ইতালিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রেস্টুরেন্ট মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হাসানের আমন্ত্রণে প্রবাসী বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৭ জুন অনুষ্ঠিত এ সভায় ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশে ব্যবসা পরিচালনাকারী একাধিক বাংলাদেশি রেস্টুরেন্টের মালিক অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন সি অ্যান্ড এফ ব্রোস্টার কিং, অস্ট্রিয়াভিত্তিক আল নাহিয়ান রেস্টুরেন্ট, সুন্দরবন রেস্টুরেন্ট, হিরাঝিল রেস্টুরেন্ট, কম্বো রেস্টুরেন্টসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের মালিক।

মতবিনিময় সভায় ইতালি ও ইউরোপে বাংলাদেশি খাদ্যশিল্প ও রেস্টুরেন্ট ব্যবসার প্রসার, ব্যবসায়িক চ্যালেঞ্জ, সেবার মানোন্নয়ন এবং প্রবাসী উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশি রেস্টুরেন্টগুলোর মাধ্যমে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও পরিচিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

রাষ্ট্রদূত রকিবুল হাসান প্রবাসী উদ্যোক্তাদের অবদানের প্রশংসা করে বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশি ব্যবসায়ীরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি দূতাবাসের পক্ষ থেকে ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সভায় অংশগ্রহণকারী রেস্টুরেন্ট মালিকরাও তাঁদের অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং বাংলাদেশ দূতাবাসের এ উদ্যোগকে ইতিবাচক ও সময়োপযোগী বলে অভিহিত করেন।

প্রবাসে বাংলাদেশি উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসায়িক সম্ভাবনা সম্প্রসারণে এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. সারাদিন স্বর্ণদ্বীপ সফর, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. খুলনায় কয়েক ঘণ্টায় তিন দফা গুলি, নিহত আ.লীগ নেতা সদ্য. ছাত্রশক্তির সভাপতি বাকেরকে হত্যার হুমকি, চিরকুটে ‘মৃত্যুর জন্য প্রস্তত হও’ সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ সদ্য. ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. সারাদিন স্বর্ণদ্বীপ সফর, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. খুলনায় কয়েক ঘণ্টায় তিন দফা গুলি, নিহত আ.লীগ নেতা সদ্য. ছাত্রশক্তির সভাপতি বাকেরকে হত্যার হুমকি, চিরকুটে ‘মৃত্যুর জন্য প্রস্তত হও’