না.গঞ্জে মাদকাসক্ত পুত্রকে হত্যার পর বস্তায় ভরে ড্রেনে ফেলে দেয়,বাবা-মা গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশে ড্রেন থেকে জনি সরকার (২৫) নামের এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় তার বাবা ও মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতন সহ্য করতে না পেরে মাদকাসক্ত এক মাত্র ছেলেকে তার বাবা ও মা হত্যার পর বস্তায় ভরে ড্রেনে ফেলে দেয় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে একথা জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল হক।

গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার বিশ্নপুর গ্রামের করুনা সরকার (৬০) ও অসিতা রানী সরকার (৫০)।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার 'ক' সার্কেল হাসিনুজ্জামান বলেন, ফতুল্লার লালখা শিহাচর এলাকার দুলাল পুলিশের বাড়িতে স্ত্রী দুই মেয়ে ও একপুত্রকে নিয়ে ভাড়া থেকে খান সাহেব ওসমান আলী ক্রীকেট স্টেডিয়ামে নৈশপ্রহরীর চাকুরি করেন করুনা সরকার। তার পুত্র জনি সরকার মাদকাসক্ত ও বখাটে। মাদকের টাকার জন্য প্রায় সময় জনি তার বাবা মাকে মারধর ও মানুষিক নির্যাতন করতেন।

তিনি আরো বলেন, ১৬জুন রাতেও জনি তার বাবা মাকে মারধর করেন। এরপর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে রুটি বানানোর বেলুন দিয়ে জনির মাথায় ও মুখে তার বাবা করুনা সরকার আঘাত করে। এতে জনি নিথর হয়ে পড়লে মায়ের সহযোগিতায় প্লাষ্টিকের বস্তায় ভরে রাতেই সড়কের পাশে ড্রেনে ফেলে দেয় করুনা সরকার। পরের দিন ১৭ জুন সকালে পুলিশ ড্রেন থেকে বস্তাবন্দি জনির লাশ উদ্ধার করেন।

এঘটনার পর করুনা সরকার বাদী অজ্ঞাত আসামী করে মামলা করেন। এ মামলায় তদন্তে বেরিয়ে আসে হত্যাকান্ডের রহস্য।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ