জাপানে ভয়াবহ আগুনে ধ্বংস ১৭০টিরও বেশি ভবন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

জাপানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর ওইতা সিটির সাগানোসেকি জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৭০টিরও বেশি ভবন। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় আগুন ছড়িয়ে পড়ার পর রাতভর তা জ্বলতে থাকে। বুধবারও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি।

অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি দ্রুত অবনতি হলে সাগানোসেকি জেলার প্রায় ১৭৫ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়। আগুনের উৎস খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় টেলিভিশনের সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, পুরো এলাকার বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারদিকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে আকাশ অন্ধকার হয়ে এসেছে। মাছ ধরার জন্য বিখ্যাত সাকি-ব্র্যান্ড ম্যাকেরেলের জন্য পরিচিত বন্দরঘেঁষা পাহাড়ি এই শহরজুড়ে ছড়িয়ে রয়েছে ধ্বংসের চিহ্ন। 

ওইটা প্রিফেকচারের গভর্নরের অনুরোধে সামরিক বাহিনীর একটি ফায়ারফাইটিং হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে