বড় পর্দায় খেলা ঘিরে থাকবে পুলিশি নজরদারি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ফুটবল বিশ্বকাপের ম্যাচ বড় পর্দায় উপভোগের সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংশ্লিষ্ট স্থানগুলোতে পুলিশের নজরদারি থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

শুক্রবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ব্রাজিল-জাপান ম্যাচকে কেন্দ্র করে রাজধানীর আদাবরে সংঘটিত হত্যাকাণ্ড এবং এ ঘটনায় চার আসামি গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মো. শফিকুল ইসলাম বলেন, যেসব স্থানে বড় পর্দায় খেলা প্রদর্শন করা হবে, সেসব এলাকার থানা-পুলিশ আয়োজকদের সঙ্গে যোগাযোগ করবে। পাশাপাশি গোয়েন্দা পুলিশের সদস্যরাও দায়িত্ব পালন করবেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।

সংবাদ সম্মেলনে তিনি জানান, আদাবর থানার হত্যা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকুও উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ডিবি জানায়, গত ২৯ জুন রাতে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল-জাপান ম্যাচ দেখা এবং বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরে ১ জুলাই রাতে নবোদয় কাঁচাবাজার-সংলগ্ন ডি-ব্লকের ১ নম্বর সড়কে একটি সালিস বৈঠকের শেষ পর্যায়ে আবার সংঘর্ষ বাধে। এতে ধারালো অস্ত্রের আঘাতে আবুল বাশার ও সাদ্দাম হোসেন গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আবুল বাশারের মৃত্যু হয়।

ডিবির তেজগাঁও বিভাগ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে রিপন (২৭), নিরব (২৫), মজনু মিয়া (৬০) এবং মো. মিজানুর রহমানকে (৪০) গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মো. শফিকুল ইসলাম আরও জানান, গত ১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে আদাবরের নবোদয় হাউজিংয়ের চার রাস্তার মোড়ে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার (৪৫) এবং মো. সাদ্দাম হোসেন (৩৫) ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। তাঁদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আবুল বাশারের মৃত্যু হয়। সাদ্দাম হোসেন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ডিবির তথ্য অনুযায়ী, ঘটনার পর সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. ৭ দাবি পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রকে শাস্তি দেবে ইরান: আইআরজিসি সদ্য. আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ১ কোটি ৮৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৮ হাজার কোটি, ঘুরে দাঁড়াতে একগুচ্ছ নির্দেশনা সদ্য. আত্মগোপনে থাকা নিষিদ্ধ যুবলীগের সহ-সভাপতি গ্রেপ্তার সদ্য. রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. ৭ দাবি পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রকে শাস্তি দেবে ইরান: আইআরজিসি সদ্য. আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ১ কোটি ৮৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৮ হাজার কোটি, ঘুরে দাঁড়াতে একগুচ্ছ নির্দেশনা সদ্য. আত্মগোপনে থাকা নিষিদ্ধ যুবলীগের সহ-সভাপতি গ্রেপ্তার সদ্য. রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি করছে পুলিশ