আন্তর্জাতিক
কানাডায় মসজিদের বাইরে ইমামের ওপর হামলা, শঙ্কায় মুসলিমরা
কানাডার ভিক্টোরিয়া শহরে বিসিএমএ মসজিদের ইমাম শেখ ইব্রাহিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটিকে ইসলামোফোবিয়া বা মুসলিমবিদ্বেষমূলক হামলা হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস। রোববার (২১ জুন) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে শত ফিলিস্তিনিকে আশ্রয় দিল স্পেন
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আহত ২০ ফিলিস্তিনি শিশুকে চিকিৎসার জন্য তাদের পরিবারের সদস্যদেরসহ স্পেনে নেওয়া হয়েছে। দেশটির ষষ্ঠ চিকিৎসা স্থানান্তর কর্মসূচির আওতায় তাদের বিভিন্ন হাসপাতালে বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়া হবে। স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, যুদ্ধের বিভীষিকা পেছনে ফেলে শিশুরা চিকিৎসার আশায় স্পেনে এসেছে। তারা ভয়ের স্মৃতি নিয়ে এলেও নতুন জীবনের আশা নিয়েও এসেছে। তিনি এ উদ্যোগকে দেশের জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন।
ইরানের পাল্টা হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্য, সর্বত্র সাইরেন
যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় পাল্টা হামলা শুরু করেছে ইরান। এ পরিস্থিতিতে সম্ভাব্য হামলা মোকাবিলায় কয়েকটি দেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। প্রতিরক্ষা বাহিনী এসব হামলা প্রতিরোধে কাজ করছে।
ভয়াবহ দাঙ্গায় রণক্ষেত্র শ্রীলঙ্কার কারাগার, নিহত ২৫
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আহত ২০ ফিলিস্তিনি শিশুকে চিকিৎসার জন্য তাদের পরিবারের সদস্যদেরসহ স্পেনে নেওয়া হয়েছে। দেশটির ষষ্ঠ চিকিৎসা স্থানান্তর কর্মসূচির আওতায় তাদের বিভিন্ন হাসপাতালে বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়া হবে। স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, যুদ্ধের বিভীষিকা পেছনে ফেলে শিশুরা চিকিৎসার আশায় স্পেনে এসেছে। তারা ভয়ের স্মৃতি নিয়ে এলেও নতুন জীবনের আশা নিয়েও এসেছে। তিনি এ উদ্যোগকে দেশের জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন।
প্রলয়ঙ্করী সুপার টাইফুন, ২৯০ কিমি গতিতে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা
এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো শক্তিশালী টাইফুনের আঘাতে বিপর্যস্ত হয়েছে চীন। ‘বাভি’ নামের এই ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ার পর এখন পর্যন্ত প্রায় ১৭ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে ফিলিপাইনে ঝড়ের প্রভাবে সৃষ্ট ভূমিধসে ১৭ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বাভি কিছুটা দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হলেও ভারী বৃষ্টিপাত ও বন্যার আশঙ্কা এখনো কাটেনি।
ভেনেজুয়েলায় নিখোঁজ অন্তত ১১ হাজার
ভেনেজুয়েলায় সাম্প্রতিক ভূমিকম্পের পর অন্তত ১১ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক তথ্য থেকে জানা গেছে। দেশজুড়ে চলছে শোক, উৎকণ্ঠা ও অনিশ্চয়তার এক কঠিন সময়। যারা প্রাণে বেঁচে গেছেন, তাদের অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত। অসংখ্য মানুষ এখনো স্বজনদের খোঁজ না পেয়ে ধ্বংসস্তূপের পাশে অপেক্ষা করছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক সাংবাদিক জানিয়েছেন, তাঁর এক পরিচিত ব্যক্তি জানিয়েছেন যে ভূমিকম্পে বহু ভবন ধসে পড়েছে এবং বিভিন্ন সড়কে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অধিকাংশ মানুষ বাড়িতে অবস্থান করছিলেন। ফলে সন্ধ্যার পর থেকে নিখোঁজের সংখ্যা দ্রুত বাড়তে থাকে।
সৌদি আরবে নগদ অর্থ ও সোনা বহনে নতুন সীমা, কমানো হলো ঘোষণাবিহীন বহনের পরিমাণ
সৌদি আরবে প্রবেশ বা দেশত্যাগের সময় নগদ অর্থ, সোনা ও অন্যান্য মূল্যবান সামগ্রী বহনের ক্ষেত্রে নতুন বিধিমালা কার্যকর করেছে দেশটির শুল্ক কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, কাস্টমসে ঘোষণা ছাড়া সর্বোচ্চ ৪০ হাজার সৌদি রিয়াল সমমূল্যের নগদ অর্থ, সোনা বা মূল্যবান সামগ্রী বহন করা যাবে। এর আগে ঘোষণাবিহীন বহনের সীমা ছিল ৬০ হাজার সৌদি রিয়াল। নতুন সিদ্ধান্তে সেই সীমা ২০ হাজার রিয়াল কমিয়ে ৪০ হাজার রিয়াল নির্ধারণ করা হয়েছে।
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে অনিশ্চয়তা, আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ-পরবর্তী সমঝোতা নিয়ে অনিশ্চয়তা এবং মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।বুধবার (১ জুলাই) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩৩ সেন্ট বা ০.৪৫ শতাংশ বেড়ে ৭৩.২৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩৪ সেন্ট বা ০.৪৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৬৯.৮৪ ডলারে দাঁড়িয়েছে।
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি আর নেই
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। রোববার (১২ জুলাই) দেশটির আমিরে দেওয়ান তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপে ৬ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার দেশটির সময় সন্ধ্যায় এ ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে দাভাও অক্সিডেন্টালের সারাঙ্গানি সংলগ্ন এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ৫২ দশমিক ৪ কিলোমিটার গভীরে।
ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫৮৯ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ হাজার ৯৮০ জন। শুক্রবার দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন। ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকর্মীরা বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন। দুর্যোগের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার ‘গোল্ডেন উইন্ডো’র মধ্যে জীবিতদের উদ্ধার করার চেষ্টা চলছে। তবে ধ্বংসস্তূপ অপসারণের কাজ যত এগোচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ট্রাম্পের সমঝোতা মেনে চলতে বাধ্য নয় ইসরায়েল: বেন-গভির
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক শান্তি সমঝোতার খবরে প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষিত এই সমঝোতা ইসরায়েলের জন্য বাধ্যতামূলক নয়। তিনি স্পষ্ট করে জানান, ইসরায়েল নিজেদের নিরাপত্তা নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্ত ওয়াশিংটনে নয়, জেরুজালেমেই নেওয়া হবে।