জামিনে মুক্তির পর ৬ জনকে হত্যা করলেন ধর্ষণ মামলার আসামি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাঙ্গা রেড্ডি জেলায় ধর্ষণ মামলায় জামিনে মুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগকারী কিশোরী, তার মাদাদিসহ ছয়জনকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতদের মধ্যে অভিযুক্তের স্ত্রী ও দুই শিশুসন্তানও রয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) রাতে শাবাদ শহর ও পাশের একটি গ্রামে ধারাবাহিকভাবে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি প্রথমে অভিযোগকারী ১৬ বছর বয়সী কিশোরীর বাড়িতে গিয়ে তার মা ও দাদিকে ছুরিকাঘাতে হত্যা করেন। পরে কিশোরীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে একটি লেকের পাশে হত্যা করে মরদেহ ফেলে যান

এরপর নিজ বাড়িতে ফিরে কয়েক মিনিটের মধ্যেই ঘুমন্ত অবস্থায় স্ত্রী এবং চার বছর ও ১৮ মাস বয়সী দুই শিশুসন্তানকে হত্যা করেন বলে অভিযোগ। তবে কিশোরীর মানসিক প্রতিবন্ধী বোনকে তিনি আঘাত করেননি।

হত্যাকাণ্ডের পর অভিযুক্ত তার বাবাকে ফোন করে ঘটনার কথা জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ জানিয়েছে, গত মে মাসে কিশোরীর পরিবার অভিযুক্তের বিরুদ্ধে শিশু যৌন নির্যাতন প্রতিরোধ আইনে (পকসো) ও অনুসরণের অভিযোগে মামলা করে। পরে তিনি আদালত থেকে জামিন পান।

ফিউচার সিটি পুলিশের কমিশনার তরুণ জোশি জানিয়েছেন, অভিযুক্ত বর্তমানে পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ