আন্তর্জাতিক

কানাডায় এমপি নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

কানাডায় এমপি নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

নির্বাচনে জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ডলি বেগমকে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, ডলি তার কমিউনিটির উন্নয়নে দীর্ঘদিন ধরে দৃঢ় ও কার্যকর ভূমিকা রেখে চলেছেন, যা একটি ন্যায়ভিত্তিক কানাডা গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। লিবারেল পার্টির পক্ষ থেকেও ডলি বেগমের এই অর্জনকে স্বাগত জানানো হয়েছে। দলটির বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে তিনি জনগণের অধিকার ও স্থানীয় ইস্যুতে মাঠপর্যায়ে কাজ করে আসছেন। এখন তিনি পার্লামেন্টে দলের অংশ হিসেবে সেই দায়িত্ব আরও বিস্তৃতভাবে পালন করবেন।

২৫ জুলাই, ২০২৬
থালাপতি বিজয়: রাজনীতির মাঠে চমক দেখালেন পর্দার অভিনেতা

থালাপতি বিজয়: রাজনীতির মাঠে চমক দেখালেন পর্দার অভিনেতা

মাত্র দুই বছর আগে রাজনৈতিক দল গঠন করে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে অংশ নিয়ে বড় চমক দেখিয়েছেন বিজয়। তাঁর প্রকৃত নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। ২০২৪ সালে তিনি তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) নামে দল গঠন করেন। তামিলনাড়ুর মানুষের অধিকার নিয়ে সরব থাকার পাশাপাশি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতির কড়া সমালোচনাও করেন তিনি। জনসমাবেশে মোদি সরকারের দমননীতির বিরুদ্ধে তাঁর বক্তব্য অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

২৫ জুলাই, ২০২৬
৭ অক্টোবর হামলায় অভিযুক্ত শতাধিক ফিলিস্তিনির মৃত্যুদণ্ড চেয়ে ইসরায়েলি পার্লামেন্টে বিল উত্থাপন

৭ অক্টোবর হামলায় অভিযুক্ত শতাধিক ফিলিস্তিনির মৃত্যুদণ্ড চেয়ে ইসরায়েলি পার্লামেন্টে বিল উত্থাপন

স্থানীয় সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিলটি পেশ করেছেন ইসরায়েলের বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন। মঙ্গলবার নেসেটে এ বিষয়ে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। সরকারি ও বিরোধী—উভয় শিবিরের কয়েকটি দলই বিলটির প্রতি সমর্থন জানিয়েছে। বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন বলেন, 'যেহেতু মৃত্যুদণ্ড দেওয়ার পূর্ণ আইনগত ক্ষমতা রয়েছে, তাই এই দণ্ড কার্যকরও করা হবে। এই বিচারের আওতায় শতাধিক অভিযুক্ত রয়েছে এবং সেনাবাহিনী ইতোমধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে।

২৫ জুলাই, ২০২৬
যে পাঁচ কারণে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী বিপর্যয়

যে পাঁচ কারণে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী বিপর্যয়

পশ্চিমবঙ্গে সদ্যসমাপ্ত নির্বাচনে ভোটগণনা শেষে ফল প্রকাশিত হলেও বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জী আনুষ্ঠানিকভাবে এখনো পরাজয় স্বীকার করেননি – বরং তিনি অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের সহায়তায় বিজেপি অন্তত একশোটি আসন তাদের কাছ থেকে 'লুট করে নিয়েছে'।

২৫ জুলাই, ২০২৬
ওপেক ছাড়ছে আমিরাত; উদ্বেগে সৌদি আরব

ওপেক ছাড়ছে আমিরাত; উদ্বেগে সৌদি আরব

মুক্তিযুদ্ধের সঙ্গে ‘চব্বিশের ৫ আগস্ট’-এর ঘটনাকে তুলনা করাকে অন্যায় আখ্যা দিয়ে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, হিমালয়ের সঙ্গে পিলারের তুলনা যেমন অযৌক্তিক, তেমনি মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের তুলনা করাও ঠিক নয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি; শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হলো হাসপাতালে

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি; শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হলো হাসপাতালে

পরিবার ও সমর্থকদের পক্ষ থেকে গত সপ্তাহে তার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। জানা যায়, চলতি বছরের শুরুতে তিনি কারাগারে দুইবার হৃদ্‌রোগে আক্রান্ত হন। পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে বলেও আশঙ্কা করা হচ্ছিল। নার্গিস মোহাম্মদি ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতেই তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়, তার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়।

২৫ জুলাই, ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে শতাধিক বাংলাদেশিসহ আন্দামানে ট্রলারডুবি, ব্যাপক প্রাণহানির আশঙ্কা

মালয়েশিয়া যাওয়ার পথে শতাধিক বাংলাদেশিসহ আন্দামানে ট্রলারডুবি, ব্যাপক প্রাণহানির আশঙ্কা

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে আন্দামান সাগরের কাছে আড়াইশ’র বেশি যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ৯ জন যাত্রী জীবিত উদ্ধার হওয়ার পর ঘটনাটি সামনে আসে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জন বাংলাদেশি ও তিনজন রোহিঙ্গা রয়েছেন বলে জানা গেছে।

২৫ জুলাই, ২০২৬
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী

ফাউন্ডেশনের দাবি, গত ১৪০ দিন ধরে তাকে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত রাখা হয়েছিল। এর আগে গত মার্চের শেষ দিকে কারাগারেই তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে ধারণা করা হয়। এরপর থেকে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে, ওজন কমে যায় এবং হাঁটাচলার সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। ৫৩ বছর বয়সী এই মানবাধিকারকর্মী ২০২৩ সালে কারাগারে থাকাকালীনই নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

২৫ জুলাই, ২০২৬
কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ২১, আহত ৪৫

কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ২১, আহত ৪৫

সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে উধমপুরের কানোত গ্রামের কাছে পাহাড়ি সড়কে এই দুর্ঘটনা ঘটে। ৪২ আসনের বাসটিতে দুর্ঘটনার সময় ৬০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, রামনগর থেকে উধমপুরগামী বাসটি একটি বিপজ্জনক মোড় ঘোরার সময় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রায় ৩০ মিটার গভীর পাথুরে খাদে পড়ে যায়।

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাচ্ছে ভারত, ৪৫ দিনের মধ্যে জমি পাবে বিএসএফ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাচ্ছে ভারত, ৪৫ দিনের মধ্যে জমি পাবে বিএসএফ

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে বলা হয় আগামী ৪৫ দিনের মধ্যে সীমান্তে বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করবে পশ্চিমবঙ্গ সরকার। তবে এই বৈঠক ও সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে এখনো আনুষ্ঠানিক ও স্বাধীনভাবে যাচাইকৃত কোনো পূর্ণাঙ্গ নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে ভারতে বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
হিজবুল্লাহর হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত

হিজবুল্লাহর হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত

দক্ষিণ লেবাননের বিনত জেবেইল এলাকায় সোমবার (১৩ এপ্রিল) রাতে হিজবুল্লাহ-র অতর্কিত হামলায় ইসরাইলের ১১ সেনা আহত হয়েছেন। আল জাজিরা ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে। তবে টাইমস অব ইসরাইল-এর প্রতিবেদনে আহত সেনার সংখ্যা ১০ জন উল্লেখ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ইসরায়েলি বাহিনীকে ‘পৃথিবীর নিকৃষ্টতম’ আখ্যা দিলেন জাতিসংঘের বিশেষ দূত

ইসরায়েলি বাহিনীকে ‘পৃথিবীর নিকৃষ্টতম’ আখ্যা দিলেন জাতিসংঘের বিশেষ দূত

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে আলবানিজ বলেন, 'আমার জীবন বর্তমানে চরম ঝুঁকির মধ্যে রয়েছে। রোলার কোস্টার রাইডের মতো প্রতিনিয়ত ভয়ের মধ্যে দিন কাটাটে হচ্ছে।' আলবানিজের মতে, ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ড শুধু ফিলিস্তিনিদের অধিকার ক্ষুণ্ণ করছে না, বরং বৈশ্বিক বিচারব্যবস্থাকেও চ্যালেঞ্জের মুখে ফেলছে। বিশেষ করে শিশুদের ওপর নির্যাতনের ভিডিও প্রকাশের পর বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা আরও জোরালো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে