আন্তর্জাতিক
শেষ মুহূর্তে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত শান্তি আলোচনা শেষ মুহূর্তে স্থগিত হওয়ায় স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। শুক্রবার (১৮ জুন) সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুই দেশের প্রতিনিধিদের বৈঠক আপাতত হচ্ছে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪ হাজার
ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। দেশটির সরকার জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ৪ হাজার ১১৮ জন নিহত এবং ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।
জামিনে মুক্তির পর ৬ জনকে হত্যা করলেন ধর্ষণ মামলার আসামি
ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাঙ্গা রেড্ডি জেলায় ধর্ষণ মামলায় জামিনে মুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগকারী কিশোরী, তার মা ও দাদিসহ ছয়জনকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতদের মধ্যে অভিযুক্তের স্ত্রী ও দুই শিশুসন্তানও রয়েছেন।
ভিসা নীতিতে বড় পরিবর্তন, ৪৮ ঘণ্টায় পর্যটক ভিসা দেবে আমিরাত
বিদেশি পর্যটক, দক্ষ পেশাজীবী ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পাশাপাশি অভিবাসন প্রক্রিয়াকে আরও সহজ করতে ভিসা নীতিতে একাধিক পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। নতুন ব্যবস্থার আওতায় অন-অ্যারাইভাল ভিসার সুবিধা সম্প্রসারণ, ৪৮ ঘণ্টার মধ্যে পর্যটক ভিসা অনুমোদন, বিনিয়োগকারীদের আবাসিক ভিসার শর্ত শিথিল এবং চিকিৎসাপ্রার্থীদের জন্য স্মার্ট চিকিৎসা ভিসা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, প্রাণহানি ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা
ভেনিজুয়েলার রাজধানী কারাকাস ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ এ দুর্যোগে রাজধানীর বেশ কয়েকটি আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা ধসে পড়েছে। আকস্মিক এই ভূকম্পনে আতঙ্কিত হয়ে হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে আশ্রয় নিয়েছেন।
লেবাননে ৪৭ মৃত্যু, যুদ্ধবিরতিতে ইসরায়েল-হিজবুল্লাহ
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৪৭ জন নিহত হওয়ার পর ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা।
ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র জাপান। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, জাপানে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৯। এতে দেশটির বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মহাকাশ থেকে হামলায় সক্ষম অস্ত্র তৈরি করছে ইসরায়েল: কাটজ
মহাকাশ থেকে হামলা চালানোর সক্ষমতা অর্জনে ইসরায়েল নতুন ধরনের লেজার প্রযুক্তি উন্নয়নের কাজ করছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। সোমবার সামরিক বিষয়ক প্রতিবেদকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এই খাতে বিশ্বের শীর্ষ শক্তি হওয়ার লক্ষ্য নিয়েই ইসরায়েল এগোচ্ছে। কাটজের ভাষ্য, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় যে অগ্রাধিকার নির্ধারণ করেছে, তার অন্যতম হলো দেশের সেরা মেধাবীদের এই কর্মসূচিতে যুক্ত করা। তিনি দাবি করেন, বর্তমানে কোনো দেশেরই মহাকাশ থেকে হামলা চালানোর পূর্ণাঙ্গ সক্ষমতা নেই এবং ইসরায়েল এ ক্ষেত্রে নেতৃত্ব অর্জন করতে চায়।
নিউইয়র্কে স্বাধীনতা দিবসে গুলিবর্ষণ, আহত ৮
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের রাতে নিউইয়র্ক সিটির কোনি আইল্যান্ড এলাকায় বন্দুকধারীর গুলিতে অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন শিশু রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ। প্রতিবেদনে বলা হয়, শনিবার রাত প্রায় ১০টা ৩৭ মিনিটে (রোববার বাংলাদেশ সময় রাত ২টা ৩৭ মিনিট) ব্রুকলিনের ওয়েস্ট ৩১তম স্ট্রিট এলাকায় গুলির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)।
ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় স্কুল ও রেল সেবা বন্ধ
NULL
পাকিস্তানের হামলায় নিহত সেনাদের সংখ্যা গোপন করেছেন মোদি!
পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাতে ভারতীয় বাহিনীর কয়েকজন সদস্য নিহত হওয়ার তথ্য গোপন করার অভিযোগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রায় তেরো মাস আগে সংঘটিত ওই সংঘাতে ছয় সেনাসদস্য নিহত হওয়ার তথ্য সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর বিষয়টি নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মঙ্গলবার (৩০ জুন) ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পদত্যাগ দাবি করেছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
মুম্বাইয়ে ‘রেড অ্যালার্ট’ জারি নাগরিকদের ঘরে থাকার পরামর্শ
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই ও আশপাশের এলাকায় টানা রেকর্ড পরিমাণ বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় শহরের কয়েকটি এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় রোববার (৫ জুলাই) পুরো মুম্বাইয়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। একই সঙ্গে স্থানীয় প্রশাসন নগরবাসীকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, শনিবারের প্রবল বর্ষণের পর রোববারও মুম্বাই ও পার্শ্ববর্তী শহরগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় মুম্বাইয়ের নগর কর্তৃপক্ষ ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে। জরুরি সহায়তার জন্য বিএমসির হেল্পলাইন নম্বর ১৯১৬-এ যোগাযোগ করতে বলা হয়েছে।