যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে শত ফিলিস্তিনিকে আশ্রয় দিল স্পেন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আহত ২০ ফিলিস্তিনি শিশুকে চিকিৎসার জন্য তাদের পরিবারের সদস্যদেরসহ স্পেনে নেওয়া হয়েছে। দেশটির ষষ্ঠ চিকিৎসা স্থানান্তর কর্মসূচির আওতায় তাদের বিভিন্ন হাসপাতালে বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়া হবে।

স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, যুদ্ধের বিভীষিকা পেছনে ফেলে শিশুরা চিকিৎসার আশায় স্পেনে এসেছে। তারা ভয়ের স্মৃতি নিয়ে এলেও নতুন জীবনের আশা নিয়েও এসেছে। তিনি এ উদ্যোগকে দেশের জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, গাজায় বিশেষ করে শিশুদের যে পরিস্থিতির মধ্যে থাকতে হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জানান, নতুন এই দলসহ এখন পর্যন্ত চিকিৎসার জন্য ২০ জন শিশুসহ তাদের পরিবারের প্রায় ১০০ জন ফিলিস্তিনিকে আশ্রয় দিয়েছে স্পেন।

সানচেজ বলেন, আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করা স্পেনের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে চিকিৎসা শেষে নিরাপদ পরিবেশে নিজ দেশে ফিরে যাওয়ার অধিকারও ফিলিস্তিনিদের নিশ্চিত করতে হবে।

গাজায় চলমান যুদ্ধের বিষয়ে স্পেন ধারাবাহিকভাবে বিভিন্ন কূটনৈতিক পদক্ষেপ নিয়ে আসছে। এর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন-ইসরায়েল অংশীদারত্ব চুক্তি স্থগিতের আহ্বান, তেল আবিব থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার, ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমে নিষেধাজ্ঞা এবং কথিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার দাবি।

২০২৪ সালের মে মাসে স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর মাদ্রিদ ও তেল আবিবের কূটনৈতিক সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপও দেখা গেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন