আন্তর্জাতিক

শুক্রবার জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই: শেহবাজ

শুক্রবার জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই: শেহবাজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি সই সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে বলে । একইসঙ্গে আয়োজক হিসেবে পাকিস্তান ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন তিনি। সোমবার (১৫ জুন) মধ্যরাতে চুক্তির ঘোষণা দেওয়ার পর জাতীয় পরিষদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন , দীর্ঘ মধ্যস্থতা ও কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এই সমঝোতা সম্ভব হয়েছে এবং এটি শুধু দুই দেশের মধ্যে একটি চুক্তি নয়, বরং শান্তি ও সংলাপের বড় ধরনের বিজয়।

২৫ জুলাই, ২০২৬
ফের ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

ফের ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনার জেরে ইরানে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের হামলার জবাব হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে মার্কিন হামলার পরপরই পাল্টা হামলার দাবি করেছে তেহরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, উপসাগরে একটি তেলবাহী জাহাজে ইরানি ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণকেন্দ্র এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে শক্তিশালী হামলা চালানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
কলকাতায় সংঘবদ্ধ ধর্ষণের পর বস্তাবন্দি করে পুকুরে ফেলে মুসলিম কিশোরীকে হত্যা

কলকাতায় সংঘবদ্ধ ধর্ষণের পর বস্তাবন্দি করে পুকুরে ফেলে মুসলিম কিশোরীকে হত্যা

কলকাতার দক্ষিণ শহরতলির বারুইপুরে নিহত এক কিশোরীকে হত্যা করার আগে জীবিত অবস্থায় বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সোমবার প্রকাশিত ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে কিশোরীর ফুসফুসে কাদাপানি পাওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে। চিকিৎসকদের মতে, এ ধরনের আলামত সাধারণত পানিতে ডুবে মৃত্যুর ক্ষেত্রেই পাওয়া যায়। এ কারণে পুলিশ মনে করছে, পুকুরে ফেলার সময়ও কিশোরী জীবিত ছিল।

২৫ জুলাই, ২০২৬
চীনে ভয়াবহ ভূমিধস, মাটির নিচে চাপা অন্তত ১৬ জন

চীনে ভয়াবহ ভূমিধস, মাটির নিচে চাপা অন্তত ১৬ জন

চীনের পশ্চিমাঞ্চলীয় কানসু প্রদেশের পাহাড়ি এলাকায় শক্তিশালী ভূমিধসে অন্তত ১৬ জন মাটির নিচে আটকা পড়েছেন। একই সময়ে দেশটির বিভিন্ন অঞ্চলে বজ্রঝড় ও দমকা হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে অন্তত ২৭৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ভূমিধসের পর প্রথমে ৩৩ জন আটকা পড়েছিলেন। এর মধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান চলছে।

২৫ জুলাই, ২০২৬
পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: ইরান

পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: ইরান

ইরানের জন্য বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা মহসেন রেজাই। রোববার (১২ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইএসএনএর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
ইরানের ভয়ে ঘাঁটি ইসরায়েলে সরানোর পরামর্শ সাবেক মার্কিন জেনারেলের

ইরানের ভয়ে ঘাঁটি ইসরায়েলে সরানোর পরামর্শ সাবেক মার্কিন জেনারেলের

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি থেকে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা আরও কার্যকরভাবে রক্ষার জন্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটির দীর্ঘমেয়াদি উপস্থিতি ইসরায়েল ও আশপাশের দেশে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সাবেক প্রধান জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেঞ্জি। লন্ডনভিত্তিক মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত সপ্তাহে জিউইশ ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অব আমেরিকার আয়োজিত এক অনলাইন আলোচনায় ম্যাকেঞ্জি বলেন, কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে সেন্ট্রাল কমান্ডের অগ্রবর্তী সদর দপ্তর রাখা কৌশলগতভাবে যৌক্তিক নয়। তাঁর ভাষায়, ‘ইরান থেকে মাত্র ১০০ মাইল দূরে কাতারে সেন্টকমের অগ্রবর্তী সদর দপ্তর রাখা কোনো বিচক্ষণ সিদ্ধান্ত হতে পারে না। অথচ বর্তমানে সেটিই করা হয়েছে।’

২৫ জুলাই, ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। এক শতকেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে এটিই সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে। এতে বহু ভবন ধসে পড়েছে এবং বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে ধীরগতির তৎপরতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

২৫ জুলাই, ২০২৬
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি টাকা না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি টাকা না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

যাত্রীদের দৈনন্দিন ভোগান্তি নিজের চোখে দেখতে ছদ্মবেশে বাসে উঠেছিলেন ভারতের কর্ণাটক রাজ্যের পরিবহন মন্ত্রী বাইরাথি সুরেশ। কিন্তু পরিদর্শনে গিয়ে নিজেই পড়লেন সাধারণ যাত্রীর মতো সমস্যায়। ভাংতি টাকা না থাকায় এক বাসের কন্ডাক্টর তাকে টিকিট না দিয়ে বাস থেকে নেমে যেতে বলেন।

২৫ জুলাই, ২০২৬
লন্ডভন্ড ভেনেজুয়েলায় ফের ভূমিকম্পের আঘাত

লন্ডভন্ড ভেনেজুয়েলায় ফের ভূমিকম্পের আঘাত

দুটি শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নতুন করে আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার জোড়া ভূমিকম্পের পর শুক্রবার দেশটির উত্তর উপকূলে ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। তবে এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর ভেনেজুয়েলার ম্যারাকে শহর থেকে প্রায় ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

২৫ জুলাই, ২০২৬
আবারও হরমুজে ট্যাংকারে হামলা, আগুন

আবারও হরমুজে ট্যাংকারে হামলা, আগুন

হরমুজ প্রণালিতে ওমান উপকূলের কাছে চলাচলরত একটি তেলবাহী ট্যাংকারে নিক্ষিপ্ত একটি বস্তু আঘাত হানার পর আগুন ধরে গেছে। মঙ্গলবার ভোরে উপসাগরের গুরুত্বপূর্ণ এই নৌপথে ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সামরিক বাহিনীর সামুদ্রিক বাণিজ্য পরিচালনা কেন্দ্র।

২৫ জুলাই, ২০২৬
ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশিকে হত্যা

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশিকে হত্যা

ইতালির রাজধানী রোমে নিজ বাসায় এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে রোমের উপকণ্ঠের ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে। ইতালির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন ৩৯ বছর বয়সী এক ব্যক্তি, তার ৩৮ বছর বয়সী স্ত্রী এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যাসন্তান। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

২৫ জুলাই, ২০২৬
ইরান পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল দেবে যুক্তরাষ্ট্র

ইরান পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল দেবে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান সংঘাতের স্থায়ী অবসান এবং পারমাণবিক চুক্তিসহ একটি চূড়ান্ত সমঝোতা হলে দেশটির জন্য ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল গঠনের অনুমতি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টিও আলোচনায় রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর আগেই জ্যাকসন হাইটসে উত্তেজনা সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর আগেই জ্যাকসন হাইটসে উত্তেজনা