কিশোরগঞ্জে বিএনপির ২২ কর্মী আটক, পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সম্ভাব্য প্রার্থী ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার ২২ কর্মীকে আটক করা হয়েছে। এ সময় একটি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (২২ নভেম্বর) নান্দিনা এলাকা থেকে সেনা সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে এহসানুল হুদার কর্মীরা নির্বাচনী মিছিল বের করলে একই সময়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থকরা মানববন্ধন পালন করেন। ফেরার পথে দু’পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এহসানুল হুদার কিছু কর্মী আহত হন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে মিছিলে হামলা ও কর্মীদের আহতের ঘটনায় মামলা দায়েরের উদ্দেশ্যে সৈয়দ এহসানুল হুদার ২৫-৩০ জন কর্মী দেশীয় অস্ত্র হাতে থানায় যান। সেসময় মাদকবিরোধী অভিযানে আটক করা আসামিদের পুলিশে সোপর্দ করতে বাজিতপুর সেনা ক্যাম্পের ইনচার্জসহ সেনা সদস্যরা থানায় অবস্থান করছিলেন। সেনা সদস্যরা সবার হাতে লাঠিসোঁটা দেখে তাদের ঘিরে ফেলেন।

সূত্র আরো জানায়, সবার শরীর তল্লাশি করে সেনা সদস্যরা কথিত ‘আওয়ামী ক্যাডার’ গোলাম সারোয়ার জেহাদের কাছে ছয় রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল এবং অন্যদের কাছে থাকা একটি রামদা ও ১১টি স্টিলের রড উদ্ধার করেন। পরে গোলাম সারোয়ার জেহাদসহ ২২ জনকে আগ্নেয়াস্ত্রসহ থানায় সোপর্দ করে সেনাবাহিনী।

বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরজ্জামান মনির বলেন, ‘এহসানুল হুদা বিএনপির কাছ থেকে মনোনয়ন দাবি করলেও তিনি অস্ত্র ও লাঠিসোটাসহ মিছিল করেন আওয়ামী লীগের লোকজন নিয়ে। যারা আটক হয়েছে, এর বাইরেও তাঁর অনেক সন্ত্রাসী রয়ে গেছে।’

অন্যদিকে এহসানুল হুদা অভিযোগ করেন, তাঁর মিছিলে বিএনপির মিছিল থেকে গুলি করা হয়েছে। রামদা নিয়ে হামলা করা হয়েছে। বেশ কিছু পিকআপ ও মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। তিনি নিজেও আক্রান্ত হয়েছেন।

তিনি দাবি করেন, তাদের মিছিলে কোন আগ্নেয়াস্ত্র ছিল না। যারা আটক হয়েছে, সবাই তাঁর কর্মী কিনা নিশ্চিত নন। ঘটনা স্যাবোটাজও হতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. সর্বজনীন পেনশন ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. সর্বজনীন পেনশন ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো