কলম্বিয়ায় ভূমিকম্পে ভয়াবহ প্রাণহানি, নিহত ২৬৫

স
সদ্য সংবাদ ডেস্ক
১৩ আগস্ট, ২০২৬ ১৬:৪০:৫১
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নেমে এসেছে শোকের ছায়া। ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৬৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন সাড়ে ৩ হাজারের বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় ৫০০ জন নিখোঁজ থাকায়, উদ্ধার তৎপরতা জোরদার করেছে দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

বুধবার (১২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘণ্টাকে জীবন বাঁচানোর অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বিবেচনা করে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারে বিরতিহীন অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা। কঙ্কালসার ভবনের ধ্বংসস্তূপে প্রাণের সন্ধান পেতে ব্যবহার করা হচ্ছে ভারী যন্ত্রপাতি, ক্রেন ও প্রশিক্ষিত স্নিফার ডগ। সরকারি রেসকিউ টিমের সঙ্গে উদ্ধারকাজে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন স্থানীয় হাজারো স্বেচ্ছাসেবী।

এদিকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন হাজার হাজার আহতের জন্য দেশেজুড়ে শুরু হয়েছে জরুরি রক্তদান কর্মসূচি। অসংখ্য সাধারণ মানুষ রক্ত দিতে হাসপাতালের সামনে ভিড় করছেন।

অন্যদিকে বসতবাড়ি ধ্বংস হওয়ায় এবং ক্রমাগত আফটারশকের (অনুকম্পন) আতঙ্কে হাজার হাজার মানুষ তীব্র শীত ও খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। আফটারশকের ভয়ে অক্ষত ভবনেও ফিরতে সাহস পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা।

সদ্য সংবাদ/এসআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ