নোবিপ্রবিতে ডিন’স অ্যাওয়ার্ড পাচ্ছেন ২৩ শিক্ষার্থী ও ১৩ শিক্ষক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ডিন’স অ্যাওয়ার্ড-২০২৬-এর জন্য ২৩ জন শিক্ষার্থী ও ১৩ জন শিক্ষককে মনোনীত করা হয়েছে। আগামী ২২ জুন বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে তাঁদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেল অ্যাওয়ার্ডপ্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, দুই শিক্ষাবর্ষের ৭টি অনুষদ থেকে ২৩ জন শিক্ষার্থী এবং ৫টি অনুষদ থেকে ১৩ জন শিক্ষক এ সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন। প্রতিবছর অনুষদভিত্তিক একাডেমিক কৃতিত্ব, গবেষণা কার্যক্রম ও প্রকাশনার ভিত্তিতে শিক্ষক-শিক্ষার্থীদের এ পুরস্কার দেওয়া হয়।

২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ (ইইই)-এর নাহিন সুলতানা লিজা, তথ্য ও যোগাযোগ কৌশল বিভাগ (আইসিই)-এর নিলয় দাস এবং কম্পিউটার বিজ্ঞান ও টেলিযোগাযোগ কৌশল বিভাগ (সিএসটিই)-এর মনীষা মজুমদার মনোনীত হয়েছেন।

একই শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি বিভাগ (এমআইএস)-এর নাফিসা জান্নাতুল মাওয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের সাদিউল আলম চৌধুরী এবং পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগের আমরান হোসাইন নির্বাচিত হয়েছেন।

জীববিজ্ঞান অনুষদ থেকে অণুজীববিজ্ঞান বিভাগের মো. রকিবুল হাসান, ঔষধবিদ্যা বিভাগের ফজলে রাব্বী শুভ এবং প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগের সুকন্যা সাহা এ সম্মাননার জন্য মনোনীত হয়েছেন।

আইন অনুষদ থেকে আইন বিভাগের মো. মুবদি ইসলাম এবং বিজ্ঞান অনুষদ থেকে পরিসংখ্যান বিভাগের ইশরাত জাহান, সমুদ্রবিজ্ঞান বিভাগের মনিকা ধর ও ফলিত গণিত বিভাগের সাবরিনা সুলতানা রিচি মনোনীত হয়েছেন।

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ইশরাত জাহান ইভা, সমাজকর্ম বিভাগের সাদিয়া সুলতানা এবং অর্থনীতি বিভাগের মোসাম্মৎ কামরুন নাহার নির্বাচিত হয়েছেন।

শিক্ষা বিজ্ঞান অনুষদ থেকে শিক্ষা বিভাগের তাসফিয়া নওয়ার ইরা এবং শিক্ষা প্রশাসন বিভাগের মুসলিমা আফরোজ শম্পা মনোনীত হয়েছেন।

অন্যদিকে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে শিক্ষা বিজ্ঞান অনুষদ থেকে শিক্ষা বিভাগের রাহনুমা নূরাইন ও শিক্ষা প্রশাসন বিভাগের হাফসা আক্তার এবং ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি বিভাগের মারিয়া তাবাসসুম, পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগের আয়েশা সিদ্দিকা ও ব্যবসায় প্রশাসন বিভাগের ডালিয়া রানী শর্মা ডিন’স অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন।

শিক্ষক বিভাগে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি, বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং জীববিজ্ঞান অনুষদের ১৩ জন শিক্ষককে বিভিন্ন গবেষণাভিত্তিক বিভাগে মনোনীত করা হয়েছে।

বিভাগগুলো হলো— সেরা গবেষক পুরস্কার, সর্বাধিক গবেষণা-উৎপাদনশীল গবেষক পুরস্কার, সর্বোচ্চ প্রকাশনাকারী গবেষক পুরস্কার এবং গবেষণায় অবদান পুরস্কার।

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ড. অপূর্ব অধিকারী ও ড. এস. এম. সোহেল রানা যথাক্রমে সেরা গবেষক পুরস্কার ও সর্বাধিক গবেষণা-উৎপাদনশীল গবেষক পুরস্কার বিভাগে এবং অধ্যাপক ড. মো. আশরাফুল আলম গবেষণায় অবদান পুরস্কার বিভাগে মনোনীত হয়েছেন।

বিজ্ঞান অনুষদে ড. মোহাম্মদ আব্দুল মোমিন সিদ্দিকী চারটি বিভাগেই মনোনয়ন পেয়েছেন। এছাড়া জাকিউল ইসলাম সেরা গবেষক পুরস্কার এবং নিগার সুলতানা সর্বোচ্চ প্রকাশনাকারী গবেষক পুরস্কার বিভাগে মনোনীত হয়েছেন।

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে মো. আতীকুজ্জামান সেরা গবেষক পুরস্কার, সর্বাধিক গবেষণা-উৎপাদনশীল গবেষক পুরস্কার, সর্বোচ্চ প্রকাশনাকারী গবেষক পুরস্কার ও গবেষণায় অবদান পুরস্কার—এই চারটি বিভাগেই মনোনয়ন লাভ করেছেন।

ব্যবসায় শিক্ষা অনুষদে অধ্যাপক ড. আব্দুল কাইয়ুম মাসুদ এবং মো. শাহরিয়ারে সেতু সেরা গবেষক পুরস্কার ও সর্বাধিক গবেষণা-উৎপাদনশীল গবেষক পুরস্কার বিভাগে এবং তানভীর আহমেদ গবেষণায় অবদান পুরস্কার বিভাগে মনোনীত হয়েছেন।

জীববিজ্ঞান অনুষদে ড. তৌহিদ হাসান সেরা গবেষক পুরস্কার, সর্বোচ্চ প্রকাশনাকারী গবেষক পুরস্কার ও গবেষণায় অবদান পুরস্কার বিভাগে মনোনীত হয়েছেন। এছাড়া ড. শিপন দাস গুপ্ত সেরা গবেষক পুরস্কার এবং ড. শ্যামল কুমার পাল গবেষণায় অবদান পুরস্কার বিভাগে মনোনয়ন পেয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, গবেষণা, প্রকাশনা ও একাডেমিক উৎকর্ষতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা ও শিক্ষাক্ষেত্রে আরও উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে