ইরানের ‘হিট লিস্ট’ ঘিরে তোলপাড়, তালিকায় ১৩ বিশ্বনেতা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের পর তাঁর ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, খামেনি এবং যুদ্ধে নিহত অন্যান্য ইরানিদের হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। তাঁর ভাষায়, তিনি নিজে না থাকলেও অচিরেই সেই প্রতিশোধ কার্যকর হবে।

এই বক্তব্যের পর ইরানের একটি প্রভাবশালী সংবাদপত্র ১৩ জন বিশ্বনেতার ছবি সংবলিত একটি কথিত ‘লক্ষ্যতালিকা’ প্রকাশ করেছে। পত্রিকাটির দাবি, প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে এসব নেতাকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, রক্ষণশীল ইরানি দৈনিক হামশাহরি শনিবার রাতে অনলাইনে একটি তথ্যচিত্র প্রকাশ করে। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্জসহ ১৩ জন বিশ্বনেতার ছবি প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকায় ইসরায়েলের সেনাপ্রধান ইয়াহির জামির এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের ছবিও রয়েছে।

ইরানি হামশাহরি সংবাদপত্রের অনলাইনে প্রকাশিত ১৩ নেতার ইনফোগ্রাফিক। ছবি: সংগৃহীত

খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামশাহরি পত্রিকার অনলাইন সংস্করণে মোজতবা খামেনির বক্তব্যের পাশাপাশি ওই ১৩ জন বিদেশি নেতার ছবি প্রকাশ করা হয়েছে।

তবে এই তালিকা ইরানের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে কি না, তা স্পষ্ট নয়। তথ্যচিত্রটি শুধু অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে; রোববারের মুদ্রিত সংস্করণে এটি স্থান পায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগে ইউরোপের কয়েকটি দেশকে ওয়াশিংটনের সহযোগী হিসেবে অভিযুক্ত করেছে ইরান।

এদিকে যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালিয়েছে। সংবাদমাধ্যম এক্সিওসের খবরে বলা হয়েছে, রোববার মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে কয়েকটি হামলা চালায়। একই সঙ্গে হরমুজ প্রণালির কয়েকটি স্থানে বিপ্লবী গার্ডের ছোট নৌযান লক্ষ্য করেও হামলা করা হয়।

এর আগে শনিবার গভীর রাতজুড়ে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় পাঁচটি আরব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তেহরান।

সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর ইরানের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। দেশটির অভিযোগ, ইরান আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইসলামিক সহযোগিতা সংস্থার সনদ লঙ্ঘন করেছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ, ইসলামিক সহযোগিতা সংস্থার সনদ এবং সুপ্রতিবেশীসুলভ নীতির পরিপন্থী। এসব কর্মকাণ্ডের কারণে সামুদ্রিক নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌযান চলাচল হুমকির মুখে পড়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর আগেই জ্যাকসন হাইটসে উত্তেজনা সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর আগেই জ্যাকসন হাইটসে উত্তেজনা