অনলাইন জুয়ায় সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রেখে সংসদে বিল উত্থাপন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন আইন করতে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বিলটি উত্থাপন করেন। পরে এটি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে বিলটি উত্থাপন করা হয়। এতে ১৮৬৭ সালের ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট’ বাতিল করে আধুনিক ও যুগোপযোগী জুয়া প্রতিরোধ আইন প্রণয়নের প্রস্তাব আনা হয়েছে।

নতুন বিলে অনলাইন ও দূরবর্তী জুয়া, বাজি বা বেটিং, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংসহ মোট ২৪ ধরনের অপরাধের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। অপরাধের ধরন অনুযায়ী এতে ১৪ ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে—যার মধ্যে অর্থদণ্ড, কারাদণ্ড বা উভয়দণ্ড অন্তর্ভুক্ত।

বিলে বলা হয়েছে, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড বা এক কোটি টাকা পর্যন্ত জরিমানা বা উভয়দণ্ড হতে পারে। জুয়ার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানা হতে পারে। অনলাইন বা দূরবর্তী জুয়ায় সম্পৃক্ত থাকলে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা এক কোটি টাকা জরিমানা বা উভয়দণ্ডের বিধান রাখা হয়েছে। আর অনলাইন বেটিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ কোটি টাকা জরিমানা বা উভয়দণ্ডের প্রস্তাব রয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, দেড় শত বছরের পুরোনো ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট ১৮৬৭’ বর্তমান সময়ের ডিজিটাল জুয়া, অনলাইন বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো ও ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়ার বিস্তার মোকাবিলায় অপর্যাপ্ত। আধুনিক প্রযুক্তির মাধ্যমে জুয়ার বিস্তার সমাজ, অর্থনীতি ও তরুণ প্রজন্মের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

এতে আরও উল্লেখ করা হয়, ভুয়া সিম, ভুয়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট, ভিপিএন ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার অপব্যবহারের মাধ্যমে জুয়া ও অর্থপাচার বাড়ছে। এসব অপরাধ দমনে সমন্বিত ও যুগোপযোগী আইন প্রয়োজন বলে মনে করছে সরকার।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. ৭ দাবি পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রকে শাস্তি দেবে ইরান: আইআরজিসি সদ্য. আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ১ কোটি ৮৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৮ হাজার কোটি, ঘুরে দাঁড়াতে একগুচ্ছ নির্দেশনা সদ্য. আত্মগোপনে থাকা নিষিদ্ধ যুবলীগের সহ-সভাপতি গ্রেপ্তার সদ্য. রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. ৭ দাবি পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রকে শাস্তি দেবে ইরান: আইআরজিসি সদ্য. আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ১ কোটি ৮৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৮ হাজার কোটি, ঘুরে দাঁড়াতে একগুচ্ছ নির্দেশনা সদ্য. আত্মগোপনে থাকা নিষিদ্ধ যুবলীগের সহ-সভাপতি গ্রেপ্তার সদ্য. রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ