জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে বিএনপি নেতা মহাসীন বেপারীর ব্যাতিক্রমী আয়োজন
জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে বিএনপি নেতা মহাসীন বেপারীর ব্যাতিক্রমী আয়োজন
বক্তাবলী ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসীন বেপারীর উদ্যোগে ১৫ জুন রবিবার এসবের আয়োজন করা হয়। দোয়া, তবারক বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব।
শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসুচীর শুরুতেই বাদ আসর পুর্ব গোপালনগরের পশ্চিম পাড়া এলাকার একটি মসজিদে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। দোয়ায় অংশ নেয় ফতুল্লা থানা কৃষকদলের সাবেক আহবায়ক আমির হোসেন বেপারী, থানা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহীন উল্লাহসহ স্থানীয় বিএনপি, জেলা ও মহানগর ছাত্রদল, যুবদলের সাবেক নেতৃবৃন্দ ছাড়াও এলাকার মানুষ অংশগ্রহণ করে।
দোয়া শেষে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এবং এলাকাবাসীর মাঝে তবারক বিতরণ করে নেতৃবৃন্দ। পরে হযরত আলী, ফয়সাল বেপারী, সজল, বায়েজীদ, আকাশ বেপারী, ছোটন, নাসিরের সার্বিক সহযোগিতায় তবারক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এরপরই পুর্ব গোপলনগরের এলিগ্যান্ট স্কুল প্রাঙ্গণ, পশ্চিমপাড়া, সিড়ি ঘাটলা এলাকায় ফলজ ও বনজ গাছের চারা রোপন করে প্রধান অতিথি মাশুকুল ইসলাম রাজীবসহ নেতৃবৃন্দ। পরে এলাকাবাসীর মাঝে গাছের চারা বিতরন করা হয়।
কর্মসূচি শেষে ওয়ার্ড বিএনপির সভাপতি মহসীন বেপারীকে ধন্যবাদ জানিয়ে বিএনপি নেতা মাশুকুল ইসলাম রাজীব বলেন, এবার বিএনপি নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালন করেছে। শাহাদাত বার্ষিকীকে ঘিরে নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে। রাজীব আরো বলেন, তারেক রহমানের প্রতিটি নির্দেশনা আমাদের মেনে চলতে হবে, কারন বাংলাদেশের মানুষ এখন বিএনপির উপর পুর্ন আস্থা অর্জন করেছে। এসময় তিনি মানুষের কস্ট হয় এমন যেকোন কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকতে অনুরোধ জানান।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
এই বিভাগের আরও খবর
যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ
৩১ অক্টোবর, ২০২৬
সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা
৩১ অক্টোবর, ২০২৬
দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
৩১ অক্টোবর, ২০২৬
দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম
৩০ অক্টোবর, ২০২৬
জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে: রাশেদ খাঁন
৩০ অক্টোবর, ২০২৬
-
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা তানভীর আহমেদ রাকিব গ্রেপ্তার
-
আরব উপসাগরে কাতারের গ্যাসবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা
-
সাময়িক বন্ধের পর ফের চালু মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন
-
তাহসিফের মৃত্যুর ঘটনায় তার সঙ্গে থাকা দিশা নামে তরুণী গ্রেপ্তার
-
বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি সরকার
-
সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) হাফিজ গ্রেপ্তার
-
মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ
-
মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা
-
শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন
-
হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান