আন্তর্জাতিক

আমি না থাকলে ইসরায়েল পৃথিবী থেকে মুছে যেত: ট্রাম্প

আমি না থাকলে ইসরায়েল পৃথিবী থেকে মুছে যেত: ট্রাম্প

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব রাজনীতি, প্রভাবশালী নেতা এবং ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন। তিনি কখনো রসিকতা, আবার কখনো নিজের ভূমিকা ও ক্ষমতা নিয়ে অতিরঞ্জিত মন্তব্য করেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প যদি না থাকত, তবে ইসরায়েল আজ পৃথিবীর বুক থেকে মুছে যেত।’ তিনি আরও দাবি করেন, ইরানকে থামানো না গেলে তারা পারমাণবিক অস্ত্র অর্জন করে তা ব্যবহার করত এবং ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়ত।

২৫ জুলাই, ২০২৬
লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে নিহত ১৪ শিশু

লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে নিহত ১৪ শিশু

পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচ শিশু আহত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মঙ্গলবার ঘটে যাওয়া এ দুর্ঘটনার পর ১৯ শিশুকে উদ্ধার করে কাহনা হাসপাতালে নেওয়া হয়। পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির জানান, হাসপাতালে নেওয়া শিশুদের মধ্যে ১৪ জন মারা গেছে। আহত পাঁচজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বাবা হত্যার প্রতিশোধ নেবই: মোজতবা খামেনি

বাবা হত্যার প্রতিশোধ নেবই: মোজতবা খামেনি

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত জানাজার দ্বিতীয় দিনে রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারে খামেনির তিন ছেলে মোস্তফা, মেয়সাম ও মাসুদকে নামাজের অগ্রভাগে দেখা যায়। ওই জানাজায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, নিহত ২৪

বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, নিহত ২৪

প্রতিবেদন অনুযায়ী, ১৯৪৭ সালে জম্মু-কাশ্মিরের দুটি অঞ্চল দখল করে পাকিস্তান—আজাদ কাশ্মীর এবং গিলগিট-বাল্টিস্তান। উভয় অঞ্চলই পাকিস্তানের কেন্দ্রশাসিত এলাকা এবং সেখানে প্রাদেশিক আইনসভা রয়েছে। আজাদ কাশ্মীরের বিধানসভায় আসন সংখ্যা ৪৫টি, যার মধ্যে ১২টি আসন ভারতের জম্মু-কাশ্মির থেকে আগত উদ্বাস্তুদের জন্য সংরক্ষিত। এই সংরক্ষণ ব্যবস্থা বাতিল এবং কর্মসংস্থান বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ৫ জুন থেকে আন্দোলন শুরু করে রাজনৈতিক সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। ৯ জুনের হরতাল কর্মসূচির পর থেকেই পরিস্থিতি সংঘাতে রূপ নেয়।

২৫ জুলাই, ২০২৬
চলে গেলেন যুক্তরাষ্ট্রের মুসলিম সংগঠন ‘নেশন অব ইসলাম’র ফার্স্ট লেডি খাদিজা ফারাখান

চলে গেলেন যুক্তরাষ্ট্রের মুসলিম সংগঠন ‘নেশন অব ইসলাম’র ফার্স্ট লেডি খাদিজা ফারাখান

স্থানীয় সময় ২৭ জুন তিনি মৃত্যুবরণ করেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে। সংগঠনটির প্রধান লুই ফারাখানের স্ত্রী খাদিজা ফারাখান অনুসারীদের কাছে ‘মাদার খাদিজা’ নামে পরিচিত ছিলেন। দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে তিনি নেশন অব ইসলামের সামাজিক ও সংগঠনগত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার মরদেহ বুধবার ও বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শিকাগোর মারিয়াম মসজিদে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। শুক্রবার সকাল ১১টায় একই মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

২৫ জুলাই, ২০২৬
ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ছাড়াল ১৯৪৩, ধ্বংসস্তূপে লাশ পচার দুর্গন্ধ

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ছাড়াল ১৯৪৩, ধ্বংসস্তূপে লাশ পচার দুর্গন্ধ

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত এক হাজার ৯৪৩ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। এছাড়া কয়েক হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকলেও সীমিত সক্ষমতার কারণে অনেক এলাকায় এখনো পৌঁছাতে পারেননি উদ্ধারকর্মীরা। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ জুন) দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সর্বশেষ হতাহতের তথ্য প্রকাশ করেন। তিনি জানান, ভূমিকম্পে প্রায় ৫৯ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী কারাকাসে।

২৫ জুলাই, ২০২৬
৭৪ ঘণ্টা পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মৃতদেহ

৭৪ ঘণ্টা পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মৃতদেহ

৩৮ বছর বয়সী এই ডিফেন্ডার গত বুধবারের ভূমিকম্পের পর থেকেই স্ত্রী ইয়ানিনা মারানেলা এবং দুই সন্তান অ্যারন ও আইনোয়াকে খুঁজছিলেন। প্লায়া গ্রান্দের যে অ্যাপার্টমেন্ট ভবনে তারা অবস্থান করছিলেন, সেটি ভূমিকম্পে সম্পূর্ণ ধসে পড়ে। ক্লাবের হয়ে একটি লিগ ম্যাচের প্রস্তুতির জন্য রাজধানী কারাকাসে থাকায় পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সন্ধানে সবার সহযোগিতা কামনা করেন।

২৫ জুলাই, ২০২৬
হরমুজ প্রণালিতে আইআরজিসির কড়াকড়ি, গতিপথ বদলাতে বাধ্য ৬ জাহাজ

হরমুজ প্রণালিতে আইআরজিসির কড়াকড়ি, গতিপথ বদলাতে বাধ্য ৬ জাহাজ

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ওমান করিডোর দিয়ে চলাচলের সময় অন্তত ছয়টি বাণিজ্যিক জাহাজ তাদের নির্ধারিত পথ পরিবর্তন করেছে। সামুদ্রিক গোয়েন্দা ও তথ্যবিশ্লেষক প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ড জানিয়েছে, ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর জোরালো টহল ও নজরদারির কারণেই জাহাজগুলো এই সিদ্ধান্ত নেয়। উইন্ডওয়ার্ডের তথ্য অনুযায়ী, শনিবার থেকে ওমানের জলসীমার কাছাকাছি চলাচলকারী জাহাজগুলোর ওপর বাড়তি নজরদারি শুরু করে ইরান। এর পর ওমান করিডোরে থাকা ছয়টি জাহাজের মধ্যে দুটি জাহাজ দিক পরিবর্তন করে ইরানের জলসীমার দিকে অগ্রসর হয়। অন্য চারটি জাহাজ ওমান করিডোর ব্যবহার না করে আবার পারস্য উপসাগরমুখী হয়ে ফিরে যায়।

২৫ জুলাই, ২০২৬
নোটিশ ছাড়া গুজরাটে ভাঙা হলো ৩ মসজিদ ও মাজার

নোটিশ ছাড়া গুজরাটে ভাঙা হলো ৩ মসজিদ ও মাজার

ভারতের গুজরাটের কুচ জেলায় আগাম নোটিশ ছাড়াই তিনটি মসজিদ, কয়েকটি মাজারসহ মোট ৩০টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছে জমিয়ত উলামা-ই-হিন্দ। সোমবার (৩০ জুন) ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, উচ্ছেদ অভিযানে মোট ৩০টি স্থাপনা অপসারণ করা হয়েছে। এর মধ্যে ১১টি ধর্মীয় স্থাপনা, ১৭টি বাণিজ্যিক ভবন এবং দুটি আবাসিক স্থাপনা রয়েছে। একই ঘটনায় টার্কিস সংবাদমাধ্যমের প্রকাশিত একটি ভিডিওতেও একটি মসজিদ ভেঙে ফেলার দৃশ্য দেখা গেছে।

২৫ জুলাই, ২০২৬
ভারতকে যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে দেখছেন নেতানিয়াহু

ভারতকে যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে দেখছেন নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র ছাড়া আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের আর কোনো শক্তিশালী মিত্র নেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের এমন মন্তব্য প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ভারতের মতো গুরুত্বপূর্ণ একটি দেশ সবসময় ইসরায়েলকে দৃঢ় সমর্থন দিয়ে আসছে। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
আবারো বন্ধ হরমুজ প্রণালি

আবারো বন্ধ হরমুজ প্রণালি

ইরানের সামরিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, শত্রুপক্ষের আগ্রাসন ও বিভিন্ন প্রতিশ্রুতি ভঙ্গের জবাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা এটিকে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ‘প্রথম পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে এবং প্রয়োজন হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খাতাম-আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের বিবৃতিতে বলা হয়, লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি ঘটলে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মানতে শত্রুপক্ষকে বাধ্য করতে বৃহত্তর পদক্ষেপ নেওয়া হবে।

২৫ জুলাই, ২০২৬
রাজস্থানে বাসে আগুন, নিহত ৭, আহত অন্তত ২২

রাজস্থানে বাসে আগুন, নিহত ৭, আহত অন্তত ২২

ভারতের রাজস্থান রাজ্যের দৌসা জেলার কাছে দিল্লি-মুম্বাই মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি শীতাতপ নিয়ন্ত্রিত শয়নবাসে আগুন লেগে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। মঙ্গলবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরগামী বাসটি দৌসার কাছে একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পরপরই বাস ও ট্রাকে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করলে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি