সৌদি আরবে আটকে পড়েছেন ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ অক্টোবর, ২০২৬ ১৫:১০:১৮
ছবি: সংগৃহীত

সৌদি আরবে বিমানবন্দরে হামলার ঘটনার পর ফ্লাইট চলাচলে অস্থিরতা তৈরি হওয়ায় বিপাকে পড়েছেন প্রায় চার হাজার ভারতীয় ওমরাহযাত্রী। তাদের দ্রুত দেশে ফেরাতে বিমান সংস্থা ও ট্যুর অপারেটরগুলোর সঙ্গে সমন্বয় করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (২৩ অক্টোবর) ভারতের সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান ও সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি বিষয়টি সামনে আনেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, ভারত থেকে ওমরাহ পালন করতে যাওয়া প্রায় চার হাজার মানুষ বর্তমানে মক্কা ও মদিনায় আটকা পড়েছেন। ইন্ডিগো, আকাশা এয়ার ও এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে সৌদি আরবে গেলেও ফ্লাইট বাতিল হওয়ায় তাদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে।

আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনতে বড় উড়োজাহাজ পরিচালনা কিংবা বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার জন্য ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএর প্রতি আহ্বান জানান ওয়াইসি।

এর পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস ও জেদ্দার কনস্যুলেট যাত্রীদের প্রত্যাবাসন ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সংস্থা ও ট্যুর অপারেটরদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে বিভিন্ন ফ্লাইটে প্রায় তিন হাজার আটকে পড়া ওমরাহযাত্রী ভারতে ফিরেছেন। পাশাপাশি নিয়মিত ফ্লাইটে আরও ১০ হাজারের বেশি ওমরাহযাত্রী ইতোমধ্যে দেশে ফিরেছেন।

সৌদি আরবে অবস্থানরত ভারতীয় নাগরিকদের জরুরি সহায়তা দেওয়ার জন্য বিশেষ নিয়ন্ত্রণকক্ষের হেল্পলাইনও চালু করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর ও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পর থেকে ফ্লাইটের সময়সূচিতে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে সৌদি আরবে অবস্থানরত ওমরাহযাত্রীদের দেশে ফেরার পরিকল্পনায়।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প