নির্বাচিতদের থেকে সংরক্ষিত আসনের এমপিরা শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে: টিআইবি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সাধারণ আসনের সংসদ সদস্যদের তুলনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শিক্ষাগত যোগ্যতা বেশি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংরক্ষিত নারী আসনের মধ্যে ৬৫ শতাংশই কোটিপতি।

আজ বৃহস্পতিবার টিআইবি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। একই দিনে নির্বাচন কমিশন (ইসি) গেজেট প্রকাশ করে ৪৯ জনকে বিজয়ী ঘোষণা করে। এদের মধ্যে বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন রয়েছেন।

টিআইবির বিজ্ঞপ্তি অনুযায়ী, মনোনীতদের প্রায় ৬৫ শতাংশ কোটিপতি এবং ৬৩ শতাংশের বেশি প্রার্থী স্নাতকোত্তর বা তার বেশি শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন। সংরক্ষিত আসনের প্রার্থীদের মধ্যে স্নাতকোত্তর ও তদূর্ধ্ব ডিগ্রিধারীর হার ৬৩ দশমিক ৩০ শতাংশ, যেখানে সরাসরি নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে এই হার ৫০ দশমিক ৭০ শতাংশ। সার্বিকভাবে সংসদের সব সদস্যের মধ্যে ৫২ দশমিক ৬৩ শতাংশ স্নাতকোত্তর বা তদূর্ধ্ব ডিগ্রিধারী।

সংরক্ষিত আসনের প্রার্থীদের মধ্যে ২৭ শতাংশ স্নাতক, ৪ দশমিক ১০ শতাংশ উচ্চমাধ্যমিক পাস, ৪ দশমিক ১ শতাংশ স্বশিক্ষিত এবং ২ দশমিক ১ শতাংশ মাধ্যমিক পাস।

হলফনামা বিশ্লেষণে দেখা যায়, ৪৯ জনের মধ্যে ৩২ জনের স্থাবর ও অস্থাবর সম্পত্তির ভিত্তিতে কোটিপতি। এর মধ্যে ২৫ জন অস্থাবর সম্পদে এবং ১৪ জন স্থাবর সম্পদে কোটিপতি। দলভিত্তিক হিসাবে বিএনপির ৩৬ জনের মধ্যে ২৬ জন, জামায়াতের ৯ জনের মধ্যে ৫ জন এবং জাগপার একমাত্র প্রার্থী কোটিপতি।

গড় বার্ষিক আয় ১০ লাখ টাকার বেশি এমন প্রার্থীর হার ৩৮ দশমিক ৭৮ শতাংশ, যেখানে সরাসরি নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে এই হার ৬৭ দশমিক ৯০ শতাংশ। তবে সব মিলিয়ে ত্রয়োদশ সংসদে সরাসরি ও সংরক্ষিতসহ মোট কোটিপতি সংসদ সদস্য ২৬৯ জন, যা ৭৭ দশমিক ৩০ শতাংশ।

পেশাগত বিবেচনায় সংরক্ষিত আসনের প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আইনজীবী, ২৬ দশমিক ৫ শতাংশ। এরপর ব্যবসায়ী ২২ দশমিক ৫ শতাংশ, গৃহিণী ১২ দশমিক ২ শতাংশ, শিক্ষক ১০ দশমিক ২ শতাংশ, রাজনীতিবিদ ৮ দশমিক ২ শতাংশ, চিকিৎসক ৪ দশমিক ১ শতাংশ এবং অন্যান্য পেশার ৪ দশমিক ১ শতাংশ। সব মিলিয়ে সংসদের মোট সদস্যদের মধ্যে ব্যবসায়ীদের হার ৫৫ দশমিক ১৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্তত তিনজন প্রার্থীর স্বর্ণালংকার ১০০ ভরির বেশি, যার মধ্যে একজনের কাছে রয়েছে ৫০২ ভরি স্বর্ণ। পাশাপাশি ২০ দশমিক ৪১ শতাংশ প্রার্থী ঋণগ্রস্ত। বিএনপি ও জামায়াতের ক্ষেত্রে এই হার ২২ দশমিক ২২ শতাংশ হলেও সরাসরি নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ঋণগ্রস্ততা ৫০ দশমিক ৮৪ শতাংশ।

সংরক্ষিত আসনের প্রার্থীদের গড় বয়স ৫২ দশমিক ১৭ বছর। সবচেয়ে বেশি প্রার্থী ৪৫ থেকে ৫৪ বছর বয়সী, ১৬ জন। ৩৫ থেকে ৪৪ বছর বয়সী ৯ জন এবং ৫৫ থেকে ৬৫ বছর বয়সী ১২ জন। বিএনপির ৩৬ জনের মধ্যে ৪৫–৫৪ বছর বয়সী ১৩ জন, ৫৫–৬৫ বছর বয়সী ১০ জন এবং ৬৫ বছরের বেশি বয়সী ৫ জন। জামায়াতের ৯ জনের মধ্যে একজন ৩৫–৪৪, তিনজন ৪৫–৫৪, দুজন ৫৫–৬৫ এবং তিনজন ৬৫ বছরের বেশি বয়সী। সার্বিকভাবে সংসদ সদস্যদের গড় বয়স ৫৮ দশমিক ৫ বছর।

টিআইবির পর্যবেক্ষণে বলা হয়, সংরক্ষিত আসনের পাঁচজন প্রার্থীর স্থাপনা বা ফ্ল্যাটের সংখ্যা স্বামীর তুলনায় কম, সাতজনের জমির পরিমাণ কম এবং ১৪ জনের অস্থাবর সম্পদ স্বামীর তুলনায় কম। অধিকাংশ প্রার্থীর সম্পদের পরিমাণ স্বামীদের চেয়ে বেশি হওয়ায় বিষয়টি বিশেষভাবে গুরুত্বের দাবি রাখে।

সংস্থাটি মনে করে, উচ্চশিক্ষিত ও বিভিন্ন পেশাজীবীর অংশগ্রহণ ইতিবাচক হলেও সম্পদের প্রভাব এবং নির্দিষ্ট পেশার আধিপত্য সংসদীয় প্রতিনিধিত্বে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২১ এপ্রিল এবং যাচাই-বাছাই সম্পন্ন হয় ২২ ও ২৩ এপ্রিল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার