আন্তর্জাতিক
ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ৭ হাজারের বেশি মানুষ নিখোঁজ
NULL
শক্তিশালী টাইফুনের আশঙ্কা , নিরাপদ আশ্রয়ে ৬ লাখের বেশি মানুষ
জাপানের সাকিশিমা দ্বীপ ও উত্তর তাইওয়ান ঘেঁষে এবার চীনের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’। দুর্যোগের আশঙ্কায় দেশটির পূর্বাঞ্চল থেকে ৬ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার পাশে ব্রাজিল-আর্জেন্টিনা
শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলাকে সহায়তার আশ্বাস দিয়েছে লাতিন আমেরিকার কয়েকটি দেশ। বলিভিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের নেতারা ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছেন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ভারতীয় ভূখণ্ডে ঢুকে চীনা সেনাবাহিনী দখলে নিয়েছে বিস্তৃত এলাকা
ভারতের অরুণাচল প্রদেশের আন্তর্জাতিক সীমান্তঘেঁষা আপার সুবানসিরি জেলায় চীনা সামরিক বাহিনীর অনুপ্রবেশের অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় নহ্ উপজাতি সম্প্রদায়। তাদের দাবি, গত ছয় বছরে চীনের পিপলস লিবারেশন আর্মি তাদের ঐতিহ্যবাহী চারণভূমি, শিকার এলাকা ও কৃষিজমির একটি বড় অংশ দখল করে নিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি আপার সুবানসিরির ডেপুটি কমিশনারের কাছে দেওয়া এক স্মারকলিপিতে নহ্ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কেরু চাদের এ অভিযোগ করেন।
কূটনৈতিক প্রচেষ্টায় যুদ্ধে চীন, রাশিয়া ও তুরস্ককে দূরে রেখেছি: ট্রাম্প
কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার সময়ে চীন, রাশিয়া ও তুরস্ক সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নিজের কূটনৈতিক প্রচেষ্টার কারণেই দেশগুলো সংঘাত থেকে দূরে থেকেছে বলে দাবি করেন তিনি। বুধবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান-ইসরায়েল সংকট চলাকালে বিশ্বের প্রভাবশালী কয়েকজন নেতার সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন এবং তাদের যুদ্ধের বাইরে থাকার আহ্বান জানান। তার ভাষ্য অনুযায়ী, সেই উদ্যোগ ইতিবাচক ফল দিয়েছে।
তামিলনাড়ুতে ৫০ ‘বাংলাদেশি’ আটক, ফেরত পাঠাচ্ছে বিজয় সরকার
ভারতের তামিলনাড়ু রাজ্যে অনুপ্রবেশকারী সন্দেহে আটক ৫০ জন ‘বাংলাদেশি’ নাগরিককে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আটক ব্যক্তিদের প্রথমে সালেম জেলার আট্টুর মহকুমা কমপ্লেক্সের একটি বিশেষ শিবিরে রাখা হয়। পরে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাদের ডিপোর্টের সিদ্ধান্ত নেওয়া হয়।
চলন্ত বাসে নারী যাত্রীকে অশালীন স্পর্শের অভিযোগ, ভিডিও ভাইরাল
ভারতের রাজধানী দিল্লিতে সরকারি বাসে এক নারী যাত্রীকে বাসচালকের অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্যের মৃত্যু
নিহত বিনীত কুমার দুবে (৪৬) বিএসএফের ৭১ ব্যাটালিয়নের হেড কনস্টেবল ছিলেন। তিনি উত্তরপ্রদেশের কনৌজ জেলার বাসিন্দা এবং মুর্শিদাবাদের বাবুরা ঘাট সীমান্ত চৌকিতে (বিওপি) কর্মরত ছিলেন। বিএসএফ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মিথিপুর এলাকার আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন একটি অরক্ষিত অংশে টহল দায়িত্ব পালন করছিলেন দুবে। এ সময় এলাকায় প্রবল বৃষ্টি, ঝড়ো হাওয়া এবং ঘন ঘন বজ্রপাত হচ্ছিল।
ভিয়েতনামে নৌকাডুবির ঘটনায় নিহত ১৫ ভারতীয়
ভিয়েতনামের ফু কুয়ক দ্বীপের কাছে পর্যটকবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। দুর্ঘটনার পর থেকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ভিয়েতনামে অবস্থিত ভারতের দূতাবাস ও কনস্যুলেট জরুরি নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে।
ব্রাজিল সমর্থকদের মিছিলে ইসরায়েলের পতাকা নিয়ে আসায় ২ জনকে গণধোলাই
গত সোমবার (২৯ জুন) দেশটির আম্বন শহরে এ ঘটনা ঘটে। ওই দিন রাতে বিশ্বকাপের রাউন্ড-৩২ পর্বে জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচকে কেন্দ্র করে এর আগে ব্রাজিল সমর্থকরা বিশাল শোভাযাত্রা বের করেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মিছিলে মোটরসাইকেলে থাকা দুইজনের হাতে ইসরায়েলের পতাকা দেখা গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উপস্থিত ব্রাজিল সমর্থকরা তাদের ওপর হামলা চালান।
৫ জনের ভিসা জাল শনাক্তের পর বিমানবন্দর থেকে উধাও ৭১ যাত্রী
মালয়েশিয়াগামী একটি ফ্লাইটে বোর্ডিং পাস নেওয়ার পরও ৭৬ জন যাত্রী বিমানে ওঠেননি। এর মধ্যে পাঁচজনের ভিসা জাল বা অসঙ্গতিপূর্ণ হিসেবে শনাক্ত হওয়ার পর বাকি ৭১ জন বিমানবন্দর এলাকা থেকে চলে যান বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। শনিবার (৪ জুলাই) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-মালয়েশিয়া রুটের বিজি-৩৮৬ ফ্লাইটে এ ঘটনা ঘটে। রাত ৮টা ৩৫ মিনিটে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে উড্ডয়ন করে।
আমি না থাকলে ইসরায়েল পৃথিবী থেকে মুছে যেত: ট্রাম্প
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব রাজনীতি, প্রভাবশালী নেতা এবং ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন। তিনি কখনো রসিকতা, আবার কখনো নিজের ভূমিকা ও ক্ষমতা নিয়ে অতিরঞ্জিত মন্তব্য করেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প যদি না থাকত, তবে ইসরায়েল আজ পৃথিবীর বুক থেকে মুছে যেত।’ তিনি আরও দাবি করেন, ইরানকে থামানো না গেলে তারা পারমাণবিক অস্ত্র অর্জন করে তা ব্যবহার করত এবং ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়ত।