আন্তর্জাতিক

দরিদ্র গৃহবধূর ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেল ৯৮১ কোটির বেশি টাকা

দরিদ্র গৃহবধূর ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেল ৯৮১ কোটির বেশি টাকা

ব্যাংক থেকে মাত্র ৩ হাজার রুপি তুলতে গিয়ে অবিশ্বাস্য ঘটনার মুখোমুখি হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের এক গৃহবধূ। ব্যাংক স্টেটমেন্টে নিজের অ্যাকাউন্টে ৭৫৯ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৯৫১ রুপি ১৬ পয়সা দেখে হতবাক হয়ে যান তিনি।

২৫ জুলাই, ২০২৬
সন্তানকে বাঁচাতে মায়ের আত্মত্যাগ, ফুটবলার স্বামীর আবেগঘন পোস্ট

সন্তানকে বাঁচাতে মায়ের আত্মত্যাগ, ফুটবলার স্বামীর আবেগঘন পোস্ট

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েও শেষ নিঃশ্বাস পর্যন্ত এক বছরের কন্যাসন্তানকে আগলে রেখেছিলেন মা। নিজের শরীর দিয়ে সন্তানের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে তাকে বাঁচাতে সক্ষম হলেও প্রাণ হারিয়েছেন ভেনেজুয়েলার নারী আন্দ্রেয়া রুইজ। তিনি দেশটির ফুটবলার হেক্টর বেলোর স্ত্রী। ভেনেজুয়েলার উপকূলীয় রাজ্য লা গুয়াইরার কুমানা শহরের একটি বহুতল ভবনে পরিবারের সঙ্গে বসবাস করতেন তারা। বুধবার আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে ভবনটি সম্পূর্ণ ধসে পড়ে। ওই সময় এক বছরের মেয়ে আলানাকে নিজের শরীর দিয়ে রক্ষা করেন আন্দ্রেয়া। পরে ধ্বংসস্তূপের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মায়ের আত্মত্যাগে অলৌকিকভাবে বেঁচে যায় শিশু আলানা। তাকে রাজধানী কারাকাসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে সে।

২৫ জুলাই, ২০২৬
ভারতকে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিল পাকিস্তান

ভারতকে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিল পাকিস্তান

সিন্ধু পানিবণ্টন চুক্তি অনুযায়ী নিজেদের প্রাপ্য পানির অংশ নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। এর আগে একই ইস্যুতে দেশটির বেসামরিক সরকারও কঠোর অবস্থানের কথা জানিয়েছিল। গত বছর কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ১৯৬০ সালের সিন্ধু পানিবণ্টন চুক্তি সাময়িকভাবে স্থগিত করে। এরপর থেকেই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ সীমান্ত নিয়ে ভারতের নতুন তৎপরতা

বাংলাদেশ সীমান্ত নিয়ে ভারতের নতুন তৎপরতা

বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তবর্তী জেলা, দেশের প্রধান মহানগর এবং শিল্পাঞ্চলগুলোতে দ্রুত পরিবর্তনশীল জনসংখ্যাগত পরিস্থিতি পর্যালোচনায় বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বিশেষ কমিটি গঠন করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। আগামী এক বছরের মধ্যে কমিটিকে তাদের অনুসন্ধান প্রতিবেদন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
মিত্রদের নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য, জি-৭ সম্মেলনে বাড়তে পারে অস্বস্তি

মিত্রদের নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য, জি-৭ সম্মেলনে বাড়তে পারে অস্বস্তি

জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের মনোরম শহর এভিয়ান-লে-বাঁয়ে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হ্রদ আর পাহাড়ঘেরা শান্ত এই রিসোর্টে সাধারণত কূটনৈতিক সৌহার্দ্যের আবহ দেখা গেলেও, এবার পরিস্থিতি ভিন্ন হওয়ার ইঙ্গিত মিলছে। কারণ, গত কয়েক মাসে জি-৭ জোটের বেশ কয়েকজন নেতার সঙ্গে ট্রাম্পের সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে। বিভিন্ন ইস্যুতে তিনি মিত্র দেশগুলোর নেতাদের নিয়ে প্রকাশ্যে কটাক্ষ ও বিতর্কিত মন্তব্য করেছেন। ফলে সম্মেলন শুরুর আগেই পুরোনো ক্ষোভ ও মতবিরোধ নতুন করে আলোচনায় এসেছে। অনেকের ধারণা, এবারের বৈঠকে সেই উত্তেজনার প্রতিফলন দেখা যেতে পারে।বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সাম্প্রতিক ক্ষোভের মূল কারণ হলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ইরান যুদ্ধে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহা। গত সপ্তাহান্তে তেহরানের সঙ্গে একটি চুক্তির ঘোষণা দেওয়ার পর, এই ইরান যুদ্ধ ইস্যুটিই এখন সম্মেলনের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হতে যাচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
লেবাননে অনির্দিষ্টকাল সেনা মোতায়েন থাকবে: নেতানিয়াহু

লেবাননে অনির্দিষ্টকাল সেনা মোতায়েন থাকবে: নেতানিয়াহু

দেশের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ লেবাননে সেনাবাহিনী ‘যতদিন প্রয়োজন ততদিন’ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি ইরানকে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন থেকে বিরত রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন। এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

২৫ জুলাই, ২০২৬
৪০ ডিগ্রি গরমেও থামেনি ‘ককরোচ’ আন্দোলন

৪০ ডিগ্রি গরমেও থামেনি ‘ককরোচ’ আন্দোলন

ভারতের রাজধানী দিল্লির জন্তর মন্তরে টানা ১০ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শত শত শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও অধিকারকর্মী। তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলেও তারা রাজপথ ছাড়েননি। নিজেদের পরিচয় দিচ্ছেন ‘ককরোচ’ নামে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২৫ জুলাই, ২০২৬
হরমুজ কয়েকডজন পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী

হরমুজ কয়েকডজন পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিকে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ হিসেবে উল্লেখ করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক কমান্ডার এবং সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই। তাঁর ভাষায়, এই নৌপথ ‘কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’। মোহসেন রেজাই বলেন, ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তেহরান হরমুজ প্রণালিকে নিজেদের প্রতিরোধ কৌশলের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করে এবং এর সুরক্ষা অব্যাহত রাখবে।

২৫ জুলাই, ২০২৬
ইরানের ‘হিট লিস্ট’ ঘিরে তোলপাড়, তালিকায় ১৩ বিশ্বনেতা

ইরানের ‘হিট লিস্ট’ ঘিরে তোলপাড়, তালিকায় ১৩ বিশ্বনেতা

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের পর তাঁর ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, খামেনি এবং যুদ্ধে নিহত অন্যান্য ইরানিদের হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। তাঁর ভাষায়, তিনি নিজে না থাকলেও অচিরেই সেই প্রতিশোধ কার্যকর হবে। এই বক্তব্যের পর ইরানের একটি প্রভাবশালী সংবাদপত্র ১৩ জন বিশ্বনেতার ছবি সংবলিত একটি কথিত ‘লক্ষ্যতালিকা’ প্রকাশ করেছে। পত্রিকাটির দাবি, প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে এসব নেতাকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

২৫ জুলাই, ২০২৬
থাইল্যান্ডের রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৭

থাইল্যান্ডের রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৭

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) স্থানীয় সময় ভোরে উত্তরাঞ্চলের লাডপ্রাও এলাকায় অবস্থিত ‘না লাডপ্রাও পাব’-এ এ দুর্ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। উদ্ধারকর্মীদের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, বারটির প্রধান ফটক দিয়ে আগুনের বিশাল শিখা ও ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। এ সময় ভেতরে আটকে পড়া মানুষকে প্রাণ বাঁচাতে দ্রুত বের হওয়ার চেষ্টা করতে দেখা যায়। উদ্ধারকারী দল জানিয়েছে, মধ্যরাতের দিকে তারা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

২৫ জুলাই, ২০২৬
ইরানের পানি পাম্পিং স্টেশনে মার্কিন হামলা, হতাহত ৫

ইরানের পানি পাম্পিং স্টেশনে মার্কিন হামলা, হতাহত ৫

ইরানের খুজেস্তান প্রদেশের মাহশাহর শহরের একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে। খুজেস্তানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মাহশাহরের ওই পানি পাম্পিং স্টেশন লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে একজন প্রাণ হারান এবং আরও চারজন আহত হন।

২৫ জুলাই, ২০২৬
১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, শেষমেশ গ্রেপ্তার যুগল

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, শেষমেশ গ্রেপ্তার যুগল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১০২ তলা বিশিষ্ট ঐতিহাসিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের অ্যান্টেনা টাওয়ারে অনুমতি ছাড়া উঠে বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনায় এক রুশ যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মুখোশ পরিহিত ওই যুগল ভবনের অ্যান্টেনা মাস্টে উঠে যান। এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সর্বোচ্চ অংশের উচ্চতা প্রায় ৪৪৫ মিটার (১,৪৬০ ফুট)। সেখানে পৌঁছে যুবকটি তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন। পরে তরুণীকে মোবাইল ফোনে বাগদানের আংটির ছবি তুলতেও দেখা যায়।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর আগেই জ্যাকসন হাইটসে উত্তেজনা সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর আগেই জ্যাকসন হাইটসে উত্তেজনা