খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইবিতে বিশেষ দোয়া মাহফিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দ্রুত সুস্থতা কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খানের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনুর রহমান, হিসাববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মতিনুর রহমান, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ডিন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশরাফী প্রমুখ।

দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “বাংলাদেশের জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের একক প্রতীক হিসেবে আছেন বেগম খালেদা জিয়া। পরিবর্তিত বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দরকার, একটি ঐক্যবদ্ধ সমাজ দরকার। বেগম খালেদা জিয়া এমন এক নেত্রী, যার প্রতি বাংলাদেশের সকলের আস্থা আছে। এই জাতির জন্য, দেশের জন্য তাঁর সুস্থ হওয়া অত্যন্ত জরুরি। এ দেশের কল্যাণে বেগম খালেদা জিয়ার মতো নিঃস্বার্থ নেত্রীর জন্য আমরা দোয়া করব।

জুলুম–নির্যাতনের মধ্য দিয়েই তাঁর এই সত্তা তৈরি হয়েছে। গত ফ্যাসিস্ট সরকার তাঁর ওপর বিভিন্ন নির্যাতন চালিয়েছে। তিনি একজন মজলুম নেত্রী। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি এবং তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি।”

উল্লেখ্য, গত রোববার (২৩ নভেম্বর) রাতে বেগম খালেদা জিয়ার বুকে সংক্রমণসহ হার্ট ও ফুসফুসের সমস্যার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ