আন্তর্জাতিক

ইরানকে ফের ট্রাম্পের হুমকি, হরমুজে টোলের ইঙ্গিত

ইরানকে ফের ট্রাম্পের হুমকি, হরমুজে টোলের ইঙ্গিত

যুদ্ধ বন্ধে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ইরান ব্যর্থ হলে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে টোল বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সুরক্ষায় যুক্তরাষ্ট্রের এতদিনের খরচের ক্ষতিপূরণ হিসেবে এই টোল আদায় করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
অবশেষে শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান, শুক্রবার স্বাক্ষর হবে জেনেভায়

অবশেষে শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান, শুক্রবার স্বাক্ষর হবে জেনেভায়

অবশেষে শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এ চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ট্রাম্পও দাবি করেছেন, ইরানের সঙ্গে চুক্তি ‘সম্পন্ন’ হয়েছে। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘কঠিন’ বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি তার কৃতজ্ঞ থাকা উচিত। এ ঘোষণায় বিশ্বজুড়ে স্বস্তির আবহ তৈরি হয়েছে। এ তথ্য জানিয়েছে আল জাজিরা ও এনডিটিভি।

২৫ জুলাই, ২০২৬
আজান নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক

আজান নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক

ডেনমার্কে লাউডস্পিকারের মাধ্যমে আজান প্রচার নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ বিষয়ে আইনি সম্ভাব্যতা যাচাইয়ে নতুন করে তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছেন দেশটির অভিবাসনমন্ত্রী মর্টেন বডসকভ। তিনি দাবি করেন, ডেনমার্কের কিছু এলাকায় এমন পরিবেশ তৈরি হয়েছে, যা দেখে ইসলামাবাদের কোনো শহরতলির কথা মনে হতে পারে। দেশটির মধ্য-বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাটস দলের নেতা বডসকভ এক সাক্ষাৎকারে বলেন, ডেনমার্কের আকাশে আজানের ধ্বনি ভেসে বেড়ানো উচিত নয়। তাঁর ভাষ্য, ডেনমার্কে এমন পরিস্থিতি তৈরি হওয়া উচিত নয়, যাতে মানুষের মনে হয় তারা অন্য কোনো দেশের শহরতলিতে অবস্থান করছেন।

২৫ জুলাই, ২০২৬
কাস্তে দিয়ে গলা কেটে ৬ মাসের শিশুকন্যাকে হত্যা

কাস্তে দিয়ে গলা কেটে ৬ মাসের শিশুকন্যাকে হত্যা

একটানা কান্নায় অতিষ্ঠ হয়ে নিজের ছয় মাস বয়সী কন্যাসন্তানকে কাস্তে দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। এরপর একই কাস্তে দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টাও করেন তিনি। ভারতের বিহার রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার বেতিয়া মহকুমার গোপালপুর থানা এলাকার বারকা গ্রামে বৃহস্পতিবার রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর-দ্য হিন্দুস্থান গেজেট নিহত শিশুটির নাম পূজা কুমারী। পুলিশ জানিয়েছে, শিশুটির বাবা সুনীল দাস পেশায় একজন প্রবাসী শ্রমিক। কাজের সূত্রে তিনি চণ্ডীগড়ে থাকেন। ঘটনার সময় শিশুটি তার মা সীমা দেবী ও দাদি সরস্বতী দেবীর সঙ্গে বাড়িতে ছিল।

২৫ জুলাই, ২০২৬
ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

জেনারেল ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি মহারাষ্ট্রের খড়কওয়াসলায় অবস্থিত ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির (এনডিএ) একজন প্রাক্তন শিক্ষার্থী। প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি উত্তর ভারতের মরুভূমি অঞ্চলে একটি বিশেষ সাঁজোয়া রেজিমেন্ট, পশ্চিমাঞ্চলীয় কমান্ডের অধীন একটি সাঁজোয়া ব্রিগেড এবং জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে নিয়োজিত বিশেষ বাহিনীর নেতৃত্ব দিয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
সোমবার পদত্যাগ করতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

সোমবার পদত্যাগ করতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কাল সোমবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে দেশটির সরকারি একটি সূত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী তার সরকারের দায়িত্ব পালনের দিকেই মনোযোগী রয়েছেন। রবিবার (২১ জুন) বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, অবজারভার তাদের প্রতিবেদনে জানিয়েছে, সোমবার পদত্যাগ করে নিজের বিদায়ের একটি সময়সীমা নির্ধারণ করতে পারেন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।

২৫ জুলাই, ২০২৬
হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। আইআরজিসির প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে বিদেশি হস্তক্ষেপ কিংবা তাদের ভাষায় ‘অবৈধ নৌপথ’ ব্যবহার করে চলাচলের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

২৫ জুলাই, ২০২৬
ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে দুই ঘণ্টার বেশি টিকত না ইসরায়েল: ট্রাম্প

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে দুই ঘণ্টার বেশি টিকত না ইসরায়েল: ট্রাম্প

ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতে পারত না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, এ কারণেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি আরও বেশি কৃতজ্ঞ থাকা উচিত। ইরানের সঙ্গে সমঝোতার ঘোষণার পর রোববার (১৪ জুন) নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। সাক্ষাৎকারে নেতানিয়াহুর সমালোচনা করে ট্রাম্প বলেন, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান চূড়ান্ত চুক্তির প্রক্রিয়াকে প্রায় ভেস্তে দিতে বসেছিল। তিনি নেতানিয়াহুকে ‘খুবই কঠিন মানুষ’ বলেও বর্ণনা করেন।

২৫ জুলাই, ২০২৬
অযোধ্যার রামমন্দিরে চুরি: অভিযোগ বিশ্ব হিন্দু পরিষদের দিকে, আটক ৮

অযোধ্যার রামমন্দিরে চুরি: অভিযোগ বিশ্ব হিন্দু পরিষদের দিকে, আটক ৮

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া অনুদানের প্রায় সাত থেকে সাড়ে সাত কোটি রুপি আত্মসাতের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রামমন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়ের সাবেক ব্যক্তিগত গাড়িচালকও রয়েছেন। চলতি মাসের শুরুতে অনুদান আত্মসাতের অভিযোগ প্রকাশ্যে এলে উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক তা ভিত্তিহীন বলে দাবি করেছিলেন। তবে তদন্তের অগ্রগতির পর বৃহস্পতিবার রাতে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ।

২৫ জুলাই, ২০২৬
সিঁদুর অভিযানে নিহত ছয় সেনার পরিচয় প্রকাশ

সিঁদুর অভিযানে নিহত ছয় সেনার পরিচয় প্রকাশ

ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এ নিহত সেনাসদস্যদের সংখ্যা ও পরিচয় এতদিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। অবশেষে প্রথমবারের মতো ভারত সরকার জানিয়েছে, এ অভিযানে ছয়জন সেনাসদস্য নিহত হয়েছেন। একই সঙ্গে তাদের নামও প্রকাশ করা হয়েছে। সরকার জানিয়েছে, আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে নিহত সেনাদের নাম জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধের ‘রোল অব অনার’-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি নয়াদিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধেও তাদের নাম খোদাই করা হয়েছে। এর মাধ্যমে অপারেশন সিঁদুরে প্রাণ হারানো সেনাসদস্যদের আত্মত্যাগকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হলো।

২৫ জুলাই, ২০২৬
ভুয়া শিক্ষক কেলেঙ্কারি, বিহারে ৩ হাজার বরখাস্ত; ফেরত দিতে হবে ১,৪০০ কোটি রুপি

ভুয়া শিক্ষক কেলেঙ্কারি, বিহারে ৩ হাজার বরখাস্ত; ফেরত দিতে হবে ১,৪০০ কোটি রুপি

জালিয়াতির মাধ্যমে সরকারি বিদ্যালয়ে চাকরি নেওয়ার অভিযোগে ভারতের বিহার রাজ্যে ৩ হাজার ৩৫ জন শিক্ষককে বরখাস্ত করেছে রাজ্য শিক্ষা দপ্তর। একই সঙ্গে বেতন হিসেবে এতদিন নেওয়া প্রায় ১ হাজার ৪০০ কোটি রুপি সুদসহ তাদের কাছ থেকে আদায়ের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

২৫ জুলাই, ২০২৬
রাজনীতির যৌনকরণ: ভারতে মুসলিম নারীদের লক্ষ্যবস্তু করতে যেভাবে ব্যবহৃত হচ্ছে এআই/ আল জাজিরার প্রতিবেদন

রাজনীতির যৌনকরণ: ভারতে মুসলিম নারীদের লক্ষ্যবস্তু করতে যেভাবে ব্যবহৃত হচ্ছে এআই/ আল জাজিরার প্রতিবেদন

সামরিন আইয়ুব প্রথমবার ভিডিওটি দেখে বিস্মিত হয়ে পড়েন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এই স্বাধীন পেশার মডেল গত বছর মোবাইল ফোনে দিল্লিতে কাটানো বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি দেখছিলেন। ঠিক তখনই এক বন্ধু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও তাঁর কাছে পাঠান। ভিডিওটির উপস্থাপনা ছিল এমন, যেন সেটি তাঁর নিজের জীবনকাহিনি। সেখানে নয়া দিল্লিতে তাঁর জীবন, বিশ্ববিদ্যালয়ের দিনগুলো এবং ব্যক্তিগত নানা অভিজ্ঞতা একজন বর্ণনাকারীর কণ্ঠে তুলে ধরা হচ্ছিল। নিচে চলছিল টেলিভিশন সংবাদধর্মী শিরোনাম ও লেখা। অথচ পুরো বিষয়টির সঙ্গে বাস্তবতার কোনো মিল ছিল না। সবকিছুই কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি