আন্তর্জাতিক
ইরানে যুদ্ধ চান না সাবেক মার্কিন সেনারা, বিক্ষোভে গিয়ে আটক ৬০
তারা বলেন, ক্যালিফোর্নিয়ার মতো দূরবর্তী অঞ্চল থেকে এসে সাধারণ মানুষকে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানাতে হচ্ছে এবং তাদের সাংবিধানিক দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে দিতে হচ্ছে। অনেকেই বর্তমান পরিস্থিতির সঙ্গে ইরাক যুদ্ধের সময়কার প্রেক্ষাপটের তুলনা করে বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতিকে বৈধতা দিতে আবারও একই ধরনের প্রতিশ্রুতি ও অজুহাত ব্যবহার করা হচ্ছে।
হরমুজ সচল রাখতে ইউরোপের নতুন জোট, বাদ পড়ছে যুক্তরাষ্ট্র
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্য এবং ফ্রান্সের নেতৃত্বে এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো যুদ্ধ শেষ হওয়ার পর একটি আন্তর্জাতিক জোট গঠনের মাধ্যমে হরমুজের বোমা অপসারণ (মাইন-সুইপিং) এবং সামরিক নজরদারির ব্যবস্থা করা। তবে এই পরিকল্পনার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এতে যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত না করার সম্ভাবনা রয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার জানিয়েছেন যে, এই আন্তর্জাতিক প্রতিরক্ষা মিশনে কোনো ‘যুদ্ধরত পক্ষ’ অর্থাৎ যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা ইরানকে রাখা হবে না।
ইরান আমাকে জানিয়েছে, তারা ধ্বংসের দ্বারপ্রান্তে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান তাঁকে জানিয়েছে যে দেশটি বর্তমানে ‘ধ্বংসের অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ তিনি এ মন্তব্য করেন। তবে ইরান কীভাবে এই বার্তা দিয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
ছাদের বাগানে গাঁজা চাষ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার গ্রেফতার
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনাকালে সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশে গম পাচারের অভিযোগে কয়েকটি ট্রাক আটক করা হয়। সে সময় বসিরহাটের সংসদ সদস্য ছিলেন নুসরাত জাহান। ইডির একটি সূত্রের দাবি, ওই ঘটনার তদন্তে একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে। বিশেষ করে, বাংলাদেশে গম পাচারের সঙ্গে কোনো আর্থিক লেনদেন জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখতেই নুসরাতকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণ; নিহত ১৪, আহত ২০
স্থানীয় সংবাদমাধ্যম 'দ্য হিন্দু' এর প্রতিবেদনে বলা হয়, প্ল্যান্টের একটি বয়লার টিউবে হঠাৎ বিস্ফোরণ ঘটলে সেখানে কর্মরত শ্রমিকরা হতাহত হন। বিস্ফোরণের সময় কয়েকজন শ্রমিক ভেতরে আটকে পড়েন বলেও আশঙ্কা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় প্রশাসন ও পুলিশ। আহতদের দ্রুত নিকটবর্তী শক্তি ও রায়গড় জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার
ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহজেরানি জানান, এটি এখনো প্রাথমিক হিসাব। পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষ হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংস বা ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি এই হিসাবের অন্তর্ভুক্ত। তিনি আরও জানান, সম্প্রতি ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় এই ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের বিষয়টি উত্থাপন করা হয়েছে।
হামলার বদলে ইরানের ওপর দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প
ওয়াশিংটনের ধারণা, সরাসরি যুদ্ধের তুলনায় অর্থনৈতিক ও নৌ-অবরোধ ইরানকে আলোচনায় বসতে বাধ্য করতে বেশি কার্যকর হতে পারে। তবে ইরানের ওপর আরোপিত শর্ত থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি ট্রাম্প। বিশেষ করে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অন্তত ২০ বছরের জন্য স্থগিত রাখার দাবি থেকে যুক্তরাষ্ট্র পিছু হটছে না।
চীনের সহযোগিতায় তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণে বাংলাদেশকে থামাতে পারে না ভারত, উদ্বেগ জানাতে পারে: পঙ্কজ শরণ
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপির জয় এবং কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার গঠনের প্রসঙ্গ তুলে পঙ্কজ শরণ মনে করেন, এটি বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন। নীতি গবেষণা প্রতিষ্ঠান ন্যাটস্ট্র্যাট–এর কনভেনর এবং বাংলাদেশের সাবেক হাইকমিশনার হিসেবে তিনি বলেন, দীর্ঘদিন পর কেন্দ্র ও রাজ্যে একই রাজনৈতিক দলের সরকার থাকায় দ্বিপাক্ষিক নানা ইস্যুতে সমন্বয় সহজ হতে পারে।
ইরানের পরমাণু ইস্যুতে আমার চেয়েও বেশি উদ্বিগ্ন রাজা চার্লস: ট্রাম্প
মঙ্গলবার (২৮ এপ্রিল) হোয়াইট হাউসের ইস্ট রুমে আয়োজিত এই অনুষ্ঠানে ট্রাম্প বলেন, 'যুক্তরাষ্ট্র কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেবে না। ওই প্রতিপক্ষকে আমরা সামরিকভাবে পরাজিত করেছি এবং তাদের হাতে কখনোই পারমাণবিক সক্ষমতা পৌঁছাতে দেব না। তারা বিষয়টি ভালোভাবেই জানে। এ বিষয়ে রাজা চার্লস আমার চেয়েও বেশি একমত।'
ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'মধ্যপ্রাচ্যে যে ভয়াবহ সংঘাত পরিস্থিতি তৈরি হয়েছিল, তা এখন সমাধানের কাছাকাছি পৌঁছে গেছে। আমার মনে হয়, এই যুদ্ধ এখন সমাপ্তির খুব কাছাকাছি এবং আমরা একটি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছি।' তিনি আরও দাবি করেন, বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, সংঘাতটি শেষ হওয়ার দ্বারপ্রান্তে অবস্থান করছে।
হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ, ভারতের সমস্যা আরও বাড়াবে
নতুন তথ্য অনুযায়ী, ইরানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর পর থেকেই হরমুজ প্রণালির ওপর কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তেহরান। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই রুট দিয়ে পরিবাহিত হয়, যা বর্তমানে বড় ধরনের ঝুঁকির মুখে রয়েছে। তবে ইরান নিজস্ব জাহাজ চলাচল অব্যাহত রেখেছে এবং কিছু দেশের জাহাজকে সীমিতভাবে প্রণালি ব্যবহারের অনুমতি দিচ্ছে বলে জানা গেছে। যুদ্ধ-পরবর্তী সময়ে টোল ব্যবস্থা চালুর পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।
ইরানের ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
ওয়াশিংটনের মতে, এই অর্থপ্রবাহ বন্ধ করা গেলে ইরানের সামরিক সক্ষমতা এবং তাদের সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলোর কার্যক্রম দুর্বল হয়ে পড়বে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই অর্থনৈতিক চাপ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে যুক্তরাষ্ট্র। এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। একদিকে তেহরান যুদ্ধের অবসানে বিভিন্ন প্রস্তাব দিচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ‘সর্বোচ্চ চাপ’ নীতি অব্যাহত রেখেছে।