অবশেষে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলীকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার চার মাস পর তাঁর হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বাংলাদেশ। 

শুক্রবার তেহরানে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফের সঙ্গে বৈঠকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্পিকার হাফিজ উদ্দিন আয়াতুল্লাহ আলী খামেনির ‘মর্মান্তিক মৃত্যুতে’ গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর ‘নৃশংস হত্যাকাণ্ডের’ নিন্দা জানান। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরানের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা প্রকাশ করেন।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার শুরুতে নিজ বাসভবনে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই সময় ইরানও পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে পাল্টা হামলা চালায় এবং মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করে।

হামলার পর বাংলাদেশের সরকারি প্রতিক্রিয়া নিয়ে সমালোচনা হয়। প্রথম বিবৃতিতে পশ্চিম এশিয়ার দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানানো হলেও ইরানের ওপর হামলা বা খামেনির নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি। পরে ২ মার্চ দেওয়া আরেক বিবৃতিতে সরকার খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করলেও হত্যাকাণ্ডের নিন্দা জানায়নি।

সেই বিবৃতিতে বাংলাদেশ জানায়, আন্তর্জাতিক আইন ও রীতিনীতির লঙ্ঘন করে পরিচালিত লক্ষ্যভিত্তিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার ঘটনায় সরকার মর্মাহত। একই সঙ্গে সরকার সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানায়।

শুক্রবারের বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক যোগাযোগ এবং জনগণের মধ্যে বিদ্যমান বন্ধনের কথাও তুলে ধরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সমঝোতা স্মারক স্বাক্ষরে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন বাংলাদেশের স্পিকার। তিনি আশা প্রকাশ করেন, এ সমঝোতা ইরানের জনগণ এবং বৃহত্তর পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

বৈঠকে চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন স্পিকার হাফিজ উদ্দিন। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব পক্ষ সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বিরোধপূর্ণ বিষয়গুলোর স্থায়ী সমাধানে পৌঁছাবে।

এ সময় স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান হাফিজ উদ্দিন আহমদ।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে বৃহস্পতিবার তেহরানে পৌঁছান স্পিকার। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

ইরান সরকার প্রয়াত নেতাকে শেষ বিদায় জানাতে ছয় দিনের কর্মসূচি গ্রহণ করেছে। শুক্রবার তেহরানের ইমাম খোমেনি মুসাল্লায় তাঁর মরদেহ রাখা হয়। শনিবার জানাজার কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এদিকে, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ খেলাফত মজলিসসহ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরাও তেহরানে গিয়ে খামেনির কফিনে শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাতে অংশ নেন।

রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিতে রাশিয়া, চীনসহ বিভিন্ন দেশের প্রতিনিধি ও কর্মকর্তারা তেহরানে পৌঁছেছেন। শনিবার ও রোববার ইমাম খোমেনি মুসাল্লায় শোকানুষ্ঠান চলবে। সোমবার তেহরানে প্রধান শোকযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর খামেনির মরদেহ কোমে নেওয়া হবে। পরে ইরাকের নাজাফ ও কারবালায় শোকযাত্রা ও জানাজার কর্মসূচি শেষে ইরানের মাশহাদে হযরত ইমাম রেজার মাজারে তাঁকে দাফন করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. ৭ দাবি পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রকে শাস্তি দেবে ইরান: আইআরজিসি সদ্য. আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ১ কোটি ৮৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৮ হাজার কোটি, ঘুরে দাঁড়াতে একগুচ্ছ নির্দেশনা সদ্য. আত্মগোপনে থাকা নিষিদ্ধ যুবলীগের সহ-সভাপতি গ্রেপ্তার সদ্য. রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. ৭ দাবি পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রকে শাস্তি দেবে ইরান: আইআরজিসি সদ্য. আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ১ কোটি ৮৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৮ হাজার কোটি, ঘুরে দাঁড়াতে একগুচ্ছ নির্দেশনা সদ্য. আত্মগোপনে থাকা নিষিদ্ধ যুবলীগের সহ-সভাপতি গ্রেপ্তার সদ্য. রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ