মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অজি বিশ্বকাপজয়ী ক্রিকেটার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন। বক্সিং ডের দিনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ৫৪ বছর বয়সী এই বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে কৃত্রিম কোমায় রাখা হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটভিত্তিক জনপ্রিয় মাধ্যম ক্রিকইনফো মার্টিনের শারীরিক অবস্থার বিষয়টি নিশ্চিত করেছে।

খবরটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত সুস্থতার কামনায় বার্তা দিচ্ছেন সাবেক সতীর্থ ও ভক্তরা।

প্রার্থনা জানিয়ে অস্ট্রেলিয়ার সাবেক কোচ ড্যারেন লেহম্যান লিখেছেন, ‘পরিবারসহ মার্টিনের জন্য ভালোবাসা ও প্রার্থনা।’

১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার জার্সিতে ৬৭টি টেস্ট খেলেছেন মার্টিন। এই সময়ে তিনি ৪৪০৬ রান সংগ্রহ করেন, যার মধ্যে রয়েছে ১৩টি সেঞ্চুরি। ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। সেই আসরের ফাইনালে ভারতের বিপক্ষে ৮৮ রানের স্মরণীয় ইনিংস খেলেছিলেন মার্টিন।

খেলোয়াড়ি জীবন শেষে আড়ালে ছিলেন এই সাবেক মিডল-অর্ডার ব্যাটার। বড়দিনের আগের দিনও বক্সিং ডে উপলক্ষে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন তিনি। হঠাৎ করে অসুস্থতার এই খবরে ক্রিকেট বিশ্বে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’