পাকিস্তানে ধারাবাহিক বোমা হামলা-বন্দুকযুদ্ধ: নিহত এক ডজনের বেশি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়া-তে ধারাবাহিক বোমা হামলা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। সীমান্তঘেঁষা অস্থির অঞ্চলগুলোতে সাম্প্রতিক এই সহিংসতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রদেশের বাজাউর জেলায় বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিরাপত্তা চৌকির দিকে ধেয়ে গিয়ে বিস্ফোরিত হলে এক শিশুসহ অন্তত ১১ জন নিরাপত্তা সদস্য নিহত হন। আহত হন আরও সাতজন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। বিস্ফোরণের তীব্রতায় পাশের একটি ভবন ধসে পড়ে, এতে এক কন্যাশিশুর মৃত্যু হয় বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়িটি একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে আঘাত করলে ভেতরে অবস্থানরত পুলিশ ও ফ্রন্টিয়ার কোরের সদস্যরা প্রাণ হারান।

এর আগে একই দিনে বান্নু জেলায় একটি থানার প্রবেশপথের কাছে পার্ক করা মোটরসাইকেলে রাখা বোমা বিস্ফোরণে দুজন নিহত এবং অন্তত ১৭ জন আহত হন। আফগান সীমান্তসংলগ্ন এ জেলাটি দীর্ঘদিন ধরেই জঙ্গি তৎপরতার ঝুঁকিতে রয়েছে।

এদিকে প্রদেশের শাংলা জেলায় পৃথক এক অভিযানে পুলিশ ও বিদ্রোহীদের মধ্যে গোলাগুলিতে তিন পুলিশ সদস্য ও তিন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহত বিদ্রোহীরা চীনা নাগরিকদের লক্ষ্য করে হামলার সঙ্গে জড়িত ছিল।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি বছরের প্রথম নয় মাসেই দেশটিতে সন্ত্রাসী সহিংসতায় দুই হাজার ৪০০–এর বেশি মানুষের প্রাণহানির তথ্য পাওয়া গেছে, যা আগের বছরের তুলনায় বেশি।

ইসলামাবাদের অভিযোগ, এসব হামলার পেছনে রয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। পাকিস্তানের দাবি, সংগঠনটির শীর্ষ নেতারা বর্তমানে আফগানিস্তানে অবস্থান করছেন এবং সীমান্তঘেঁষা উপজাতীয় অঞ্চল থেকেই তাদের সদস্যদের একটি বড় অংশের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে