নেস্‌লে বাংলাদেশের ‘গাট হেলথ সামিট’: আগামীর সুস্বাস্থ্যে বিজ্ঞান ও পুষ্টির নতুন সমন্বয়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
প্রথমবারের মতো গাট হেলথ বিষয়ক দুই দিনব্যাপী বিশেষ ওয়ার্কশপ ‘দ্য গাট নেক্সাস: দ্য সায়েন্স অব দ্য গাট মাইক্রোবায়োম’ আয়োজন করেছে নেস্‌লে বাংলাদেশ। আয়োজনটিতে গাট মাইক্রোবায়োম–সংক্রান্ত সর্বশেষ বৈজ্ঞানিক অগ্রগতি তুলে ধরা হয়। দেশের বিভিন্ন সেক্টরের ২৫০ জনের বেশি বিশেষজ্ঞ, গবেষক ও চিকিৎসক কর্মশালায় অংশ নেন।
 
কর্মশালায় গাট হেলথ, গাট ফাংশন এবং ফাংশনাল গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ডিসঅর্ডার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন আন্তর্জাতিক অঙ্গনের খ্যাতনামা বিশেষজ্ঞ প্রফেসর ড. শামন রাজেন্দ্রজিৎ (শ্রীলঙ্কা) এবং প্রফেসর ড. মার্ক এ. বেনিঙ্গা (নেদারল্যান্ডস) ।
 
বাংলাদেশের প্রেক্ষাপট বিশ্লেষণ করে স্থানীয় খাদ্যাভ্যাসে গাট–বান্ধব খাবারের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা তুলে ধরেন আইসিডিডিআর,বির প্রফেসর ড. মো. ইকবাল হোসেন।
 
ইভেন্টে অংশগ্রহণকারীরা প্রোবায়োটিক ও সিনবায়োটিক উদ্ভাবন বিষয়ক সায়েন্টিফিক বুথগুলো পরিদর্শন করেন। যেখানে গাট হেলথ বিষয়ে উন্নত শিক্ষার প্রসার, গবেষণা এবং উদ্ভাবনী পুষ্টি–সমাধান প্রসারে নেস্‌লের দীর্ঘমেয়াদি অঙ্গীকার আরও দৃঢ়ভাবে তুলে ধরা হয়।
 
নেস্‌লে নিউট্রিশন ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এই কর্মশালা ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্যের জন্য বিজ্ঞান ও পুষ্টির সমন্বয়কে এক নতুন মাত্রায় উন্নীত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে