জাবির টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আল আমিন এবং লিমন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগের ৫০ তম আবর্তনের শিক্ষার্থী মোঃ আল আমিন হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৫০ তম আবর্তনের আরেক শিক্ষার্থী আরিফুজ্জামান লিমন।

বুধবার (১০ডিসেম্বর)  সদ্য বিদায়ী প্রেসিডেন্ট  মো: সোহান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার কথা বলা হয়।

কমিটিতে সহ সভাপতি হিসেবে রয়েছেন মোহসিনা মীম ,আরিয়ান জারা লামিসা,নুসরাত জাহান সুবা, এমিল ইসলাম শাহিন, সুপ্তি মালাকার, মাধবি বসাক, রাইয়্যান মিয়া, ইমরান হোসেন, সন্তু কর্মকার, সৌরভ বসাক, সানজিদা শান্তা, সুমাইয়া মিম।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ আরিফুজ্জামান লিমন,অনিক হাসান ,নাজমুল হাসান ফারুক ,শফিউল আলম ফাহিম ,নাফিজ ,নাফিয়া জামান তন্নি,উৎপল চক্রবর্তী,নিপা আক্তার,রাফি ,মোঃ সাকিব হোসেন,তানজিনা নাহার,মেহেদি হাসান,হাবিবা খাতুন।

এছাড়া কমিটিতে উপদেষ্টা মণ্ডলী হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুর,অধ্যাপক ড. মোঃ শাহাদাত হোসেন,অধ্যাপক ড. এ. এইচ. এম. সা'দৎ,অধ্যাপক ড. ইসমত আরা,অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক,অধ্যাপক ড. মোঃ ইনামুল হক,অধ্যাপক ড. তাসলিমা নাহার,সহযোগী অধ্যাপক তানিয়া শারমীন।

কমিটির নতুন সভাপতি মোঃ আল আমিন হোসেন বলেন, 'আমি গভীর আনন্দ এবং কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, আপনাদের বিশ্বাস ও ভালোবাসায় আমি টাঙ্গাইল জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছি। এই সাফল্য শুধু আমার নয়, এটি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। আপনাদের সমর্থন, এবং প্রেরণা আমাকে আরো দায়িত্বশীল এবং উৎসাহী করেছে।'

তিনি আরও বলেন, 'আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের প্রত্যাশা পূরণ করতে এবং শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে সর্বোচ্চ চেষ্টা করবো। এই যাত্রায় যারা পাশে থেকেছেন, যারা পরামর্শ দিয়েছেন এবং যারা আমায় অনুপ্রাণিত করেছেন আমার সিনিয়র জুনিয়র ব্যাচমেট সবাইকে আমার অন্তহীন কৃতজ্ঞতা।একসঙ্গে আমরা আমাদের লক্ষ পূরণ করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের ভালোবাসা আর সহযোগিতা নিয়েই এগিয়ে যেতে চাই।সবাইকে আবারও ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবেন।'

সদ্য সংবাদ/সিয়াম শাহরিয়ার সামি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে