মুন্সীগঞ্জ এসোসিয়েশন অব পর্তুগালের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
মুন্সীগঞ্জ এসোসিয়েশন অব পর্তুগাল এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। রবিবার লিসবনের হ্যালো পার্কে মুন্সীগঞ্জের পর্তুগালে বসবাসরত প্রবাসীরা স্বপরিবারে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দিনের শুরুতে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নাজমুল হাসান ও পরিচালনা করেন সদস্য সচিব শাহাদাত শেখ।

প্রধান অতিথি হিসেবে ছিলেন রানা তসলিম উদ্দিন, মুন্সীগঞ্জ এসোসিয়েশন এর উপদেষ্টা রনি হোসাইন , পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রাসেল আহমেদ, গ্লোবাল জালালাবাদের যুগ্মসাধারণ সম্পাদক ইকবাল হোসেন কাঞ্চন , শেখ শাহিন , আমিরুল ইসলাম নয়নসহ সহ মুন্সীগঞ্জের শতাধিক পরিবারের সদস্যগণ।

দিনব্যাপী এই আয়োজনে শিশুদের জন্য ছিল আকর্ষণীয় খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম। পাশাপাশি নারী ও পুরুষদের জন্য পৃথকভাবে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি করে। প্রতিটি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে উৎসবের আনন্দ আরও কয়েক গুণ বেড়ে যায়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। শামসুল হক, কাজী মইনুর আমন্ত্রিত শিল্পীদের সুরেলা সংগীত পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। তাদের দরাজ কণ্ঠের গানে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।

সদ্য সংবাদ/হুমায়ূন আহমেদ শ্রাবণ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি