হামলার জেরে হিজবুল্লাহর ওপর লেবাননের নিষেধাজ্ঞা

ইসরায়েলে হামলার জেরে হিজবুল্লাহর ওপর লেবাননের নিষেধাজ্ঞা

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম ইসরায়েলে হিজবুল্লাহর হামলার পর দেশটির অভ্যন্তরে এই ইসলামি সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠীর সব ধরনের সামরিক কর্মকাণ্ডের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন। একই সঙ্গে, হিজবুল্লাহর রাজনৈতিক কর্মকাণ্ডও সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে লেবাননের সরকার। সোমবার (২ মার্চ) রাজধানী বৈরুতের প্রেসিডেন্সিয়াল প্রাসাদে অনুষ্ঠিত এক জরুরি মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকটি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬
পরীক্ষায় নকলে বাধা দেয়ায় সহকারী অধ্যাপকের ওপর ছাত্রের হামলা

পরীক্ষায় নকলে বাধা দেয়ায় সহকারী অধ্যাপকের ওপর ছাত্রের হামলা

ভারতের কর্ণাটক রাজ্যের কালাবুরাগি জেলার ডা. মালাকারেড্ডি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে এক সহকারী অধ্যাপকের ওপর ছাত্রের হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ, সহকারী অধ্যাপক শিবরাজকুমার পরীক্ষার সময় নকল রুখে দেয়ায় শাহবাজ নামের এক শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে অধ্যাপকের ওপর ঝাঁপিয়ে পড়েন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কলেজের পরীক্ষাকক্ষের সিসিটিভি ফুটেজে হামলার পুরো দৃশ্য ধরা পড়েছে। প্রথমে অভিযুক্ত ছাত্র হামলার কথা অস্বীকার করলেও ভিডিওতে তার অপরাধ স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
জায়নবাদী মতাদর্শ ‘মানবতার হুমকি’, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান

জায়নবাদী মতাদর্শ ‘মানবতার হুমকি’, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, জায়নবাদ বা উগ্র ইহুদি জাতীয়তাবাদ মুসলিম বিশ্বে অস্থিতিশীলতার প্রধান চালিকাশক্তি এবং মানবতার জন্য একটি গুরুতর হুমকি। তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ দেশটির ওপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-এর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ইরানে আর শাসকশ্রেণির পরিবর্তন নয়, শাসকদের আচরণ পরিবর্তন হলেই খুশি ট্রাম্প

ইরানে আর শাসকশ্রেণির পরিবর্তন নয়, শাসকদের আচরণ পরিবর্তন হলেই খুশি ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের ওপর শত শত ক্ষেপণাস্ত্র বর্ষণ করছেন, তখন সবার মুখে একটি প্রশ্ন—তিনি কি ইরানে ‘রেজিম চেঞ্জ’ বা শাসনব্যবস্থা পরিবর্তনের পথে হাঁটছেন? মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর সিনিয়র করেসপন্ডেন্ট নাহাল তুসির বিশ্লেষণ বলছে, ট্রাম্পের এই যুদ্ধের লক্ষ্য মোটাদাগে ‘শাসনব্যবস্থা পরিবর্তন’ নয়, বরং শাসকদের ‘আচরণ পরিবর্তন’। ট্রাম্পের কাছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার চেয়ে তাঁর বশ্যতা স্বীকারকারী সরকার বেশি গুরুত্বপূর্ণ, সেটি স্বৈরশাসক হলেও তাঁর আপত্তি নেই।

২৫ জুলাই, ২০২৬
খামেনি ও তাঁর ছেলেকে হত্যার পরিকল্পনা ট্রাম্পের আলোচনার টেবিলে

খামেনি ও তাঁর ছেলেকে হত্যার পরিকল্পনা ট্রাম্পের আলোচনার টেবিলে

ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির সব পথ স্থায়ীভাবে বন্ধ করার অঙ্গীকার করে, তবে সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেওয়ার কথা ভাবতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান যদি ওয়াশিংটনের শর্ত মানতে অস্বীকৃতি জানায়, সেক্ষেত্রে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তাঁর ছেলে মোজতাবা খামেনিসহ শীর্ষ ধর্মীয় নেতাদের লক্ষ্য করে চরম পদক্ষেপের পরিকল্পনাও আলোচনায় থাকতে পারে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস–এর প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সব পরিস্থিতি মোকাবিলায় পেন্টাগন ট্রাম্পের সামনে একাধিক বিকল্প তুলে ধরেছে। এর একটি হলো ইরানের সর্বোচ্চ নেতা ও তাঁর ছেলেকে ক্ষমতা থেকে সরিয়ে দেশটির মোল্লাতান্ত্রিক কাঠামো ভেঙে দেওয়া।

২৫ জুলাই, ২০২৬
বিবাহবিচ্ছেদ নিয়ে বিরোধের জেড়ে স্বামীর গুলিতে স্ত্রী নিহত

বিবাহবিচ্ছেদ নিয়ে বিরোধের জেড়ে স্বামীর গুলিতে স্ত্রী নিহত

ফরিদাবাদ–এ এক ব্যক্তি তার থেকে আলাদা থাকা স্ত্রীকে বাসার বাইরে গুলি করে হত্যা করেছেন বলে শনিবার পুলিশ জানিয়েছে। অভিযুক্ত ব্যক্তি কয়েকজন আত্মীয়কে সঙ্গে নিয়ে শুক্রবার রাতে স্ত্রীর বাড়িতে যান। সেখানে স্ত্রীকে লক্ষ্য করে তিনি তিন রাউন্ড গুলি ছোড়েন। গুলির শব্দে প্রতিবেশীরা বেরিয়ে এলে তিনি সেখান থেকে পালিয়ে যান। স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহবিচ্ছেদের মামলা আদালতে চলমান ছিল।

২৫ জুলাই, ২০২৬
ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার: ইসরায়েলি সংবাদমাধ্যম

ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার: ইসরায়েলি সংবাদমাধ্যম

উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে তেহরানের পাল্টা হামলার জবাবে কাতার ইরানে হামলা চালিয়েছে। গত ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন এলাকায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে কাতারের সামরিক বাহিনী। কাতারের হামলার বিষয়ে অবগত অজ্ঞাতনামা পশ্চিমা সূত্রের বরাতে ইসরায়েল টেলিভিশন চ্যানেল ১২ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে