ইতিহাসের পাতায় কাভান সুলিভান, ১৬ বছরেই একের পর এক কীর্তি

সদ্য সংবাদ ডেস্ক
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৩:২৪
সংগৃহীত

বয়স এখনো ১৭ হয়নি, অথচ এরই মধ্যে মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে একের পর এক রেকর্ড গড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান। মায়ের দিক থেকে জার্মান-বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ ফরোয়ার্ড এবার এক ম্যাচে জোড়া গোলের পাশাপাশি করেছেন একটি অ্যাসিস্ট। দুর্দান্ত পারফরম্যান্সে পেয়েছেন ম্যাচসেরার স্বীকৃতিও।

সান ডিয়েগো এফসির বিপক্ষে ফিলাডেলফিয়ার ৫-০ গোলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সুলিভান। ম্যাচে দুটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি গোল। এমন পারফরম্যান্সে এমএলএসের ম্যাচডের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

এই অর্জনের মাধ্যমে এমএলএসের ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ম্যাচডের সেরা হওয়ার কীর্তি গড়েছেন ১৬ বছর ৩৫১ দিন বয়সী সুলিভান। আর মাত্র কয়েক দিন পরই ১৭ বছরে পা রাখবেন তিনি।

এমএলএসে এবারই প্রথম কোনো ম্যাচে জোড়া গোলের দেখা পেলেন এই তরুণ। শুধু তাই নয়, শেষ সাত ম্যাচের প্রতিটিতেই অন্তত একটি করে গোলে অবদান রেখেছেন কাভান। এমএলএস ইতিহাসে কোনো কিশোর ফুটবলারের টানা গোল-অবদানের এটিই দীর্ঘতম ধারা।

সুলিভানের দুর্দান্ত ফর্মে উপকৃত হচ্ছে ফিলাডেলফিয়াও। ফিফা বিশ্বকাপের বিরতির পর থেকে টানা ১০ ম্যাচে অপরাজিত রয়েছে দলটি। এর মধ্যে আট ম্যাচে জয় এবং দুটি ম্যাচে ড্র করেছে তারা। এই ধারাবাহিকতায় ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন সপ্তম স্থানে অবস্থান করছে ফিলাডেলফিয়া, ফলে অডি এমএলএস কাপ প্লে-অফের জায়গাও নিশ্চিত করার পথে রয়েছে দলটি।

চলতি মৌসুমে সুলিভানের পারফরম্যান্সও নজরকাড়া। এখন পর্যন্ত ৬ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১১টি গোল করিয়েছেন তিনি। অর্থাৎ সব মিলিয়ে ১৭ গোলে সরাসরি অবদান রয়েছে তার। এমএলএসের ইতিহাসে কোনো কিশোর ফুটবলারের এক মৌসুমে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে এটি যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ অবদান।

সদ্য সংবাদ/এসকে

খেলাধুলা ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা সদ্য. নতুন পে স্কেলে গ্রেডভেদে বাড়ি ভাড়াসহ যেসব ভাতা কমছে-বাড়ছে সদ্য. ইতিহাসের পাতায় কাভান সুলিভান, ১৬ বছরেই একের পর এক কীর্তি সদ্য. গাজার হাসপাতালগুলোতে ডিজেল সরবরাহ বন্ধ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা সদ্য. নতুন পে স্কেলে গ্রেডভেদে বাড়ি ভাড়াসহ যেসব ভাতা কমছে-বাড়ছে সদ্য. ইতিহাসের পাতায় কাভান সুলিভান, ১৬ বছরেই একের পর এক কীর্তি সদ্য. গাজার হাসপাতালগুলোতে ডিজেল সরবরাহ বন্ধ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা