কানাডার নোভা স্কোশিয়া প্রদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
কানাডার নোভা স্কোশিয়া প্রদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬। কানাডার স্থানীয় সময় ২০ ফেব্রুয়ারি প্রদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন অ্যান্ডি ফিলমোর এবং টিম হিউস্টন। এ উপলক্ষে হ্যালিফ্যাক্স সিটি হল-এ প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন মেয়র অ্যান্ডি ফিলমোর।

পতাকা উত্তোলনের এই ঐতিহাসিক মুহূর্তটি স্থানীয় বাংলাদেশি কমিউনিটির জন্য ছিল অত্যন্ত গর্বের ও আবেগঘন। উপস্থিত অতিথিরা এ সময় ভাষা শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অন্যদিকে, জন ম্যাকনিল এলিমেন্টারি স্কুল-এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন। স্কুলের সকালের সমাবেশে সব শিক্ষার্থী একত্রিত হয়ে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরতে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীরা নিজ নিজ ভাষা সংরক্ষণ ও প্রচারের লক্ষ্যে চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশগ্রহণ করে। নানা ভাষা ও সংস্কৃতির সমন্বয়ে দিনটি ছিল প্রাণবন্ত ও শিক্ষণীয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিডিক্যানস-এর চেয়ারপারসন এমডি গোলাম কিবরিয়া তালুকদার। তিনি বলেন, ‘মেয়র, প্রিমিয়ার এবং বিভিন্ন স্কুলের আন্তরিক সমর্থন আমাদের শহরে বৈচিত্র্য, অন্তর্ভুক্তি ও বহুসাংস্কৃতিক সম্প্রদায় উদযাপনের প্রতিশ্রুতি স্পষ্টভাবে তুলে ধরেছে। আজ বাংলাদেশের পতাকা উত্তোলন আমাদের কমিউনিটির জন্য এই আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। এটি ঐক্য, সম্মান এবং ভাষাগত ঐতিহ্যের স্বীকৃতির এক শক্তিশালী প্রতীক, যা নোভা স্কোশিয়ার সমাজকে সমৃদ্ধ করে।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের মাতৃভাষা সংরক্ষণ ও প্রসারের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়; একই সঙ্গে সব সংস্কৃতির মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্মান বৃদ্ধিতেও উৎসাহিত করে।’

এদিনের কর্মসূচি প্রমাণ করে যে নোভা স্কোশিয়ায় ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য শুধু স্বীকৃতই নয়, বরং সম্মানের সঙ্গে উদযাপিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি সমগ্র প্রদেশের জন্য এক অনন্য ও স্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

আয়োজকেরা জানান, একুশের সঙ্গে জড়িত বাঙালি জাতীয় চেতনা ও আবেগ এখনো প্রবল শক্তি হিসেবে বিদ্যমান। বাঙালি জাতির অস্থিমজ্জায়, ভাষা, সংস্কৃতি ও ইতিহাসে যে চেতনা গভীরভাবে প্রোথিত, তাকে ধ্বংস বা কলুষিত করা সহজ নয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি