ইউথ লিডারশিপ সামিটে যোগ দিতে অস্ট্রেলিয়া গেলেন মিরসরাইয়ের তরুণ অ্যাডভোকেট নাজমুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
চট্টগ্রামের আইনজীবী ও তরুণ সমাজকর্মী অ্যাডভোকেট নাজমুল হাসান অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ইউথ লিডারশিপ সামিটে অংশ নিতে যাচ্ছেন। আগামী ২৩ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক সংগঠন ইনুকা (INUKA) এবং আইইপি (IEP) যৌথভাবে এ আয়োজন করছে। বিশ্বের বিভিন্ন দেশের তরুণ নেতৃত্ব, সমাজকর্মী ও উদীয়মান পেশাজীবীরা এতে অংশ নেবেন।

অ্যাডভোকেট নাজমুল হাসান দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে কাজ করে আসছেন এবং তরুণদের নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখছেন। এই সামিটে অংশগ্রহণের মাধ্যমে তিনি বৈশ্বিক পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবেন বলে জানা গেছে।

এ সামিটে নেতৃত্ব উন্নয়ন, সামাজিক উদ্ভাবন, টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) এবং বৈশ্বিক সহযোগিতা বিষয়ে বিভিন্ন সেশন, কর্মশালা ও নেটওয়ার্কিং কার্যক্রম অনুষ্ঠিত হবে।

অ্যাডভোকেট নাজমুল হাসান বলেন, “এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন তরুণদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করে। আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত এবং অর্জিত অভিজ্ঞতা দেশের তরুণ সমাজের কল্যাণে কাজে লাগাতে চাই।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. আগে কখনো এত সুন্দর ও সুশৃঙ্খল বিমানবন্দর দেখিনি; মন্ত্রীকে জানালেন যাত্রীরা সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. আবারও জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. দেশব্যাপী জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা সদ্য. রাজধানীতে ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. আগে কখনো এত সুন্দর ও সুশৃঙ্খল বিমানবন্দর দেখিনি; মন্ত্রীকে জানালেন যাত্রীরা সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. আবারও জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. দেশব্যাপী জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা সদ্য. রাজধানীতে ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর