নির্বাচনের আগে ১৬৬ উপজেলায় নতুন ইউএনও

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকার দেশে ১৬৬ কর্মকর্তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ দিয়েছে। বুধবার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে বরিশাল বিভাগে ২১ জন, চট্টগ্রামে ২৯ জন, ঢাকায় ২৯ জন, খুলনায় ২১ জন, ময়মনসিংহে ১৫ জন, রাজশাহীতে ১৩ জন, রংপুরে ২৪ জন এবং সিলেট বিভাগে ১৪ জন ইউএনও হিসেবে দায়িত্ব পেয়েছেন।

আগে নতুন কর্মকর্তাদের ইউএনও হিসেবে পদায়নের পর তাঁদের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হতো এবং সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার নির্ধারণ করতেন কোন কর্মকর্তাকে কোন উপজেলায় পাঠানো হবে। এবার সেই নিয়ম বদলে জনপ্রশাসন মন্ত্রণালয় সরাসরি তাঁদের দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্ধারণ করে দিয়েছে।

নিয়োগপ্রাপ্ত ইউএনওদের নিজ নিজ দায়িত্বক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে কর্মকর্তাদের বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে হবে; অন্যথায় ওই তারিখ থেকে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

এ ছাড়া বদলির পর দপ্তর বা কর্মস্থল পরিবর্তন হয়ে থাকলে সংশোধিত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করার নির্দেশও দেওয়া হয়েছে।


মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা