আন্তর্জাতিক
ইরানের সঙ্গে আলোচনায় ফেরার আগে যুক্তরাষ্ট্রের ২ শর্ত
প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম শর্ত হিসেবে ওয়াশিংটন চায় হরমুজ প্রণালি সম্পূর্ণ ও অবাধে নৌ চলাচলের জন্য উন্মুক্ত রাখা হোক। একই সঙ্গে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে, ওই প্রণালি দিয়ে ইরানি জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হলে পারস্পরিক নীতির ভিত্তিতে ইরানের জাহাজের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হতে পারে। দ্বিতীয় শর্ত হিসেবে যুক্তরাষ্ট্র বলেছে, আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধি দলকে অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ ক্ষমতা থাকতে হবে।
মার্কিন অবরোধের ফলে চীনে সৃষ্ট জ্বালানি ঘাটতি পূরণ করবে রাশিয়া
মার্কিন অবরোধের কারণে ইরানের বন্দরগুলো থেকে তেল সরবরাহ কার্যত বন্ধ হয়ে গেছে। ফলে ইরানের অন্যতম বৃহৎ ক্রেতা চীন জ্বালানি সংকটে পড়েছে, যা দেশটির শিল্প ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এ প্রসঙ্গে ল্যাভরভ বলেন, 'রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিংয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক দুই দেশের সহযোগিতাকে আরও শক্তিশালী করেছে। বৈশ্বিক চাপ বা পশ্চিমা নিষেধাজ্ঞা এই সম্পর্ক দুর্বল করতে পারবে না।'
ইরানের আলোচনায় বসা ছাড়া ‘বিকল্প নেই’ : ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠানো ছাড়া ইরানের সামনে আর কোনো বিকল্প নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট আশাপ্রকাশ করে বলেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান একটি চমৎকার চুক্তিতে পৌঁছাতে পারবে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র খুব ভালো মানুষের সঙ্গে আলোচনা করছে না, তবে আলোচনার প্রক্রিয়া সফলভাবেই এগোচ্ছে। একই সঙ্গে ইরানের সব বন্দরে মার্কিন নৌ-অবরোধকে তিনি বড় সাফল্য বলে দাবি করেন।
ইসরায়েলের ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত
লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিহ জেলার জেবদিন এলাকার একটি বাড়িতে দখলদার ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। নিহত অপরজন সিরীয় নাগরিক। তবে নিহত বাংলাদেশিদের নাম বা পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে।
নির্বাচনে হারিনি, পদত্যাগ করার প্রশ্নই আসেনা: মমতা
সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। মমতার অভিযোগ, নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়ে বিজেপির পক্ষে কাজ করেছে। তিনি বলেন, 'এই নির্বাচনে আসল প্রতিদ্বন্দ্বী ছিল নির্বাচন কমিশন। তারা মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার এবং এখন পশ্চিমবঙ্গেও একইভাবে নির্বাচন প্রভাবিত করেছে।' নিজের ওপর শারীরিক লাঞ্ছনার অভিযোগ তুলে ৭১ বছর বয়সী এই নেত্রী দাবি করেন, ভোট গণনার সময় তাকে আক্রমণের শিকার হতে হয়েছে।
মধ্যপ্রাচ্যের ৫ দেশের কাছে ইরানের ক্ষতিপূরণ দাবি
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের পাঁচটি দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। দেশগুলো হলো— সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান। দেশটির অভিযোগ, এসব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করে আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট জামাল ফারেস আলরোয়ায়ি-এর কাছে পাঠানো এক চিঠিতে এ দাবি জানান জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি।
‘ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আর যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করতে চান না। মঙ্গলবার (২১ এপ্রিল) সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি তেহরানের স্থানীয় সময় বুধবার দিবাগত রাত সাড়ে তিনটায় শেষ হওয়ার কথা রয়েছে। এ পরিস্থিতির মধ্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের হাতে খুব বেশি সময় নেই। তবে তারা শক্তিশালী অবস্থান থেকে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং একটি চমৎকার চুক্তির মাধ্যমে ইতি টানতে চায়।
ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন না হওয়া পর্যন্ত অভিযান চলবে: মোসাদ প্রধান
বার্নিয়া বলেন, 'ইসরায়েলি বিমান বাহিনীকে নির্ভুল গোয়েন্দা তথ্য সরবরাহের মাধ্যমে ইসরায়েলের দিকে আসা হুমকি প্রতিহত করাই ছিল আমাদের প্রধান লক্ষ্য। সরাসরি বিমান হামলার পরবর্তী সময়েও যাতে অভিযান নিরবচ্ছিন্নভাবে চালানো যায়, সে জন্য আগে থেকেই সুপরিকল্পিত প্রস্তুতি নেওয়া হয়েছিল।' মোসাদ প্রধান স্পষ্ট করে জানান, যুদ্ধক্ষেত্রে সংঘর্ষ কমে এলেও তাদের মিশন শেষ হয়নি। বরং ইরানে ক্ষমতার কাঠামোগত পরিবর্তন না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, তেহরানে শাসনব্যবস্থার পরিবর্তনই এখন তাদের অন্যতম কৌশলগত লক্ষ্য।
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে, বাঁচার সম্ভাবনা ১ শতাংশ: ট্রাম্প
চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। তবে উভয় পক্ষের শর্তে সমঝোতা না হওয়ায় যুদ্ধবিরতি চুক্তি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। এ পরিস্থিতিকে ‘ম্যাসিভ লাইফ সাপোর্টে’ থাকা অবস্থার সঙ্গে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জ্বালানি সংকট মোকাবিলায় নতুন পদ্ধতিতে জেট ফুয়েলে তৈরি করছে চীন
বিশ্বজুড়ে বিমান জ্বালানির দামের ঊর্ধ্বগতির মধ্যে গ্রিনহাউস গ্যাসকে সরাসরি জেট ফুয়েলে রূপান্তরের এক নতুন প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন চীনা বিজ্ঞানীরা। এই উদ্ভাবন ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবিলা ও কার্বন নিঃসরণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে ইরান
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ঢাকাস্থ ইরান দূতাবাস। মঙ্গলবার (২১ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে দূতাবাস এ আশ্বাসের কথা জানায়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও ইরানের ওপর কথিত আগ্রাসনের প্রেক্ষিতে প্রাণ হারানো বাংলাদেশি নাগরিকদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়।
ভারত-বাংলাদেশ সম্পর্ক অবনতি হওয়ার প্রার্থনা আসামের মুখ্যমন্ত্রীর
সাক্ষাৎকারে কথিত ‘পুশ-ব্যাক’ প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, 'ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অনেক সময় ১০ দিন থেকে শুরু করে ২০ থেকে ৪০ দিন পর্যন্ত কিছু লোককে আটকে রাখে এবং সুযোগ বুঝে সীমান্তের দিকে ঠেলে দেয়। এ ধরনের কার্যক্রম সাধারণত রাতের অন্ধকারে পরিচালিত হয়, যখন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী উপস্থিত থাকে না।'