জাবিতে তিন দিনব্যাপী নাট্যোৎসব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
'যুগসন্ধির মঞ্চে আসুক নব সারথি' স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী নবীনবরণ নাট্যোৎসব-'জাগরণী'। মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে প্রতিদিন সন্ধ্যা সাতটায় জাহাঙ্গীরনগর থিয়েটারের (টিএসসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দিন মুক্তমঞ্চে এ নাট্যোৎসব শুরু হবে।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাহাঙ্গীরনগর থিয়েটারের দপ্তর সম্পাদক প্রিয়াঙ্কা কর্মকার।

আয়োজকেরা জানান, এবারের নাট্যোৎসবের প্রথম দিন মঙ্গলবার থাকছে থিয়েটার ফ্যাক্টরি প্রযোজনায় এবং অলোক বসু রচিত ও নির্দেশিত 'কমলা রঙের বোধ'। দ্বিতীয় দিন, বুধবার (২৬ নভেম্বর) থাকছে জাহাঙ্গীরনগর থিয়েটার টি.এস.সি প্রযোজনায় ও বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহের আফরোজের রচনা ও নির্দেশিত নাটক 'হায়েনার খাঁচায় বদ্ধ জীবন'। শেষদিন, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থাকছে মনোজ মিত্র রচিত ও প্রাচ্যনাট পরিবেশনায় নাটক 'কিনু কাহারের থেটার'।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রিয়াঙ্কা কর্মকার বলেন, 'জীবন ও রাজনৈতিক বাস্তবতার সন্ধিক্ষণে যে যুগবদলের সাক্ষী আমরা হচ্ছি, সেই ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে থেকে সাংস্কৃতিক কর্মী হিসেবে আমাদের কর্তব্য নবীন প্রজন্মকে পথপ্রদর্শন করা। সেই কর্তব্যের বহিঃপ্রকাশ হলো জাগরণী। আমরা আশা করি, বিনামূল্যে নাটক প্রদর্শনীর মাধ্যমে আমরা নতুন প্রজন্মের মাঝে এক নতুন বোধনের সঞ্চার ঘটাতে পারব।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ