আন্তর্জাতিক
জাহাজ ফেরত না দিলে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিল ইরান
ইরান আরও সতর্ক করে জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা যেকোনো প্রয়োজনীয় সক্ষমতা ব্যবহার করতে প্রস্তুত। একই সঙ্গে এই ঘটনার পরিণতি বা সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে দাবি করেছে তেহরান। গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে , রোববার ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ওই জাহাজটিকে লক্ষ্য করে অভিযান চালায়। মার্কিন কর্তৃপক্ষের দাবি, জাহাজটি তাদের অবরোধ ভাঙার চেষ্টা করছিল। পরে হেলিকপ্টার থেকে মেরিন সেনারা জাহাজে উঠে নিয়ন্ত্রণ নেয়।
যুক্তরাষ্ট্র বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি: ইরান
ইসমাঈল বাঘেই আরও জানান, যুদ্ধ বন্ধের পাশাপাশি ইরান মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, ‘জলদস্যুতা’ বন্ধ এবং জব্দ করা ইরানি অর্থ ও সম্পদ মুক্ত করার দাবি জানিয়েছে। তেহরানের দাবি, এসব শর্ত আন্তর্জাতিক আইন ও ন্যায্যতার ভিত্তিতেই উপস্থাপন করা হয়েছে। প্রসঙ্গত, গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে পরদিনই ট্রাম্প প্রশাসন ইরানি বন্দরে নতুন করে নৌ-অবরোধ আরোপের ঘোষণা দেয়। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও বাড়তে শুরু করে।
দুই দিনের মধ্যে ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান
আগামী দুই দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক পোস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতিতে অগ্রগতি হতে পারে। তিনি আরও জানান, আলোচনার বিষয়ে তারা পাকিস্তানে যাওয়ার ব্যাপারে আগ্রহী।
ইরানকে ‘নিশ্চিহ্ন' করে দেওয়ার হুমকি ট্রাম্পের
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদি ইরান যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজে হামলা চালায়, তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। তিনি মন্তব্য করেন, এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র “চরম প্রতিক্রিয়া” দেখাবে এবং তাদের সামরিক সক্ষমতা দিয়ে কঠোর জবাব দেওয়া হবে। ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে অত্যাধুনিক অস্ত্রভাণ্ডার এবং বিশ্বজুড়ে বিস্তৃত সামরিক ঘাঁটি রয়েছে, যা প্রয়োজন হলে ব্যবহার করা হতে পারে।
মোদির আহ্বানে ভারতীয় শেয়ারবাজার ও রুপির বড় পতন
জ্বালানি সাশ্রয়, আমদানি কমানো ও স্বর্ণ কেনা সীমিত করার আহ্বান জানানোর পর ভারতের শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। একই সঙ্গে মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রা রুপির মানও রেকর্ড পরিমাণে কমেছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি হওয়াকে এর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
প্রেমের টানে আমেরিকায় গিয়ে আটক ৮৬ বছর বয়সী নারী
ষাটের দশকের হারানো প্রেমকে নতুন করে ফিরে পেতে গত বছর সাজানো সংসার ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন ৮৬ বছর বয়সী মারি-তেরেস। তবে সেই প্রেমের গল্পের শেষটা সুখকর হয়নি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের একটি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কেন্দ্রে বন্দী রয়েছেন।
মেলোনির ইরান যুদ্ধ নিয়ে সাহসের অভাব রয়েছে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক মিত্র ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-এর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রকাশিত ইতালির দৈনিক কোরিয়ারে ডেলা সেরা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মেলোনির সাহসের অভাব রয়েছে বলে মন্তব্য করেন।
যুদ্ধে ‘নতুন’ দেখাতে প্রস্তুতি নিচ্ছে ইরান: বাঘের গালিবাফ
মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার পাকিস্তান সফরে যাচ্ছেন। সফরকালে আঞ্চলিক নিরাপত্তা ও চলমান উত্তেজনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। রবিবার একটি ইরানি পতাকাবাহী পণ্যবাহী জাহাজ জব্দ করার পর সেখানে যুক্তরাষ্ট্র নজরদারি ও অবরোধ জোরদার করেছে।
জ্বালানি সংকটে ভারতের বিমান খাত বিপর্যয়ের আশঙ্কা
মধ্যপ্রাচ্যের চলমান সংকট ভারতের বিমান খাতে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে দেশটির শীর্ষ এয়ারলাইন্সগুলো। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতের বিমান খাতের প্রায় ৯৫ শতাংশ নিয়ন্ত্রণকারী এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও স্পাইসজেট জানিয়েছে, পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের বিমান শিল্প কার্যত সংকটে পড়তে পারে।
৯০ লাখ ভোটার বাদ দিয়ে হারানো হয়েছে তৃণমূলকে, মমতার আবেদনে সাড়া দিলেন আদালত
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারতের নির্বাচন কমিশন। সদ্য সমাপ্ত নির্বাচনে ভরাডুবির পেছনে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়াকে দায়ী করে সুপ্রিম কোর্টে মামলা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস।
ইরানের সমুদ্রবাণিজ্য ৯০% মার্কিন অবরোধের কবলে
সংস্থাটির প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, ইরানের অর্থনীতির প্রায় ৯০ শতাংশ সমুদ্রপথের ওপর নির্ভরশীল, আর অবরোধ জারির মাত্র ৩৬ ঘণ্টার মধ্যেই এই বাণিজ্যিক রুটগুলো কার্যত বন্ধ করে দেওয়া সম্ভব হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, বর্তমানে মধ্যপ্রাচ্যের কৌশলগত জলসীমায় মার্কিন বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এর ফলে ইরানের ভেতরে কিংবা বাইরে কোনো পণ্যবাহী জাহাজ চলাচল করতে পারছে না।
রুশ প্রমোদতরির হরমুজ পাড়ি—থামায়নি ইরান, আটকায়নি যুক্তরাষ্ট্রও
প্রতিবেদন অনুযায়ী, ইয়টটি দুবাইয়ে রক্ষণাবেক্ষণ শেষে অনুমোদিত সামুদ্রিক রুট ব্যবহার করে প্রণালি পাড়ি দেয়। সূত্রের দাবি, ইরান এই জাহাজকে বাধা দেয়নি এবং যুক্তরাষ্ট্রও কোনো আপত্তি তোলে না, কারণ এটি একটি বেসামরিক বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত নৌযান হিসেবে বিবেচিত এবং ইরানের কোনো বন্দরে নোঙর করেনি বা সরাসরি কোনো কার্যক্রমে জড়িত ছিল না।