খালেদা জিয়ার জন্য দোয়া করা ঈমানি দায়িত্ব: পরওয়ার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করাকে  নৈতিক, ঈমানি ও রাজনৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
 
রোববার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি ।

হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের পরওয়ার বলেন, 'জামায়াতের আমিরের পক্ষ থেকে আমরা খালেদা জিয়াকে দেখতে এসেছি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের দীর্ঘ দিনের রাজনৈতিক সম্পর্ক রয়েছে। তিনি গুরুতর অসুস্থ। তার দ্রুত আরোগ্যের জন্য আন্তরিকভাবে দোয়া করা আমাদের সবার নৈতিক, ঈমানি এবং রাজনৈতিক দায়িত্ব।'

জামায়াতে ইসলামীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  মিয়া গোলাম পরওয়ার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে কথা বলে তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হয়েছেন এবং দলের পক্ষ থেকে তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেছেন। এসময় গোলাম পরওয়ারের সঙ্গে ছিলেন ঢাকা–১৭ আসনে জামায়াতের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে, রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিতে হাসপাতালে যান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
 
সাংবাদিকদের সঙ্গে আলাপে খালেদা জিয়াকে আপসহীন নেত্রী হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, 'স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। এজন্যই তিনি সংগ্রামের প্রতীক হয়ে আছেন।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ সদ্য. ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন: মীর শাহে আলম সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ সদ্য. ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন: মীর শাহে আলম