ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪ হাজার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যাহাজার ছাড়িয়েছে। দেশটির সরকার জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ৪ হাজার ১১৮ জন নিহত এবং ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

শুক্রবার প্রকাশিত সরকারি তথ্যে বলা হয়, উপকূলীয় লা গুয়াইরা রাজ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে বহুতল ভবন ধসে পড়ে এবং বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।

সরকারি তথ্য অনুযায়ী, প্রথমে ৭ দশমিক ২ মাত্রার এবং মাত্র ৩৯ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এটিই দেশটির সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আনুষ্ঠানিক উদ্ধার অভিযান শেষ হলেও স্বজনরা এখনো ধ্বংসস্তূপে নিখোঁজদের খুঁজে চলেছেন।

এদিকে শুক্রবার রাজধানী কারাকাসে ৩ দশমিক ০ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকটি ভবন খালি করে দেওয়া হয়।

অর্থনৈতিক সংকটে থাকা ভেনেজুয়েলায় পুনরুদ্ধার কার্যক্রম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় অস্থায়ী ক্লিনিক, ফিল্ড হাসপাতাল ও ভ্রাম্যমাণ রান্নাঘর চালু করা হয়েছে।

জাতিসংঘ প্রায় ৩০ কোটি ডলারের জরুরি তহবিলের আবেদন জানিয়েছে, যাতে প্রায় ১৩ লাখ ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা দেওয়া যায়। একই সঙ্গে আবাসন ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩৭ বিলিয়ন মার্কিন ডলার হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি